বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০১:২৪ পূর্বাহ্ন
এস এম ইরফান নাবিল :
গত ২৯শে অক্টোবর আকস্মিক চরণদ্বীপ ইউনিয়ন পরিষদ পরিদর্শন করেন বোয়ালখালী উপজেলার মাননীয় উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মেহেদী হাসান ফারুক স্যার।এই সময় উপস্থিত ছিলেন চরণদ্বীপ ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা জনাব মোঃ কামরুল হাসান তালুকদার, ইউপি সদস্যগণ, ইউডিসি সহ সেবাপ্রার্থীগণ।
এ সময় তিনি ইউনিয়ন পরিষদের সার্বিক কার্যক্রম, নাগরিক সেবা ও প্রশাসনিক বিভিন্ন বিষয় পর্যবেক্ষণ করেন এবং পরিষদের সদস্য ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
মাননীয় উপজেলা নির্বাহী কর্মকর্তার এমন আকস্মিক পরিদর্শন সম্পর্কে কামরুল হাসান বলেন, মাঠ প্রশাসনের কার্যক্রমে জবাবদিহিতা, স্বচ্ছতা ও গতিশীলতা আরও বৃদ্ধি করবে বলে আমরা আশাবাদী।
জনবান্ধব প্রশাসন ও নাগরিক সেবার মানোন্নয়নে তাঁর এমন উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়।
চরণদ্বীপ ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে তিনি মাননীয় উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয়কে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
সততা, নিষ্ঠা ও দায়িত্বশীল নেতৃত্বের মাধ্যমে বোয়ালখালীর জনসেবায় তাঁর পথচলা আরও সফল হোক—এই প্রত্যাশাও কামনা করেন
আপনার মন্তব্য লিখুন