শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৮:১১ অপরাহ্ন

নোটিশ :
✆ন্যাশনাল কল সেন্টার:৩৩৩| স্বাস্থ্য বাতায়ন:১৬২৬৩|আইইডিসিআর:১০৬৬৫|বিশেষজ্ঞ হেলথ লাইন:০৯৬১১৬৭৭৭৭৭
সংবাদ শিরোনাম
সমাজ সেবক আমিনুল হক সওদাগর আর নেই মার্কিন দূতাবাসের প্রতিনিধিদলের সঙ্গে প্রিমিয়ার ইউনিভার্সিটির মাননীয় উপাচার্য অধ্যাপক এস. এম. নছরুল কদিরের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় চট্টগ্রাম মেডিকেল কলেজে নমিতা বালা মজুমদারকে অবসরজনিত বিদায় সংবর্ধনা জিন্দা পার্কে ‘দি সিটেক্সিয়ান্স’-এর ফ্যামিলি ডে ২০২৬ অনুষ্ঠিত প্রিমিয়ার ইউনিভার্সিটিতে ফ্যাশন ডিজাইন অ্যান্ড টেকনোলজি বিভাগের ফাইনাল ড্রেস সাবমিশন অ্যান্ড প্রেজেন্টেশন কোর্সের ফাইনাল জুরি অনুষ্ঠিত শ্যাম্যা পূজা ও দীপাবলি উপলক্ষে আমুচিয়া ইউনিয়নে পূজা মন্ডপ পরিদর্শনে চেয়ারম্যান পদপ্রার্থী ইঞ্জিনিয়ার ইকবাল দক্ষিণা আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে বান্দরবান বিশ্ববিদ্যালয়কে ২-০ গোলে হারিয়ে প্রিমিয়ার ইউনিভার্সিটির জয়যাত্রা শুরু বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বোয়ালখালীতে ইঞ্জিনিয়ার ইকবালের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালী বোয়ালখালীতে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বাবা-মায়ের সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

চট্টগ্রাম মেডিকেল কলেজে নমিতা বালা মজুমদারকে অবসরজনিত বিদায় সংবর্ধনা

ফেইসবুকে নিউজটি শেয়ার করুন...

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম মেডিকেল কলেজে দীর্ঘ ২৮ বছরের কর্মজীবন শেষে অবসরে যাওয়া নমিতা বালা মজুমদারকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে।
বুধবার (১১ নভেম্বর) চট্টগ্রাম মেডিকেল কলেজের উদ্যোগে আয়োজিত এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের চর্ম ও যৌনরোগ বিভাগের প্রধান অধ্যাপক ডা. জোনায়েদ আহমেদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ডা. শারমিন আক্তার, ডা. অজয় কুমার দে, ডা. সাইকাসহ সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা ও কর্মচারীরা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, দীর্ঘ কর্মজীবনে নমিতা বালা মজুমদার নিষ্ঠা, আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে তাঁর ওপর অর্পিত দায়িত্ব পালন করেছেন। তাঁর কর্মদক্ষতা, সহকর্মীদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক এবং প্রতিষ্ঠানের প্রতি অবদান দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে।
এ সময় বক্তারা তাঁর দীর্ঘ কর্মজীবনের অবদানের জন্য আন্তরিক শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং অবসরজীবনের সুস্বাস্থ্য, শান্তি ও সুখ-সমৃদ্ধি কামনা করেন।
উল্লেখ্য, নমিতা বালা মজুমদার ১৯৯৭ সালের ১৭ ডিসেম্বর থেকে ২০২৬ সালের ১০ নভেম্বর পর্যন্ত চট্টগ্রাম মেডিকেল কলেজে কর্মরত ছিলেন। দীর্ঘ ২৮ বছরের কর্মজীবন শেষে তিনি অবসরে যান।

ফেইসবুকে নিউজটি শেয়ার করুন...

আপনার মন্তব্য লিখুন

Please Share This Post in Your Social Media

Archive

© All rights reserved © 2021 Dainiksomor.net
Design & Developed BY N Host BD