সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:০০ অপরাহ্ন
এস এম ইরফান নাবিল: ৭ নভেম্বর ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবস উপজেলা বিএনপি কতৃক আয়োজিত বর্ণাঢ্য র্যালীতে বোয়ালখালী উপজেলা বিএনপি সাবেক যুগ্ম আহবায়ক ও আসন্ন আমুচিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী জনাব ইঞ্জিনিয়ার মোঃ ইকবাল এর নেতৃত্বে আমুচিয়া ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।
এতে উপস্থিত ছিলেন আমুচিয়া ইউনিয়ন বিএনপি সাবেক সভাপতি জনাব আবুল মুনচুর চৌধুরী, আমুচিয়া ইউনিয়ন ০৩ নং ওয়ার্ডের চারবারের নিবার্চিত মেম্বার ও বিএনপি নেতা জনাব আবু জাফর তালুকদার, বিএনপি নেতা রফিক আহমেদ, নাজিম উদ্দীন, আবুল বশর শেরু, খোকন মেম্বার, মফিজ ড্রাইভার, বদিউল আলম, বোয়ালখালী উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মোঃ রোকন উদ্দীন, যুবদল নেতা মোঃ লোকমান, আইয়ুব আলী, উমর আলী, আমুচিয়া ইউনিয়ন কৃষকদলের সদস্য সচিব খোরশেদ আলম, কৃষকদল নেতা নুরুল আলম, শ্রমিকদল নেতা উমর ফারুক সুমন,কানুনগো পাড়া স্যার আশুতোষ সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি ইমরান চৌধুরী, সাবেক ছাত্রনেতা মোঃ শওকত, আমুচিয়া ইউনিয়ন ছাত্রদল নেতা আবু ছালেহ্ আকিব , জিসান উদ্দীন ও মোঃ শাহেদ সহ আমুচিয়া ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী মিছিলে যোগদান করেন।
আপনার মন্তব্য লিখুন