রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৯:২৫ পূর্বাহ্ন

নোটিশ :
✆ন্যাশনাল কল সেন্টার:৩৩৩| স্বাস্থ্য বাতায়ন:১৬২৬৩|আইইডিসিআর:১০৬৬৫|বিশেষজ্ঞ হেলথ লাইন:০৯৬১১৬৭৭৭৭৭
সংবাদ শিরোনাম
গ্যাস সংকটে চট্টগ্রামে শিল্প উৎপাদনে ধস, সিএনজি স্টেশনে দীর্ঘ সারি বোয়ালখালীতে এসএসসি ফলাফলে শীর্ষস্থানে সৈয়দপুর নুর কাশেম একাডেমি বোয়ালখালীতে বিএনপি নেতৃবৃন্দের উদ্যোগে ইঞ্জিনিয়ার ওমর বিন নুরুল আবছার এর কবর জিয়ারত প্রবাসীদের অবদানে দেশ অর্থনৈতিকভাবে সমৃদ্ধ: মক্কায় ডায়মন্ড সিমেন্টের মতবিনিময় সভায় -এনামুল হক এমপি ধোরলা মুক্তি সংঘে চেয়ারম্যান প্রার্থী ইঞ্জিনিয়ার ইকবালের মতবিনিময় সভা অনুষ্ঠিত রাজনীতি আমার কাছে প্রতিহিংসার নয়, মানুষের সেবার একটি দায়িত্ব : ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন প্রধানমন্ত্রী তারেক রহমান নিয়ে পুনরায় কটুক্তি করা হলে রাজপথে ঐক্যবদ্ধভাবে আন্দোলন চলবে : ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন আপনাদের সহযোগিতা পেলে অতি বৃষ্টিতে আমুচিয়াবাসীর কষ্ট লাগবে দ্রুত ব্যবস্থা নেব :চেয়ারম্যান পদপ্রার্থী ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন বোয়ালখালীর আমুচিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী ইঞ্জিনিয়ার ইকবাল হোসেনের নিজ উদ্যোগে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ দুর্যোগকালীন সময়ে শিক্ষার্থীর পাশে দাঁড়ালেন ছাত্রদলের সিয়াম

আইপিএলে সর্বোচ্চ ভিত্তিমূল্যে সাকিব

ফেইসবুকে নিউজটি শেয়ার করুন...

স্পোর্টস ডেস্ক :
নিষেধাজ্ঞার কারণে গত মৌসুমে ছিলেন না। তবে আসন্ন আইপিএলের নিলামে ঠিকই সাকিব আল হাসানকে চড়া ভিত্তিমূল্যে তালিকাভুক্ত করা হয়েছে। মোট ১১ জন খেলোয়াড় আছেন সর্বোচ্চ ২ কোটি রুপি ভিত্তিমূল্যের, তার মধ্যে টাইগার অলরাউন্ডার একজন।
আইপিএল নিলামের জন্য সর্বমোট ১০৯৭ জন খেলোয়াড়ের রেজিস্ট্রেশন হয়েছে। এর মধ্যে ভারতের ৮১৪ জন, ২৮৩ জন খেলোয়াড় বিদেশি। এর মধ্যে বাংলাদেশ থেকে তালিকাভুক্ত হয়েছেন মোট ৫ জন খেলোয়াড়।
সাকিবের মতো সর্বোচ্চ ভিত্তিমূল্য ২ কোটি রুপির তালিকায় আছেন আরও দশজন। তারা হলেন-কেদর যাদব, হরভজন সিং, গে­ন ম্যাক্সওয়েল, স্টিভ স্মিথ, মঈন আলি, স্যাম বিলিংস, লিয়াম প্লাঙ্কেট, জেসন রয়, মার্ক উড এবং কলিন ইনগ্রাম।
তালিকায় নাম দেননি অস্ট্রেলিয়ার গতিতারকা মিচেল স্টার্ক। টানা দ্বিতীয়বারের মতো আইপিএলে আগ্রহ দেখাননি ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক জো রুট। গত বছর মুম্বাই ইন্ডিয়ান্সের শিরোপাজয়ী দলের সদস্য অস্ট্রেলিয়ান পেসার জেমস প্যাটিনসনও নাম প্রত্যাহার করে নিয়েছেন।
টি-টোয়েন্টি  রেংকিংএ বর্তমানে নাম্বার ওয়ান ব্যাটসম্যান ডেভিড মালান এখন পর্যন্ত আইপিএলে খেলতে পারেননি। তিনি এবার তালিকাভুক্ত হয়েছেন। ইংলিশ এই ব্যাটসম্যানের ভিত্তিমূল্য ধরা হয়েছে দেড় কোটি রুপি।
টুর্নামেন্টের নিলাম হবে আগামী ১৮ ফেব্রুয়ারি চেন্নাইতে। ভারতীয় সময় বিকেল তিনটা থেকে শুরু হবে অনুষ্ঠান।

ফেইসবুকে নিউজটি শেয়ার করুন...

আপনার মন্তব্য লিখুন

Please Share This Post in Your Social Media

Archive

© All rights reserved © 2021 Dainiksomor.net
Design & Developed BY N Host BD