বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন

নোটিশ :
✆ন্যাশনাল কল সেন্টার:৩৩৩| স্বাস্থ্য বাতায়ন:১৬২৬৩|আইইডিসিআর:১০৬৬৫|বিশেষজ্ঞ হেলথ লাইন:০৯৬১১৬৭৭৭৭৭
সংবাদ শিরোনাম
ব্যবসায়ীদের আস্থায় এগিয়ে যেতে চায় ডায়মন্ড সিমেন্ট- চেয়ারম্যান আজিম আলী ২৫ নং রামপুর ওয়ার্ডে মরহুম ফজলুল হক সর্দারের বাড়িতে ফাতেহায়ে ইয়াজদাহম পালিত চলতি বছরে ইউপি নির্বাচন হচ্ছে না : প্রাধান্য দিতে হচ্ছে শিক্ষা ব্যবস্থা ও রমজানকে ২৫ নং রামপুর ওয়ার্ড বিএনপির উদ্যোগে সমসামিক বিষয় নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত স্থানীয় নির্বাচন দলীয় নয়, সম্পূর্ণ ব্যক্তিভিত্তিক : ডা,জাহেদ উর রহমান নতুন পাড়া যুব সমাজের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে নূরানি মিলাদ মাহফিল ২৫ নং রামপুর ওয়ার্ড বিএনপি’র প্রতিষ্ঠাতা অসুস্থ হোসেন আহম্মদ ভোলাকে দেখতে গেলেন বিএনপি’র নেতৃবৃন্দ সড়ক দুর্ঘটনায় আহত বিএনপি নেতাকে দেখতে গেলেন ২৫ নং রামপুর ওয়ার্ডের নেতৃবৃন্দরা বোয়ালখালীর আল-ফালাহ মসজিদ মাঠে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত ঝর্ণাপাড়া নবী চৌধুরীর রোড মহল্লা উন্নয়ন কমিটির গৌরবময় এক বছর :বৈষম্যহীন সমাজ গঠনে আগামীর পথ চলা

শ্বাসরুদ্ধকর ফাইনালে চিটাগাংকে হারিয়ে টানা দ্বিতীয় শিরোপা বরিশালের

ফেইসবুকে নিউজটি শেয়ার করুন...

ক্রীড়া প্রতিবেদক :
২০১৩ সালের পর আবারও বিপিএলে প্রত্যাবর্তন করে চিটাগাং কিংস। দীর্ঘ ১২ বছর পর ফিরেই ফাইনালে জায়গা করে নেয় বন্দর নগরীর দলটি। তবে শিরোপা ছোঁয়া হলো না চিটাগাংয়ের। জমজমাট ফাইনালে বরিশালের কাছে ৩ উইকেটে হেরে শিরোপা হাতছাড়া করেছে তারা। অন্যদিকে এই জয়ে টানা দ্বিতীয় শিরোপা জিতলো তামিম ইকবালের বরিশাল।
শুক্রবার (৭ ফেব্রুয়ারি) মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে চিটাগাংকে ব্যাটিংয়ে পাঠান বরিশালের অধিনায়ক তামিম ইকবাল। শুরু থেকেই আক্রমণাত্নক ব্যাটিং করতে থাকেন দুই ওপেনার পারভেজ হোসেন ইমন ও খাজা নাফি।
এই দুই ব্যাটারের ফিফটিতে নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৯৪ রান সংগ্রহ করে চিটাগাং। ৪৪ বলে ৬৬ রান করে নাফি আউট হলেও ৪৯ বলে ৭৮ রানে অপরাজিত থাকেন পারভেজ ইমন। এছাড়া ২৩ বলে ৪৪ রান করেন গ্রাহাম ক্লার্ক।
১৯৬ রানের টার্গেটে ব্যাট করতে নেমে বরিশালকে দুর্দান্ত শুরু এনে দেন দুই ওপেনার তামিম ইকবাল ও তাওহিদ হৃদয়। মারমুখি ব্যাটিংয়ে ২৪ বলে ফিফটি তুলে নেন বরিশালের অধিনায়ক।
উদ্বোধনী জুটিতে ৭৬ রান যোগ করেন তামিম-হৃদয়। তবে ২৯ বলে ৫৪ রান করে আউট হন তামিম। তার বিদায়ের পর দ্রুতই বরিশালের জোড়া উইকেট তুলে নিয়ে ম্যাচে ফিরে চিটাগাং। দাউদ মালান ২ বলে ১ ও হৃদয় ২৮ বলে ৩২ রান করে আউট হন।
এরপর কাইল মায়ার্সকে সঙ্গে নিয়ে চাপ সামাল দেন মুশফিকুর রহিম। ৩৪ রানের জুটি গড়েন তারা। তবে দলীয় ১৩০ রানে ৯ বলে ১৬ রান করে সাজঘরে ফিরে যান মুশফিক।
এরপর ক্রিজে আসা মাহমুদউল্লাহ রিয়াদকে সঙ্গে নিয়ে বলের সঙ্গে পাল্লা দিয়ে রান তুলতে থাকেন মায়ার্স। তবে দলীয় ১৭২ রানে এই দুই ব্যাটারকে আউট করে চিটাগাংকে জয়ের স্বপ্ন দেখান শরীফুল ইসলাম।মায়ার্স ২৮ বলে ৪৬ ও মাহমুদউল্লাহ ১১ বলে ৭ রান করে সাজঘরে ফিরে যান। তবে শেষ দিকে রিশাদ হোসেনের ৬ বলে অপরাজিত ১৮ রানের ক্যামিওতে ৩ বল হাতে রেখে ৩ উইকেটের জয় পায় বরিশাল।

ফেইসবুকে নিউজটি শেয়ার করুন...

আপনার মন্তব্য লিখুন

Please Share This Post in Your Social Media

Archive

© All rights reserved © 2021 Dainiksomor.net
Design & Developed BY N Host BD