সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪০ অপরাহ্ন

নোটিশ :
✆ন্যাশনাল কল সেন্টার:৩৩৩| স্বাস্থ্য বাতায়ন:১৬২৬৩|আইইডিসিআর:১০৬৬৫|বিশেষজ্ঞ হেলথ লাইন:০৯৬১১৬৭৭৭৭৭
সংবাদ শিরোনাম
২৫ নং রামপুর ওয়ার্ডে মরহুম ফজলুল হক সর্দারের বাড়িতে ফাতেহায়ে ইয়াজদাহম পালিত চলতি বছরে ইউপি নির্বাচন হচ্ছে না : প্রাধান্য দিতে হচ্ছে শিক্ষা ব্যবস্থা ও রমজানকে ২৫ নং রামপুর ওয়ার্ড বিএনপির উদ্যোগে সমসামিক বিষয় নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত স্থানীয় নির্বাচন দলীয় নয়, সম্পূর্ণ ব্যক্তিভিত্তিক : ডা,জাহেদ উর রহমান নতুন পাড়া যুব সমাজের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে নূরানি মিলাদ মাহফিল ২৫ নং রামপুর ওয়ার্ড বিএনপি’র প্রতিষ্ঠাতা অসুস্থ হোসেন আহম্মদ ভোলাকে দেখতে গেলেন বিএনপি’র নেতৃবৃন্দ সড়ক দুর্ঘটনায় আহত বিএনপি নেতাকে দেখতে গেলেন ২৫ নং রামপুর ওয়ার্ডের নেতৃবৃন্দরা বোয়ালখালীর আল-ফালাহ মসজিদ মাঠে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত ঝর্ণাপাড়া নবী চৌধুরীর রোড মহল্লা উন্নয়ন কমিটির গৌরবময় এক বছর :বৈষম্যহীন সমাজ গঠনে আগামীর পথ চলা ঝর্ণাপাড়া মহল্লার অভ্যন্তরীণ রাস্তায় শৃঙ্খলা ফিরিয়ে আনতে মহল্লা কমিটির উদ্যোগ

হাজী ইউসুফ সওদাগরের সহধর্মিনী’র ইন্তেকাল,দাফন সম্পন্ন

ফেইসবুকে নিউজটি শেয়ার করুন...

সমর প্রতিবেদক:
চট্টগ্রাম চান্দগাঁও থানাধীন চান্দগাঁও হামিদচর নিবাসী বিশিষ্ট ব্যবসায়ী হামিদচর চান্দগাঁও জামে মসজিদের প্রতিষ্ঠাতা,ছাফা মোতালেব উচ্চবিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও যৌত ট্রেডার্স এর ব্যবস্থাপনা পরিচালক ও বিশিষ্ট সমাজসেবক আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভান্ডারী (শাহ্ এমদাদীয়া) হামিদচর দায়রা শাখার সভাপতি হাজী মুহাম্মদ ইউসুফ সওদাগরের সহধর্মিনী,বিশিষ্ট তরুণ ব্যবসায়ী সমাজসেবক ও রাজনীতিবিদ হাজী মোঃ ইকবাল হোসেন এর মাতা হাজী রোকেয়া বেগম(৫৫)গতকাল বৃহস্পতিবার রাত ১২টায় ইন্তেকাল করেছেন ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি মৃত্যু কালে স্বামী,এক পুত্র সন্তান,পুত্রবধূ নাতি-নাতনি সহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে যান। তাহার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।আজ শুক্রবার বাদে জুমা হামিদচর চান্দগাঁও জামে মসজিদ মাঠে মরহুমার জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা নামাজে উপস্হিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী বিজিএমইএ র প্রথম সহ সভাপতি সৈয়দ নজরুল ইসলাম,মোহরা ওয়ার্ড আওয়ামী লীগের আহ্বায়ক জসিম উদ্দিন,সাবেক চান্দগাঁও ওয়ার্ড কাউন্সিলর সাইফু উদ্দিন খালেদ, চান্দগাঁও ওয়ার্ড কাউন্সিলর এসরারুল হক এসরাল,মোহরা ওয়ার্ড কাউন্সিলর কাজী নুরুল আমিন মামুন সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ হাজার হাজার মুসল্লি জানাজায় উপস্থিত ছিলেন।জানাজা নামাজের ইমামতি করেন হামিদচর চান্দগাঁও জামে মসজিদের খতিব হাফেজ কারি মোঃ ইদ্রিছ (রেজভী)।মরহুমার জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়।তার মৃত্যুতে শোক প্রকাশ করেন চট্টগ্রাম-৮ আসনেন সাংসদ ও চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি জনাব মোছলেম উদ্দীন আহমদ এম.পি।এছাড়াও তাহার মৃত্যুতে বিভিন্ন সামাজিক সংগঠন এর পক্ষে গভীরভাবে সমবেদনা ও শোক প্রকাশ করেছেন।”দৈনিক সমর” পত্রিকার প্রকাশক ও সম্পাদক মোহাম্মদ আবদুল নাছের ও বার্তা সম্পাদক এম.এ. মন্নান শোক প্রকাশ করেন।

ফেইসবুকে নিউজটি শেয়ার করুন...

আপনার মন্তব্য লিখুন

Please Share This Post in Your Social Media

Archive

© All rights reserved © 2021 Dainiksomor.net
Design & Developed BY N Host BD