বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন

নোটিশ :
✆ন্যাশনাল কল সেন্টার:৩৩৩| স্বাস্থ্য বাতায়ন:১৬২৬৩|আইইডিসিআর:১০৬৬৫|বিশেষজ্ঞ হেলথ লাইন:০৯৬১১৬৭৭৭৭৭
সংবাদ শিরোনাম
বোয়ালখালীতে জাতীয় যুব দিবস পালিত চরণদ্বীপ ইউনিয়ন পরিষদে মাননীয় উপজেলা নির্বাহী কর্মকর্তার আকস্মিক পরিদর্শন বোয়ালখালীতে হাজী আবুল কালাম আবুর শোকসভায় ইঞ্জিনিয়ার ইকবালের নেতৃত্বে আমুচিয়ার বিপুলসংখ্যক নেতাকর্মীর যোগদান বোয়ালখালীতে কবি ফররুখ স্মৃতি সংসদের কৃতী শিক্ষার্থী ও গুণীজন সংবর্ধনা সাংবাদিকতায় এ আই প্রযুক্তির ব্যবহার বাড়াতে নতুন উদ্যোগ, সিআরএফ ও আইটি সল্যুশনের সমঝোতা স্মারক স্বাক্ষর চট্টগ্রাম রিপোর্টার্স ফোরাম সদস্যদের তিন দিনব্যাপী ‘এআই টুলস’ কর্মশালার উদ্বোধন চট্টগ্রাম সিটির পূর্ণকালীন প্রশাসক হলেন মেয়র শাহাদাত বোয়ালখালীতে ৪০০ দাবাড়ুর অংশগ্রহণে ‘Boalkhali Chess Championship 2026’ সফলভাবে সম্পন্ন টাইমস স্কয়ারের দুর্গাপূজায় শ্রীমৎ স্বামী অদ্বৈতানন্দ পুরীর দর্শন প্রচার, পৌরোহিত্যে শুভানন্দ পুরী মহারাজ বোয়ালখালীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার ৩

বোয়ালখালীতে হাজী আবুল কালাম আবুর শোকসভায় ইঞ্জিনিয়ার ইকবালের নেতৃত্বে আমুচিয়ার বিপুলসংখ্যক নেতাকর্মীর যোগদান

ফেইসবুকে নিউজটি শেয়ার করুন...

বাবর মুনাফ:

চট্টগ্রামের বোয়ালখালী পৌরসভার সাবেক মেয়র ও পৌরসভা বিএনপির সাবেক সভাপতি মরহুম হাজী আবুল কালাম আবুর স্মরণে আয়োজিত শোকসভায় ইঞ্জিনিয়ার ইকবালের নেতৃত্বে আমুচিয়া ইউনিয়ন থেকে বিপুলসংখ্যক নেতাকর্মী যোগদান করেছেন।

শনিবার (৩১ অক্টোবর) বিকেলে বোয়ালখালী পৌরসভার পশ্চিম গোমদণ্ডী ইউনিয়ন উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা ও পৌরসভা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ শোকসভার আয়োজন করা হয়।

শোকসভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র সদস্য ও বোয়ালখালী উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মোহাম্মদ শওকত আলম।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য ও চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক আলহাজ্ব এরশাদ উল্লাহ।

চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ আজগরের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব লায়ন হেলাল উদ্দিন, যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব আজিজুল হক চেয়ারম্যান, সদস্য জাবেদ মেহেদী হাসান সুজন, শাহানুর হিরু শাহীনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

শোকসভায় উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও ইউপি চেয়ারম্যান প্রার্থী ইঞ্জিনিয়ার ইকবালের নেতৃত্বে আমুচিয়া ইউনিয়ন বিএনপি, যুবদল, কৃষক দল ও ছাত্রদলের শতাধিক নেতাকর্মী অংশ নেন।

এ সময় উপস্থিত ছিলেন আমুচিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আবুল মুনসুর চৌধুরী ও আবু ছিদ্দিক চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক মো. ইউসুফ, সাবেক সহসভাপতি আবু জাফর তালুকদার মেম্বার, সাবেক অর্থ সম্পাদক মো. রফিক আহমদ, বিএনপি নেতা আবুল বশর সেরু, মো. নাজিম উদ্দীন আলমশা, বদি আলম, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. রোকন উদ্দিন, যুবদল নেতা ইদু আমিন, মো. জসিম উদ্দিন, ইউনিয়ন কৃষক দলের আহ্বায়ক নজরুল ইসলাম, স্যার আশুতোষ সরকারি কলেজ ছাত্রদল নেতা মো. ইরফান, মো. ফরহাদ, মো. ফয়সাল, মো. জিসান উদ্দিন জিসান, আবু ছালেহ আকিব, মো. সাহেদ, বিএনপি নেতা লোকমান, সফুর আলম ও ওবায়দুল্লাহসহ আরও অনেকে।

শোকসভা শেষে মরহুম হাজী আবুল কালাম আবুর কবর জিয়ারত করেন নেতাকর্মীরা। পরে তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।

ফেইসবুকে নিউজটি শেয়ার করুন...

আপনার মন্তব্য লিখুন

Please Share This Post in Your Social Media

Archive

© All rights reserved © 2021 Dainiksomor.net
Design & Developed BY N Host BD