সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৪ অপরাহ্ন

নোটিশ :
✆ন্যাশনাল কল সেন্টার:৩৩৩| স্বাস্থ্য বাতায়ন:১৬২৬৩|আইইডিসিআর:১০৬৬৫|বিশেষজ্ঞ হেলথ লাইন:০৯৬১১৬৭৭৭৭৭
সংবাদ শিরোনাম
২৫ নং রামপুর ওয়ার্ডে মরহুম ফজলুল হক সর্দারের বাড়িতে ফাতেহায়ে ইয়াজদাহম পালিত চলতি বছরে ইউপি নির্বাচন হচ্ছে না : প্রাধান্য দিতে হচ্ছে শিক্ষা ব্যবস্থা ও রমজানকে ২৫ নং রামপুর ওয়ার্ড বিএনপির উদ্যোগে সমসামিক বিষয় নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত স্থানীয় নির্বাচন দলীয় নয়, সম্পূর্ণ ব্যক্তিভিত্তিক : ডা,জাহেদ উর রহমান নতুন পাড়া যুব সমাজের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে নূরানি মিলাদ মাহফিল ২৫ নং রামপুর ওয়ার্ড বিএনপি’র প্রতিষ্ঠাতা অসুস্থ হোসেন আহম্মদ ভোলাকে দেখতে গেলেন বিএনপি’র নেতৃবৃন্দ সড়ক দুর্ঘটনায় আহত বিএনপি নেতাকে দেখতে গেলেন ২৫ নং রামপুর ওয়ার্ডের নেতৃবৃন্দরা বোয়ালখালীর আল-ফালাহ মসজিদ মাঠে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত ঝর্ণাপাড়া নবী চৌধুরীর রোড মহল্লা উন্নয়ন কমিটির গৌরবময় এক বছর :বৈষম্যহীন সমাজ গঠনে আগামীর পথ চলা ঝর্ণাপাড়া মহল্লার অভ্যন্তরীণ রাস্তায় শৃঙ্খলা ফিরিয়ে আনতে মহল্লা কমিটির উদ্যোগ

সীতাকুন্ড বিএনপির আহ্বায়ক ইছহাক কাদের চৌধুরীর ইন্তেকাল

ফেইসবুকে নিউজটি শেয়ার করুন...

আরিফ আলী সিদ্দিকী:
কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব কারাবন্দী লায়ন মো. আসলাম চৌধুরীর বড় ভাই ও সীতাকুন্ড উপজেলা বিএনপির আহ্বায়ক, উত্তর জেলা কৃষক দলের সাবেক সভাপতি ইছহাক কাদের চৌধুরী (৭৫) ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি…. রাজিউন)। গতকাল শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে নগরীর একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে হার্ট ও ডায়াবেটিসসহ নানা রোগে ভুগছিলেন। তিনি উপজেলার ফৌজদারহাট জলিল গেইট এলাকা মরহুম গোলাম হোসেন চৌধুরীর প্রথম পুত্র।
তার মৃত্যুতে বিএনপির কেন্দ্রিয় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ,চট্টগ্রামের বিশিষ্ট ত্যাগী নেতা একরামুল করিম, উত্তর জেলা বিএনপির আহ্বায়ক গোলাম আকবর খন্দকার, উপজেলা বিএনপির আহ্বায়ক কাজি মহিউদ্দিন, উপজেলা যুবদলের আহ্বায়ক ফজলুল করিম চৌধুরী, জহুরুল আলমসহ সীতাকুন্ড উপজেলার বিএনপি, যুবদল, সেচ্ছাসেবক দল, শ্রমিকদল, ছাত্রদল গভীর শোক প্রকাশ করেছেন। বাদ এশা নিজ বাড়িতে জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে মরহুমের দাফন সম্পন্ন হয়।

ফেইসবুকে নিউজটি শেয়ার করুন...

আপনার মন্তব্য লিখুন

Please Share This Post in Your Social Media

Archive

© All rights reserved © 2021 Dainiksomor.net
Design & Developed BY N Host BD