শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১১:২১ অপরাহ্ন

নোটিশ :
✆ন্যাশনাল কল সেন্টার:৩৩৩| স্বাস্থ্য বাতায়ন:১৬২৬৩|আইইডিসিআর:১০৬৬৫|বিশেষজ্ঞ হেলথ লাইন:০৯৬১১৬৭৭৭৭৭
সংবাদ শিরোনাম
সব ধর্ম ও জাতিগোষ্ঠীর মানুষকে নিয়ে বাংলাদেশ গড়তে চায় বিএনপি: বিজন কান্তি সরকার সমাজ সেবক আমিনুল হক সওদাগর আর নেই মার্কিন দূতাবাসের প্রতিনিধিদলের সঙ্গে প্রিমিয়ার ইউনিভার্সিটির মাননীয় উপাচার্য অধ্যাপক এস. এম. নছরুল কদিরের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় চট্টগ্রাম মেডিকেল কলেজে নমিতা বালা মজুমদারকে অবসরজনিত বিদায় সংবর্ধনা জিন্দা পার্কে ‘দি সিটেক্সিয়ান্স’-এর ফ্যামিলি ডে ২০২৬ অনুষ্ঠিত প্রিমিয়ার ইউনিভার্সিটিতে ফ্যাশন ডিজাইন অ্যান্ড টেকনোলজি বিভাগের ফাইনাল ড্রেস সাবমিশন অ্যান্ড প্রেজেন্টেশন কোর্সের ফাইনাল জুরি অনুষ্ঠিত শ্যাম্যা পূজা ও দীপাবলি উপলক্ষে আমুচিয়া ইউনিয়নে পূজা মন্ডপ পরিদর্শনে চেয়ারম্যান পদপ্রার্থী ইঞ্জিনিয়ার ইকবাল দক্ষিণা আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে বান্দরবান বিশ্ববিদ্যালয়কে ২-০ গোলে হারিয়ে প্রিমিয়ার ইউনিভার্সিটির জয়যাত্রা শুরু বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বোয়ালখালীতে ইঞ্জিনিয়ার ইকবালের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালী বোয়ালখালীতে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন

সব ধর্ম ও জাতিগোষ্ঠীর মানুষকে নিয়ে বাংলাদেশ গড়তে চায় বিএনপি: বিজন কান্তি সরকার

চট্টগ্রাম জেলা পরিষদে মতবিনিময় অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী

ফেইসবুকে নিউজটি শেয়ার করুন...

অপু কুমার দাশ:

সব ধর্ম, বর্ণ ও জাতিগোষ্ঠীর মানুষকে সমমর্যাদা দিয়ে একটি অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ে তুলতে চায় বিএনপি। এ জন্য দলের সাংগঠনিক কার্যক্রমে সব সম্প্রদায়ের যোগ্য প্রতিনিধিদের সম্পৃক্ত করার ওপর গুরুত্ব দিয়েছেন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ও নৃ-গোষ্ঠীবিষয়ক প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (প্রতিমন্ত্রী পদমর্যাদা) বিজন কান্তি সরকার। তিনি বলেছেন, আমরা সবাই বাংলাদেশি। আমাদের চিন্তা সবার আগে বাংলাদেশ। ধর্ম যার যার, রাষ্ট্র সবার—এই মূল্যবোধ ধারণ করেই সবাইকে নিয়ে দেশ গড়তে হবে।
শুক্রবার (১৩ নভেম্বর) দুপুরে চট্টগ্রাম জেলা পরিষদ সম্মেলন কক্ষে বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের চট্টগ্রাম উত্তর, দক্ষিণ ও মহানগরের নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিজন কান্তি সরকার বলেন, বিএনপির রাজনীতিতে সব ধর্মের মানুষের মূল্যবোধ ও মর্যাদাকে গুরুত্ব দেওয়া হয়। প্রধানমন্ত্রীও বিভিন্ন ধর্মীয় ও জাতিগোষ্ঠীর প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করে তাঁদের কথা শুনছেন। গত ১৭ বছর প্রতিকূল পরিস্থিতির কারণে অনেকে সাংগঠনিকভাবে সক্রিয় থাকতে পারেননি। এখন তৃণমূল পর্যায়ে গিয়ে নতুন নেতৃত্ব ও কর্মীদের খুঁজে বের করতে হবে। দীর্ঘদিন সংগঠনের জন্য কাজ করা ব্যক্তিদের সম্মান বজায় রেখেই যোগ্যতা, দক্ষতা ও অবদানের ভিত্তিতে সবাইকে মূল্যায়ন করতে হবে।
বিএনপির মূলধারার রাজনীতি ও অঙ্গসংগঠনগুলোতে সব সম্প্রদায়ের প্রতিনিধিত্ব বাড়াতে হবে।
সংগঠনের অভ্যন্তরীণ বিরোধ প্রসঙ্গে তিনি বলেন,
মতপার্থক্য ও প্রতিযোগিতা যেকোনো সংগঠনের অংশ। তবে তা যেন পারস্পরিক অসম্মান বা বিভেদের কারণ না হয়। আত্মসমালোচনা, আলোচনা ও অভিজ্ঞ নেতাদের পরামর্শের মাধ্যমে বিরোধ মেটাতে হবে।
অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক মাহবুবের রহমান শামীম বলেন, সংগঠন শক্তিশালী করতে হলে নেতাকর্মীদের আগে সাংগঠনিক শৃঙ্খলা মেনে চলতে হবে। ব্যক্তিগত পছন্দ-অপছন্দ, গ্রুপিং কিংবা কোনো নেতার অনুসারী হয়ে রাজনীতি করলে সংগঠন শক্তিশালী হবে না। সবাইকে দলের সিদ্ধান্ত ও নেতৃত্বের নির্দেশনা মেনে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। শুধু সভা-সমাবেশ ও বৈঠকের মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না, মানুষের ঘরে ঘরে যেতে হবে এবং নতুন কর্মী তৈরি করতে হবে।
তিনি আরও বলেন, সনাতন, বৌদ্ধ ও খ্রিস্টান সম্প্রদায়ের অনেক মানুষ বিএনপির রাজনীতিতে সম্পৃক্ত হতে আগ্রহী। তাঁদের স্বাগত জানাতে হবে। কাউকে অতীত রাজনৈতিক অবস্থানের কারণে দূরে রাখা যাবে না। বরং তাঁদের দলের সঙ্গে সম্পৃক্ত করে সাংগঠনিক দায়িত্ব দিতে হবে। প্রত্যেকটি ইউনিটে কার্যকর কমিটি গঠন এবং তৃণমূল পর্যায়ে সংগঠনকে শক্তিশালী করতে হবে। ব্যক্তিকেন্দ্রিক রাজনীতি পরিহার করে সবাইকে দলের স্বার্থে কাজ করতে হবে। সংগঠন ঐক্যবদ্ধ ও শক্তিশালী হলে বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত আরও শক্তিশালী হবে।
অনুষ্ঠানের প্রধান বক্তার বক্তব্য চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) প্রশাসক ডা. শাহাদাত হোসেন বলেন, বিএনপিকে শক্তিশালী করতে হলে নেতাকর্মীদের মধ্যে ঐক্য, শৃঙ্খলা ও পারস্পরিক শ্রদ্ধাবোধ থাকতে হবে। ব্যক্তিকেন্দ্রিক রাজনীতি ও গ্রুপিং বন্ধ করে দলের সাংগঠনিক সিদ্ধান্ত এবং নেতৃত্বের নির্দেশনা মেনে চলতে হবে। শুধু সভা-সমাবেশ করলেই সংগঠন শক্তিশালী হয় না। তৃণমূল পর্যায়ে সংগঠনকে সুসংগঠিত করতে হবে। চট্টগ্রাম বিভাগের প্রতিটি জেলায় নেতাকর্মীদের সক্রিয়ভাবে কাজ করতে হবে। দায়িত্ব পাওয়া নেতাদের ঘরে বসে না থেকে মাঠপর্যায়ে গিয়ে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করতে হবে। তিনি আরও বলেন,
সনাতন, বৌদ্ধ ও খ্রিষ্টান সম্প্রদায়ের অনেক মানুষ বিএনপির সঙ্গে সম্পৃক্ত হতে আগ্রহী। তাঁদের দলে স্বাগত জানাতে হবে। নতুন কর্মীদের অন্তর্ভুক্ত করে প্রতিটি ইউনিটে কার্যকর কমিটি গঠন করতে হবে।
নিজেদের মধ্যে বিভেদ সৃষ্টি না করে সবাইকে দলের স্বার্থে কাজ করতে হবে। সাংগঠনিক ঐক্য ও শক্তি বাড়াতে পারলে বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত শক্তিশালী হবে।
বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের কেন্দ্রীয় কমিটির সদস্য বিপ্লব চৌধুরী বিল্লুর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি সুশীল বড়ুয়া, চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি রাজীব ধর তমাল, শ্রী শ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির কার্যকরী সাধারণ সম্পাদক বিপ্লব পার্থ,কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব অর্জুন কুমার নাথ, যুগ্ম মহাসচিব বিশ্বজিৎ দত্ত বাবু। অনুষ্ঠানে বক্তব্য রাখেন
চট্টগ্রাম উত্তর জেলার আহ্বায়ক জিতন্ত্র নাথ নাঠু, চট্টগ্রাম মহানগরের যুগ্ম আহ্বায়ক সুজন দাশ, চট্টগ্রাম
দক্ষিণ জেলার সদস্য সচিব ও বেসরকারি কারা পরিদর্শক উজ্জ্বল বরণ বিশ্বাস, বাবলু দেব নাথ, চট্টগ্রাম দক্ষিণ যুগ্ম-আহ্বায়ক নন্দন বড়ুয়া, চট্টগ্রাম উত্তর জেলার যুগ্ম-আহ্বায়ক মোহন দে, ও সুকান্ত মহাজন প্রমুখ।

ফেইসবুকে নিউজটি শেয়ার করুন...

আপনার মন্তব্য লিখুন

Please Share This Post in Your Social Media

Archive

© All rights reserved © 2021 Dainiksomor.net
Design & Developed BY N Host BD