সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন

নোটিশ :
✆ন্যাশনাল কল সেন্টার:৩৩৩| স্বাস্থ্য বাতায়ন:১৬২৬৩|আইইডিসিআর:১০৬৬৫|বিশেষজ্ঞ হেলথ লাইন:০৯৬১১৬৭৭৭৭৭
সংবাদ শিরোনাম
২৫ নং রামপুর ওয়ার্ডে মরহুম ফজলুল হক সর্দারের বাড়িতে ফাতেহায়ে ইয়াজদাহম পালিত চলতি বছরে ইউপি নির্বাচন হচ্ছে না : প্রাধান্য দিতে হচ্ছে শিক্ষা ব্যবস্থা ও রমজানকে ২৫ নং রামপুর ওয়ার্ড বিএনপির উদ্যোগে সমসামিক বিষয় নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত স্থানীয় নির্বাচন দলীয় নয়, সম্পূর্ণ ব্যক্তিভিত্তিক : ডা,জাহেদ উর রহমান নতুন পাড়া যুব সমাজের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে নূরানি মিলাদ মাহফিল ২৫ নং রামপুর ওয়ার্ড বিএনপি’র প্রতিষ্ঠাতা অসুস্থ হোসেন আহম্মদ ভোলাকে দেখতে গেলেন বিএনপি’র নেতৃবৃন্দ সড়ক দুর্ঘটনায় আহত বিএনপি নেতাকে দেখতে গেলেন ২৫ নং রামপুর ওয়ার্ডের নেতৃবৃন্দরা বোয়ালখালীর আল-ফালাহ মসজিদ মাঠে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত ঝর্ণাপাড়া নবী চৌধুরীর রোড মহল্লা উন্নয়ন কমিটির গৌরবময় এক বছর :বৈষম্যহীন সমাজ গঠনে আগামীর পথ চলা ঝর্ণাপাড়া মহল্লার অভ্যন্তরীণ রাস্তায় শৃঙ্খলা ফিরিয়ে আনতে মহল্লা কমিটির উদ্যোগ

চট্টগ্রামে বিপিএল এর ম্যাচ আয়োজনের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

ফেইসবুকে নিউজটি শেয়ার করুন...

 

সিরাজউদ্দীন মো: আলমগীর:

চট্টগ্রামের বিপুল সংখ্যক ক্রিকেট খেলোয়াড়,ক্রীড়া সংগঠক, ক্রিকেট প্রশিক্ষক সহ সর্বস্তরের ক্রীড়ামোদীদের অংশগ্রহণে আজ বুধবার বিকাল ৩:৩০ ঘটিকায় চট্টগ্রাম ভেন্যূতে বিপিএল ম্যাচ আয়োজনের দাবিতে চট্টগ্রাম জেলা স্টেডিয়াম প্রাঙ্গণে এক মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র ডাঃ শাহাদাত হোসেন এবং বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাউন্সিলর ও বিশিষ্ট রাজনীতিবিদ জনাব ইসরাফিল খসরু।

সভায় প্রধান অতিথি ডঃ শাহাদাত হোসেন তার বক্তব্যে চট্টগ্রাম ভেন্যূতে বিপিএল ম্যাচ আয়োজনে না করায় ক্ষোভ প্রকাশ করে বলেন, চট্টগ্রামের বিরুদ্ধে যে কোনো ধরনের বৈষম্যের বিরুদ্ধে চট্টগ্রামের আপামর জনগন অতীতের মত ঐক্যবদ্ধ। তিনি বিসিবি সভাপতির দৃষ্টি আকর্ষণ করে বলেন দ্রুততম সময়ে চট্টগ্রামে বিপিএল ম্যাচ আয়োজনের সিদ্ধান্ত পূণর্বিবেচনা করা না হলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার মাধ্যমে দাবী আদায় করে নেয়া হবে। বিশেষ অতিথি জনাব ইসরাফিল খসরু তার বক্তব্যে চট্টগ্রামের প্রতি বিমাতা সূলভ আচরণে দূঃখ প্রকাশ করে বিসিবিকে চট্টগ্রাম ভেন্যূতে বিপিএল ম্যাচ আয়োজনের অনুরোধ জানান অন্যথায় চট্টগ্রামের মানুষ বিসিবির বিরুদ্ধে ফুঁসে উঠবে বলে হুশিয়ারি উচ্চারণ করেন।

বিসিবি’র প্রাক্তন পরিচালক সিরাজ উদ্দিন মোঃ আলমগীরের সন্ছালনায় উক্ত প্রতিবাদ সমাবেশে আরো উপস্থিত ছিলেন সিজেকেএস ক্লাব সমিতির উপদেষ্টা হাফিজুর রহমান, সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন শামীম, যুগ্ন সম্পাদক আমিনুল ইসলাম ও শাহাবুদ্দিন জাহাঙ্গীর, চট্টগ্রাম সিটি মেয়রের ক্রীড়া বিষয়ক সম্পাদক আবদুল আহাদ রিপন সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

ফেইসবুকে নিউজটি শেয়ার করুন...

আপনার মন্তব্য লিখুন

Please Share This Post in Your Social Media

Archive

© All rights reserved © 2021 Dainiksomor.net
Design & Developed BY N Host BD