বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৭:৩৬ অপরাহ্ন

নোটিশ :
✆ন্যাশনাল কল সেন্টার:৩৩৩| স্বাস্থ্য বাতায়ন:১৬২৬৩|আইইডিসিআর:১০৬৬৫|বিশেষজ্ঞ হেলথ লাইন:০৯৬১১৬৭৭৭৭৭
সংবাদ শিরোনাম
চট্টগ্রাম মেডিকেল কলেজে নমিতা বালা মজুমদারকে অবসরজনিত বিদায় সংবর্ধনা জিন্দা পার্কে ‘দি সিটেক্সিয়ান্স’-এর ফ্যামিলি ডে ২০২৬ অনুষ্ঠিত প্রিমিয়ার ইউনিভার্সিটিতে ফ্যাশন ডিজাইন অ্যান্ড টেকনোলজি বিভাগের ফাইনাল ড্রেস সাবমিশন অ্যান্ড প্রেজেন্টেশন কোর্সের ফাইনাল জুরি অনুষ্ঠিত শ্যাম্যা পূজা ও দীপাবলি উপলক্ষে আমুচিয়া ইউনিয়নে পূজা মন্ডপ পরিদর্শনে চেয়ারম্যান পদপ্রার্থী ইঞ্জিনিয়ার ইকবাল দক্ষিণা আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে বান্দরবান বিশ্ববিদ্যালয়কে ২-০ গোলে হারিয়ে প্রিমিয়ার ইউনিভার্সিটির জয়যাত্রা শুরু বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বোয়ালখালীতে ইঞ্জিনিয়ার ইকবালের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালী বোয়ালখালীতে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বাবা-মায়ের সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা বোয়ালখালীতে জাতীয় যুব দিবস পালিত চরণদ্বীপ ইউনিয়ন পরিষদে মাননীয় উপজেলা নির্বাহী কর্মকর্তার আকস্মিক পরিদর্শন

গ্র্যান্ডমাস্টার রিফাত-বিন-সাত্তার এর জন্মদিনে সৈয়দ শাহাব উদ্দিন শামীম এর শুভেচ্ছা

ফেইসবুকে নিউজটি শেয়ার করুন...

সমর প্রতিবেদক:
গ্র্যান্ডমাস্টার রিফাত-বিন-সাত্তার এর আজ (২৫ জুলাই) জন্মদিন। ১৯৭৪ সালের এই দিনে তিনি জন্মগ্রহণ করেন। তার জন্মদিনে অনেক অনেক শুভেচ্ছা ও দীর্ঘায়ু জীবন কামনা করেছেন বাংলাদেশ দাবা ফেডারেশনের সাধারণ সম্পাদক ও জোন ৩.২ এর প্রেসিডেন্ট সৈয়দ শাহাব উদ্দিন শামীম। ৪৬ বছর বয়সী এ তারকা দাবাড়ু বাংলাদেশের তৃতীয় গ্র্যান্ডমাস্টার। তার আগে দেশ পেয়েছিল দু’ গ্র্যান্ডমাস্টার। তারা হলেন নিয়াজ মোরশেদ ও জিয়াউর রহমান। রিফাতের পর লাল-সবুজের দেশ পেয়েছিল আরো দু’ গ্র্যান্ডমাস্টার। তারা হচ্ছেন মোল্লা আবদুল্লাহ আল রাকিব ও এনামুল হোসেন রাজীব।
খেলোয়াড়ী জীবনে রিফাতের রয়েছে অসংখ্য সাফল্য। তিনি দু’বার জাতীয় সাব-জুনিয়র, তিনবার জাতীয় জুনিয়র এবং টানা তিনবারসহ ছয়বার জাতীয় চ্যাম্পিয়ন হয়েছেন।
রিফাত এক সময় জাতীয় দাবা দলের নিয়মিত ও একজন নিভর্রযোগ্য দাবাড়ু ছিলেন। তিনি দেশের হয়ে বিশ্বদাবা চ্যাম্পিয়নশিপ বাছাইপর্ব, বিশ্ব দাবা অলিম্পিয়াডসহ অসংখ্যবার দেশের হয়ে নানা টুর্নামেন্টে অংশ নিয়েছেন।
উল্লেখ্য, রিফাত ১৯৯৩ সালে আন্তর্জাতিকমাস্টার ও ২০০৬ সালে গ্র্যান্ডমাস্টার উপাধি লাভ করেন। গ্র্যান্ডমাস্টারের তিনটি নর্মই তার ঢাকায় অনুষ্ঠিত টুর্নামেন্ট থেকে অর্জিত।
দাবা অন্ত:প্রাণ গ্র্যান্ডমাস্টার রিফাত-বিন-সাত্তার এর জন্মদিনে দাবা ফেডারেশন পরিবারের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা।

ফেইসবুকে নিউজটি শেয়ার করুন...

আপনার মন্তব্য লিখুন

Please Share This Post in Your Social Media

Archive

© All rights reserved © 2021 Dainiksomor.net
Design & Developed BY N Host BD