শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৬:০৯ পূর্বাহ্ন

নোটিশ :
✆ন্যাশনাল কল সেন্টার:৩৩৩| স্বাস্থ্য বাতায়ন:১৬২৬৩|আইইডিসিআর:১০৬৬৫|বিশেষজ্ঞ হেলথ লাইন:০৯৬১১৬৭৭৭৭৭
সংবাদ শিরোনাম
সব ধর্ম ও জাতিগোষ্ঠীর মানুষকে নিয়ে বাংলাদেশ গড়তে চায় বিএনপি: বিজন কান্তি সরকার সমাজ সেবক আমিনুল হক সওদাগর আর নেই মার্কিন দূতাবাসের প্রতিনিধিদলের সঙ্গে প্রিমিয়ার ইউনিভার্সিটির মাননীয় উপাচার্য অধ্যাপক এস. এম. নছরুল কদিরের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় চট্টগ্রাম মেডিকেল কলেজে নমিতা বালা মজুমদারকে অবসরজনিত বিদায় সংবর্ধনা জিন্দা পার্কে ‘দি সিটেক্সিয়ান্স’-এর ফ্যামিলি ডে ২০২৬ অনুষ্ঠিত প্রিমিয়ার ইউনিভার্সিটিতে ফ্যাশন ডিজাইন অ্যান্ড টেকনোলজি বিভাগের ফাইনাল ড্রেস সাবমিশন অ্যান্ড প্রেজেন্টেশন কোর্সের ফাইনাল জুরি অনুষ্ঠিত শ্যাম্যা পূজা ও দীপাবলি উপলক্ষে আমুচিয়া ইউনিয়নে পূজা মন্ডপ পরিদর্শনে চেয়ারম্যান পদপ্রার্থী ইঞ্জিনিয়ার ইকবাল দক্ষিণা আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে বান্দরবান বিশ্ববিদ্যালয়কে ২-০ গোলে হারিয়ে প্রিমিয়ার ইউনিভার্সিটির জয়যাত্রা শুরু বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বোয়ালখালীতে ইঞ্জিনিয়ার ইকবালের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালী বোয়ালখালীতে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন

এলিগেন্ট ইন্টারন্যাশনাল চেস একাডেমি গ্র্যান্ড মাস্টার এসপিরেন্ট ২ দাবা প্রতিযোগিতা

ফেইসবুকে নিউজটি শেয়ার করুন...

ঢাকা প্রতিনিধি :

এল আর গ্লোবাল, ফ্লোরা টেলিকম ও এলিগেন্ট ইন্টারন্যাশনাল চেস একাডেমির পৃষ্ঠপোষকতায় গ্র্যান্ড মাস্টার এসপিরেন্ট এর আয়োজনে ও বাংলাদেশ দাবা ফেডারেশনের সহযোগিতায় এলিগেন্ট ইন্টারন্যাশনাল চেস একাডেমি গ্র্যান্ড মাস্টার এসপিরেন্ট ২ দাবা প্রতিযোগিতার খেলা গত (বুধবার) উত্তরার ৫ নং সেক্টরের ৬/এ রোডের এলিগেন্ট ইন্টারন্যাশনাল চেস একাডেমির হল-রুমে শুরু হয়েছে। খেলা শুরু পূর্বে বাংলাদেশ দাবা ফেডােরেশনের সাধারণ সম্পাদক ও বিশ্ব দাবা সংস্থার ৩.২ জোনের প্রেসিডেন্ট সৈয়দ শাহাব উদ্দিন শমীম এ প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে গ্র্যান্ড মাস্টার নিয়াজ মোরশেদ, ভারতের গ্র্যান্ড মাস্টার দিব্যেন্দু বড়ুয়া, এলিগেন্ট ইন্টারন্যাশনাল চেস একাডেমির ব্যবস্থাপনা পরিচালক আন্তর্জাতিক অর্গানাইজার মাহমুদা হক চৌধুরী মলি ও আন্তর্জাতিক দাবা বিচারক মোঃ হারুন অর রশিদ বক্তব্য রাখেন।

প্রথম রাউন্ডের খেলায় আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান সিঙ্গাপুরের আন্তর্জাতিক মাস্টার জগোদিস সিদ্ধার্থের কাছে হেরে গেছেন। ভারতের ফিদে মাস্টার পানিসার বিদান্ত ইন্দোনেশিয়ার আন্তর্জাতিক মাস্টার সাতইয়াকি আজারি জোদির সাথে, ভারতের গ্র্যান্ড মাস্টার শ্রীরাম জা ভারতের ক্যান্ডিডেট মাস্টার মায়াঙ্ক চক্রবর্তীর সাথে ও গ্র্যান্ড মাস্টার জিয়াউর রহমান গ্র্যান্ড মাস্টার নিয়াজ মোরশেদের সাথে ও ভারতের ফিদে মাস্টার আরধ্য গর্গ শ্রীলংকার আন্তর্জাতিক মাস্টার লিয়ানাগে রানিন্দু দিলশানের সাথে ড্র করেছেন।গত (বৃহস্পতিবার) বিকাল ৪-০০ (চার) টা হতে একই স্থানে দ্বিতীয় রাউন্ডের খেলা শুরু হয়েছে।

ফেইসবুকে নিউজটি শেয়ার করুন...

আপনার মন্তব্য লিখুন

Please Share This Post in Your Social Media

Archive

© All rights reserved © 2021 Dainiksomor.net
Design & Developed BY N Host BD