রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৩:০২ অপরাহ্ন
বাবর মুনাফ:
“Chess Beyond the Board” – এই প্রতিপাদ্যকে ধারণ করে বিপুল উৎসাহ-উদ্দীপনা ও প্রতিযোগিতামূলক পরিবেশে চট্টগ্রামের বোয়ালখালীতে অনুষ্ঠিত হয়েছে ‘Boalkhali Chess Championship 2026’।
প্রথমবারের মতো আন্তর্জাতিক দাবা টুর্নামেন্টে অংশগ্রহণ করে Boalkhali Chess Championship 2026-এ ১০১তম র্যাঙ্কিংয়ে উন্নীত হয়েছে।
শনিবার (২৪ অক্টোবর) দিনব্যাপী উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত এ দাবা প্রতিযোগিতায় প্রায় ৪০০ জন দাবাড়ু অংশগ্রহণ করেন।
প্রতিযোগিতার উদ্বোধন ও সমাপনী আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য মো. এরশাদ উল্লাহ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বোয়ালখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান ফারুক।
বিশেষ অতিথি ছিলেন দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আজিজুল হক, সদস্য শওকত আলম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সালমা ইসলাম। দাবা প্রতিযোগিতা পরিচালনা করেন ইঞ্জিনিয়ার এসএম তারেক।
এ প্রতিযোগিতার মূল লক্ষ্য ছিল বোয়ালখালীতে দাবা খেলাকে জনপ্রিয় করা, শিক্ষার্থী ও তরুণদের মধ্যে যুক্তিনির্ভর চিন্তা, মনোযোগ, ধৈর্য এবং কৌশলগত সিদ্ধান্ত গ্রহণের দক্ষতা বৃদ্ধি করা। বিপুলসংখ্যক দাবাড়ুর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ স্থানীয় পর্যায়ে দাবার প্রতি আগ্রহ ও সম্ভাবনার একটি ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করেছে।
অনুষ্ঠানে বক্তারা বলেন, দাবা শুধু একটি খেলা নয়, এটি বুদ্ধিবৃত্তিক বিকাশ, বিশ্লেষণী চিন্তা ও শৃঙ্খলাবোধ চর্চার অন্যতম মাধ্যম। শিক্ষার্থীদের মেধা বিকাশ এবং তরুণ প্রজন্মকে গঠনমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
আয়োজকরা প্রতিযোগিতাটি সফল করতে অংশগ্রহণকারী দাবাড়ু, অভিভাবক, শিক্ষক, স্বেচ্ছাসেবক, সংশ্লিষ্ট কর্মকর্তা, সহযোগী প্রতিষ্ঠান এবং গণমাধ্যমকর্মীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।
বোয়ালখালীতে দাবার চর্চাকে আরও বিস্তৃত করা এবং ভবিষ্যতে জাতীয় পর্যায়ে প্রতিযোগিতায় অংশগ্রহণের উপযোগী দাবাড়ু গড়ে তোলার প্রত্যাশা নিয়ে সফলভাবে সমাপ্ত হয় এই প্রতিযোগিতা।
আপনার মন্তব্য লিখুন