শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৬:১৯ পূর্বাহ্ন
স্পোর্টস ডেস্ক :
লক্ষ্য মাত্র ১২৫ রান! সেটা তাড়া করতে গিয়েই বিপদে পড়ে গিয়েছিল বাংলাদেশ। শ্রীলঙ্কার বিপক্ষে শেষ পর্যন্ত সহজ ম্যাচ কঠিন করে জিতলো নাজমুল হোসেন শান্তর দল। একই সঙ্গে শুভ সূচনা করলো চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে।
মোস্তাফিজুর রহমান-রিশাদ হোসেনরা দুর্দান্ত বোলিং করে শ্রীলঙ্কাকে ১২৪ রানে আটকে রাখেন। সেটা তাড়া করতে নেমে ৬ রানে দুই ওপেনারকে হারায় বাংলাদেশ। ২৮ রানে দলকে বিপদে রেখে ফেরেন অধিনায়ক শান্তও।
এরপর লিটন কুমার দাস ও তাউহিদ হৃদয় মিলে দলকে খাঁদের কিনারা উদ্ধার করেন। দুজনে গড়েন ৬৩ রানের জুটি। লঙ্কান অধিনায়ক ওয়ানিন্দু হাসারাঙ্গাকে টানা ৩ ছক্কা মারার পর চতুর্থ বলে আউট হন হৃদয়। তার ব্যাট থেকে আসে ২০ বলে ৪০ রান। শুরু থেকে একপ্রান্ত আগলে রাখা লিটন তখনও উইকেটে ছিলেন।
কিন্তু ৮ রানের ব্যবধানে তিনি ফিরলে তাসের ঘরের মতো ভেঙে পড়ে মিডল অর্ডার। ৩৮ বলে ৩৬ রান করেন লিটন।
বিজ্ঞাপন
২২ রানের মধ্যে ৫ উইকেট হারানো বাংলাদেশকে তখন চোখ রাঙাচ্ছিল হার। দুই ওভারে প্রয়োজন ১২ রান। ১৯তম ওভারের প্রথম বলে ছক্কা হাঁকিয়ে কাজ সহজ করেন মাহমুদউল্লাহ রিয়াদ। এরপর ওই ওভারের শেষ বলে ডাবল নিয়ে নিশ্চিত করেন জয়।
আপনার মন্তব্য লিখুন