শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৬:০১ পূর্বাহ্ন

নোটিশ :
✆ন্যাশনাল কল সেন্টার:৩৩৩| স্বাস্থ্য বাতায়ন:১৬২৬৩|আইইডিসিআর:১০৬৬৫|বিশেষজ্ঞ হেলথ লাইন:০৯৬১১৬৭৭৭৭৭
সংবাদ শিরোনাম
সব ধর্ম ও জাতিগোষ্ঠীর মানুষকে নিয়ে বাংলাদেশ গড়তে চায় বিএনপি: বিজন কান্তি সরকার সমাজ সেবক আমিনুল হক সওদাগর আর নেই মার্কিন দূতাবাসের প্রতিনিধিদলের সঙ্গে প্রিমিয়ার ইউনিভার্সিটির মাননীয় উপাচার্য অধ্যাপক এস. এম. নছরুল কদিরের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় চট্টগ্রাম মেডিকেল কলেজে নমিতা বালা মজুমদারকে অবসরজনিত বিদায় সংবর্ধনা জিন্দা পার্কে ‘দি সিটেক্সিয়ান্স’-এর ফ্যামিলি ডে ২০২৬ অনুষ্ঠিত প্রিমিয়ার ইউনিভার্সিটিতে ফ্যাশন ডিজাইন অ্যান্ড টেকনোলজি বিভাগের ফাইনাল ড্রেস সাবমিশন অ্যান্ড প্রেজেন্টেশন কোর্সের ফাইনাল জুরি অনুষ্ঠিত শ্যাম্যা পূজা ও দীপাবলি উপলক্ষে আমুচিয়া ইউনিয়নে পূজা মন্ডপ পরিদর্শনে চেয়ারম্যান পদপ্রার্থী ইঞ্জিনিয়ার ইকবাল দক্ষিণা আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে বান্দরবান বিশ্ববিদ্যালয়কে ২-০ গোলে হারিয়ে প্রিমিয়ার ইউনিভার্সিটির জয়যাত্রা শুরু বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বোয়ালখালীতে ইঞ্জিনিয়ার ইকবালের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালী বোয়ালখালীতে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন

স্থানীয় পর্যায়ে ন্যায় বিচারক প্রাপ্তিতে রাউজান উপজেলায় গ্রাম আদালতের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

ফেইসবুকে নিউজটি শেয়ার করুন...

সমর প্রতিনিধি :

অল্প সময়ে স্বল্প খরচে স্থানীয় পর্যায়ে দেওয়ানি ও ফৌজদারি বিরোধ স্থানীয়ভাবে নিষ্পত্তির লক্ষ্যে সরকার চালু করেছে গ্রাম আদালত ব্যবস্থা। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার বিভাগ, ইউরোপীয় ইউনিয়ন ও ইউএনডিপি বাংলাদেশের সহযোগিতায় দেশের ৬১টি জেলার প্রতিটি ইউনিয়নে এ প্রকল্প চলমান রয়েছে।

রাউজান উপজেলার গ্রাম আদালতের বিচারিক কার্যক্রমের অগ্রগতি (এপ্রিল – জুন) ২০২৫ পর্যন্ত মামলা গ্রহণ, নিষ্পত্তি ও এজলাস ব্যবহারের বিষয়ে ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন রাউজান উপজেলার নির্বাহী কর্মকর্তা ও গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির সভাপতি জিসান বিন মাজেদ। তিনি বলেন, “রাউজান উপজেলার ছোটখাটো বিরোধ নিষ্পত্তি ও স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষায় গ্রাম আদালতের ভূমিকা গুরুত্বপূর্ণ। প্রতিমাসে প্রতিটি ইউনিয়নে গড়ে ৪টি মামলা গ্রহণ ও ৩টি মামলা নিষ্পত্তি করার বিষয়ে আলোচনা করেন। ইউনিয়ন পরিষদের আইনশৃঙ্খলা সভায় গ্রাম আদালতের বিষয়টি নিয়মিত আলোচনায় আনা এবং এজলাস ব্যবহারে প্যানেল চেয়ারম্যানদের আরও সক্রিয় হওয়ার নির্দেশনা দেন। গ্রাম আদালতের উপজেলা সমন্বয়কারী মো ওসমান গণি বলেন আমাদের মামলার লক্ষ্য অর্জনের পাশাপাশি আদালত আইন-২০০৬ ও বিধিমালা অনুসরণ করে এখতিয়ারভূক্ত মামলা গুলো গ্রহন করা ও মামলার রিপোর্ট নিদিষ্ট সময়ের উপজেলায় প্রদান করার জন্য বলা হয়।
সভার সঞ্চালনা করেন উপজেলা সমন্বয়কারী মিল্টন চাকমা।
সভায় আরও উপস্থিত ছিলেন গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির সদস্য উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আকলিমা সুলতানা, উপজেলার সকল ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান, প্রশাসনিক কর্মকর্তা, উপজেলা সমন্বয়কারী মো. ওসমান গণি, মিল্টন চাকমা সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

ফেইসবুকে নিউজটি শেয়ার করুন...

আপনার মন্তব্য লিখুন

Please Share This Post in Your Social Media

Archive

© All rights reserved © 2021 Dainiksomor.net
Design & Developed BY N Host BD