রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৭:০৯ পূর্বাহ্ন

নোটিশ :
✆ন্যাশনাল কল সেন্টার:৩৩৩| স্বাস্থ্য বাতায়ন:১৬২৬৩|আইইডিসিআর:১০৬৬৫|বিশেষজ্ঞ হেলথ লাইন:০৯৬১১৬৭৭৭৭৭
সংবাদ শিরোনাম
স্মার্ট চট্টগ্রাম গড়তে প্রিমিয়ার ইউনিভার্সিটির সিএসই বিভাগের ‘কমিউনিটি এনগেজমেন্ট প্রোগ্রাম’ উদ্বোধন চট্টগ্রামের সবচেয়ে দৃষ্টিনন্দন ও নিরাপদ ফুটওভার ব্রিজ এটি: – প্রতিমন্ত্রী মীর হেলাল সফল মেয়র ডা: শাহদাতের ২ বছর পুর্তি নয়াবাজার বিশ্বরোড মোড়ে ফুটওভার ব্রিজের দাবিতে মানব বন্ধন অনুষ্ঠিত সব ধর্ম ও জাতিগোষ্ঠীর মানুষকে নিয়ে বাংলাদেশ গড়তে চায় বিএনপি: বিজন কান্তি সরকার সমাজ সেবক আমিনুল হক সওদাগর আর নেই মার্কিন দূতাবাসের প্রতিনিধিদলের সঙ্গে প্রিমিয়ার ইউনিভার্সিটির মাননীয় উপাচার্য অধ্যাপক এস. এম. নছরুল কদিরের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় চট্টগ্রাম মেডিকেল কলেজে নমিতা বালা মজুমদারকে অবসরজনিত বিদায় সংবর্ধনা জিন্দা পার্কে ‘দি সিটেক্সিয়ান্স’-এর ফ্যামিলি ডে ২০২৬ অনুষ্ঠিত প্রিমিয়ার ইউনিভার্সিটিতে ফ্যাশন ডিজাইন অ্যান্ড টেকনোলজি বিভাগের ফাইনাল ড্রেস সাবমিশন অ্যান্ড প্রেজেন্টেশন কোর্সের ফাইনাল জুরি অনুষ্ঠিত

দক্ষিণা আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে বান্দরবান বিশ্ববিদ্যালয়কে ২-০ গোলে হারিয়ে প্রিমিয়ার ইউনিভার্সিটির জয়যাত্রা শুরু

দক্ষিণা আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ২০২৬-এ বিজয়ী খেলোয়াড়দের সঙ্গে ফটোসেশনে মাননীয় উপাচার্য অধ্যাপক এস. এম. নছরুল কাদির।

ফেইসবুকে নিউজটি শেয়ার করুন...

সমর ডেস্ক রিপোর্ট:

দক্ষিণা আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ২০২৬-এ দুর্দান্ত জয়ের মাধ্যমে শুভ সূচনা করেছে প্রিমিয়ার ইউনিভার্সিটি। ৮ নভেম্বর ২০২৬, রবিবার, বিকেল ৩টা ২০ মিনিটে চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রিমিয়ার ইউনিভার্সিটি ও বান্দরবান বিশ্ববিদ্যালয়ের মধ্যকার খেলায় ২-০ গোলের ব্যবধানে জয়লাভ করে প্রিমিয়ার ইউনিভার্সিটি।

খেলার শুরু থেকেই আক্রমণাত্মক ও গতিময় ফুটবল প্রদর্শন করে প্রিমিয়ার ইউনিভার্সিটির খেলোয়াড়রা। খেলার ৪টা ১৩ মিনিটে দলের অধিনায়ক হাসিবুল ইসলাম তাহসিন (জার্সি নম্বর ০৯) প্রথম গোল করে দলকে এগিয়ে নেন। পরবর্তীতে ৪টা ৩৯ মিনিটে দ্বিতীয় গোলের মাধ্যমে ব্যবধান ২-০ করে প্রিমিয়ার ইউনিভার্সিটি। শেষ পর্যন্ত এই ব্যবধান ধরে রেখে জয় নিশ্চিত করে দলটি।

খেলায় অসাধারণ নৈপুণ্য প্রদর্শনের জন্য প্রিমিয়ার ইউনিভার্সিটির খেলোয়াড় সাহরিয়ার নাহিদ (জার্সি নম্বর ২১) ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন।

খেলা শেষে প্রিমিয়ার ইউনিভার্সিটির মাননীয় উপাচার্য অধ্যাপক এস. এম. নছরুল কদির বিজয়ী দলের খেলোয়াড়দের সঙ্গে ফটোসেশনে অংশ নেন এবং তাঁদের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানান। তিনি খেলোয়াড়দের এ সাফল্যে সন্তোষ প্রকাশ করে বলেন, শিক্ষার্থীদের মেধা ও প্রতিভার বিকাশে পড়াশোনার পাশাপাশি খেলাধুলার গুরুত্ব অপরিসীম। এ ধরনের অর্জন বিশ্ববিদ্যালয়ের জন্য গর্বের এবং ভবিষ্যতেও ক্রীড়াঙ্গনে সাফল্যের এ ধারাবাহিকতা বজায় রাখতে তিনি খেলোয়াড়দের উৎসাহিত করেন।

খেলা চলাকালে প্রিমিয়ার ইউনিভার্সিটির রেজিস্ট্রার জনাব মোহাম্মদ ইফতেখার মনির খেলোয়াড়দের প্রয়োজনীয় দিকনির্দেশনা ও উৎসাহ প্রদান করেন। তাঁর দিকনির্দেশনায় খেলোয়াড়রা মাঠে দলীয় সমন্বয়, শৃঙ্খলা ও আত্মবিশ্বাসের সঙ্গে খেলায় অংশগ্রহণ করেন।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার জনাব মোহাম্মদ ইফতেখার মনিরও দলের এ অর্জনে খেলোয়াড়দের অভিনন্দন জানান। তিনি খেলোয়াড়দের সম্মিলিত প্রচেষ্টা, শৃঙ্খলা ও দলীয় চেতনার প্রশংসা করেন এবং পরবর্তী ম্যাচগুলোতেও একই উদ্যম ও আত্মবিশ্বাস নিয়ে খেলার আহ্বান জানান।

মাঠে উপস্থিত থেকে খেলোয়াড়দের উৎসাহ ও অনুপ্রেরণা প্রদান করেন স্পোর্টস কমিটির আহ্বায়ক ড. আব্দুর রহিমের নেতৃত্বে স্পোর্টস কমিটির সদস্য ড. তাসনিম উদ্দিন চৌধুরী, মোহাম্মদ সাইফুদ্দিন মুন্না,ফরিদউদ্দিন আহমেদ,মোহাম্মদ কাওসার আলম, স্টিভ অস্কার ডি’ রোজারিও, মোহাম্মদ নজরুল ইসলাম, মামুন-অর-রশিদ, মোহাম্মদ ফয়সাল আহমেদ তালুকদার, অর্পিতা দেবী, সাঈদা জামান, বদরুল হাসান আউয়াল, শেখ মাহফুজ আলম ও রাশেদ সিকদার। তাঁদের উপস্থিতি ও উৎসাহ খেলোয়াড়দের মনোবল বৃদ্ধিতে ভূমিকা রাখে।
এই জয়ের মধ্য দিয়ে দক্ষিণা আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ২০২৬-এ প্রিমিয়ার ইউনিভার্সিটি তাদের শক্তিশালী অবস্থানের জানান দিল। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীদের প্রত্যাশা, আগামী ম্যাচগুলোতেও দলটি জয়ের ধারাবাহিকতা বজায় রাখবে।

ফেইসবুকে নিউজটি শেয়ার করুন...

আপনার মন্তব্য লিখুন

Please Share This Post in Your Social Media

Archive

© All rights reserved © 2021 Dainiksomor.net
Design & Developed BY N Host BD