সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:০০ অপরাহ্ন
বাবর মুনাফ-(বোয়ালখালী প্রতিনিধি) :
করবো সমবায়, গড়বো দেশ, সবার জন্য বাংলাদেশ- শীর্ষক প্রতিপাদ্যকে ধারণ করে চট্টগ্রামের বোয়ালখালীতে র্যালী, জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন এবং আলোচনা সভার মধ্য দিয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবস- ২০২৬ উদযাপন করা হয়েছে।
রোববার (৮ নভেম্বর) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় কার্যালয়, বোয়ালখালীর উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে (স্বাধীনতা) আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বোয়ালখালী উপজেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ রাসেল চৌধুরী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) কানিজ ফাতেমা।
স্বাগত বক্তব্য দেন উপজেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ রাসেল চৌধুরী।
শিক্ষক শংকর চক্রবর্তীর সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সালমা ইসলাম, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. জহির উদ্দিন ভূঁইয়া, যুব উন্নয়ন অফিসার মোসলেহ উদ্দিন চৌধুরী এবং বোয়ালখালী প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও সাংবাদিক নেতা মুজাহিদুল ইসলাম।
বক্তারা বলেন, সমবায়ের মাধ্যমে মানুষের অর্থনৈতিক স্বাবলম্বিতা অর্জন, কর্মসংস্থান সৃষ্টি এবং সামাজিক উন্নয়ন সম্ভব। সমবায় আন্দোলনকে আরও গতিশীল করার মাধ্যমে একটি আত্মনির্ভরশীল ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন বক্তারা।
সমবায়ের গুরুত্ব ও দেশের অর্থনৈতিক উন্নয়নে সমবায় আন্দোলনের ভূমিকা তুলে ধরে বক্তব্য দেন সমবায়ী প্রতিনিধি উত্তরভূর্ষি সমবায় সমিতির সভাপতি শিক্ষক মো. মুজিবুর রহমান ফারুকী, মো. মোরশেদ আলম ও জামেন আরা বেগমসহ অন্যান্যরা।
এ সময় উপস্থিত ছিলেন সাংবাদিক সৈয়দ মোহাম্মদ নজরুল ইসলাম, সাংবাদিক বাবর মুনাফ, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, স্থানীয় সমবায়ী প্রতিনিধি ও সংশ্লিষ্ট ব্যক্তিরা।
অনুষ্ঠানে জাতীয় পুরস্কারপ্রাপ্ত সমবায় সমিতি হিসেবে কধুরখীল কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড ও উত্তরভূর্ষি সমবায় সমিতি লিমিটেডকে পুরষ্কার প্রদান করেন অতিথিরা।
আপনার মন্তব্য লিখুন