মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১০:০৪ অপরাহ্ন
এস এম ইরফান নাবিল :
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলা আমুচিয়া ইউনিয়নে হিন্দু ধর্মের অন্যতম উৎসব শ্যাম্যা পূজা ও দীপাবলি উপলক্ষে গতকাল ০৯ নভেম্বর বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেছেন বোয়ালখালী উপজেলা বিএনপি সাবেক যুগ্ম আহবায়ক ও আসন্ন ৯নং আমুচিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী ইঞ্জিনিয়ার মোঃ ইকবাল সাহেব।
পরিদর্শনকালে স্হানীয় হিন্দু সম্প্রদায়ের সাথে কৌশল বিনিময় করেন তিনি!

এ সময় উপস্থিত ছিলেন আমুচিয়া ইউনিয়ন বিএনপি সাবেক সভাপতি আবুল মুনচুর চৌধুরী, সাবেক সভাপতি আবু সিদ্দিক চৌধুরী, বিএনপি নেতা মেম্বার আবু জাফর তালুকদার, রফিক আহমেদ, বোয়ালখালী উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি বাবু স্বপন শীল, বাবলা সরদার, বোয়ালখালী উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক রোকন উদ্দীন, আমুচিয়া ইউনিয়ন যুবদল নেতা জসিম উদ্দীন, মোহাম্মদ রুবেল, আমুচিয়া ইউনিয়ন কৃষক দলের আহবায়ক নজরুল ইসলাম, সদস্য সচিব খোরশেদ আলম, সাবেক ছাত্রনেতা মোঃ শওকত, স্যার আশুতোষ সরকারি কলেজ ছাত্রদল নেতা মোঃ ইরফান, আমুচিয়া ইউনিয়ন ছাত্রদল নেতা জিসান উদ্দীন ও মোহাম্মদ শাহেদ সহ আমুচিয়া ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
আপনার মন্তব্য লিখুন