সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন

নোটিশ :
✆ন্যাশনাল কল সেন্টার:৩৩৩| স্বাস্থ্য বাতায়ন:১৬২৬৩|আইইডিসিআর:১০৬৬৫|বিশেষজ্ঞ হেলথ লাইন:০৯৬১১৬৭৭৭৭৭
সংবাদ শিরোনাম
চলতি বছরে ইউপি নির্বাচন হচ্ছে না : প্রাধান্য দিতে হচ্ছে শিক্ষা ব্যবস্থা ও রমজানকে ২৫ নং রামপুর ওয়ার্ড বিএনপির উদ্যোগে সমসামিক বিষয় নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত স্থানীয় নির্বাচন দলীয় নয়, সম্পূর্ণ ব্যক্তিভিত্তিক : ডা,জাহেদ উর রহমান নতুন পাড়া যুব সমাজের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে নূরানি মিলাদ মাহফিল ২৫ নং রামপুর ওয়ার্ড বিএনপি’র প্রতিষ্ঠাতা অসুস্থ হোসেন আহম্মদ ভোলাকে দেখতে গেলেন বিএনপি’র নেতৃবৃন্দ সড়ক দুর্ঘটনায় আহত বিএনপি নেতাকে দেখতে গেলেন ২৫ নং রামপুর ওয়ার্ডের নেতৃবৃন্দরা বোয়ালখালীর আল-ফালাহ মসজিদ মাঠে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত ঝর্ণাপাড়া নবী চৌধুরীর রোড মহল্লা উন্নয়ন কমিটির গৌরবময় এক বছর :বৈষম্যহীন সমাজ গঠনে আগামীর পথ চলা ঝর্ণাপাড়া মহল্লার অভ্যন্তরীণ রাস্তায় শৃঙ্খলা ফিরিয়ে আনতে মহল্লা কমিটির উদ্যোগ পোপাদিয়ায় ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত

চলতি বছরে ইউপি নির্বাচন হচ্ছে না : প্রাধান্য দিতে হচ্ছে শিক্ষা ব্যবস্থা ও রমজানকে

ফেইসবুকে নিউজটি শেয়ার করুন...

এস এম ইরফান নাবিল :

ইসি ও আন্ত মন্ত্রণালয় সভায় ইউনিয়ন পরিষদ নির্বাচন পেছানো বা সূচি পুনর্নির্ধারণের পেছনে বেশ কয়েকটি বড় বাধা রয়েছে বলে মনে করছেন নির্বাচন বিশেষজ্ঞরা। সেগুলো হলো—

শিক্ষা ব্যবস্থার জট ও বন্যার প্রভাব : সম্প্রতি দেশের বিভিন্ন অঞ্চলে হয়ে যাওয়া বন্যার কারণে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা কার্যক্রমে বড় ধরণের বিঘ্ন ঘটেছে। শিখন ঘাটতি ও নির্ধারিত সিলেবাস শেষ করার জন্য স্কুল-কলেজগুলোকে অতিরিক্ত ক্লাস ও পরীক্ষার সময় দিতে হচ্ছে।
শিক্ষক ও অবকাঠামোর সং/কট : ইউপি নির্বাচন পরিচালনার মূল কেন্দ্র হিসেবে ব্যবহৃত হয় স্থানীয় স্কুল-কলেজ। সেই সঙ্গে প্রিসাইডিং ও পোলিং অফিসার হিসেবে শিক্ষকদের বি/শাল ভূমিকা থাকে। প্রতিটি ধাপের ভোটের জন্য একজন শিক্ষককে প্রশিক্ষণ, সমন্বয় ও নির্বাচনের মূল ডিউটি মিলিয়ে অন্তত এক সপ্তাহের জন্য একাডেমিক কাজ থেকে সরিয়ে রাখতে হয়। টানা নির্বাচনের কাজে শিক্ষকদের নিয়োজিত রাখলে শিক্ষার্থীদের পাঠদান, খাতা মূল্যায়ন ও প্রশাসনিক কাজ থেমে যাবে।
বাজেট ও সাচিবিক সমন্বয়ের বাধ্যবাধকতা: বিভিন্ন মন্ত্রণালয়ের সঙ্গে বাজেট পরি/কল্পনা, ভোটকেন্দ্রের নিরাপত্তা এবং সার্বিক আইন-শৃঙ্খলা বাহিনীর বাজেট ও জনবল সমন্বয় নিশ্চিত করা একটি জটিল প্রক্রিয়া।
শিক্ষা ও পাবলিক পরীক্ষার সময়সূচি বাধা
ইসি জানিয়েছে, শিক্ষাপঞ্জি পর্যালোচনা করে দেখা গেছে, চলতি বছরের শেষভাগ থেকে আগামী বছ/রের মে মাস পর্যন্ত একাডেমিক ক্যালেন্ডার অত্যন্ত আঁটসাঁট।
নভেম্বর-ডিসেম্বর : এই দুই মাসজুড়ে দেশের প্রাথমিক ও মাধ্যমিক স্তরের বার্ষিক এবং প্রাক-নির্বাচনী পরী/ক্ষাগুলো চলবে। ফলে এই সময়ে পর্যাপ্ত স্কুল ভবন ও শিক্ষকদের ফ্রি পাওয়া অসম্ভব।
জানুয়ারি : এই সময়টিতে পরীক্ষার ফলা/ফল প্রকাশ ও নতুন শ্রেণিতে ভর্তির আনুষ্ঠানিকতা চলে। জানুয়ারিতে কিছুটা সময় মিললেও তা পুরো সাড়ে চার হাজার ইউনিয়নে নির্বাচন আয়োজনের জন্য যথেষ্ট নয়।
ফেব্রুয়ারি-মার্চ : আগামী ৭ অথবা ৮ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে পবিত্র রম/জান মাস। রমজান ও ঈদের টানা ছুটির মধ্যে এত বড় আকারের নির্বাচন আয়োজন করা বাস্তবিকভাবেই অসম্ভব।
মার্চ-মে: রোজা ও ঈদের ছুটি শেষ হওয়া মাত্রই সারা দেশে শুরু হয়ে যাবে এসএসসি ও সমমানের পাবলিক পরীক্ষা। এসএসসি পরীক্ষার সময় সারাদেশের হাজা/র হাজার কেন্দ্র ও শিক্ষক সরাসরি ব্যস্ত থাকবেন।
জুন: আগামী বছরের ৬ জুন থেকে শুরু হওয়ার কথা রয়েছে উচ্চমাধ্যমিক বা এইচএসসি ও সমমানের পরী/ক্ষা। এইচএসসি পরীক্ষা শুরু হলে পুরো শিক্ষা ব্যবস্থা আবারও পুরোপুরি সেখানে ব্যস্ত হয়ে পড়বে।

ফেইসবুকে নিউজটি শেয়ার করুন...

আপনার মন্তব্য লিখুন

Please Share This Post in Your Social Media

Archive

© All rights reserved © 2021 Dainiksomor.net
Design & Developed BY N Host BD