শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৬:০০ অপরাহ্ন

নোটিশ :
✆ন্যাশনাল কল সেন্টার:৩৩৩| স্বাস্থ্য বাতায়ন:১৬২৬৩|আইইডিসিআর:১০৬৬৫|বিশেষজ্ঞ হেলথ লাইন:০৯৬১১৬৭৭৭৭৭
সংবাদ শিরোনাম
গ্যাস সংকটে চট্টগ্রামে শিল্প উৎপাদনে ধস, সিএনজি স্টেশনে দীর্ঘ সারি বোয়ালখালীতে এসএসসি ফলাফলে শীর্ষস্থানে সৈয়দপুর নুর কাশেম একাডেমি বোয়ালখালীতে বিএনপি নেতৃবৃন্দের উদ্যোগে ইঞ্জিনিয়ার ওমর বিন নুরুল আবছার এর কবর জিয়ারত প্রবাসীদের অবদানে দেশ অর্থনৈতিকভাবে সমৃদ্ধ: মক্কায় ডায়মন্ড সিমেন্টের মতবিনিময় সভায় -এনামুল হক এমপি ধোরলা মুক্তি সংঘে চেয়ারম্যান প্রার্থী ইঞ্জিনিয়ার ইকবালের মতবিনিময় সভা অনুষ্ঠিত রাজনীতি আমার কাছে প্রতিহিংসার নয়, মানুষের সেবার একটি দায়িত্ব : ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন প্রধানমন্ত্রী তারেক রহমান নিয়ে পুনরায় কটুক্তি করা হলে রাজপথে ঐক্যবদ্ধভাবে আন্দোলন চলবে : ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন আপনাদের সহযোগিতা পেলে অতি বৃষ্টিতে আমুচিয়াবাসীর কষ্ট লাগবে দ্রুত ব্যবস্থা নেব :চেয়ারম্যান পদপ্রার্থী ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন বোয়ালখালীর আমুচিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী ইঞ্জিনিয়ার ইকবাল হোসেনের নিজ উদ্যোগে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ দুর্যোগকালীন সময়ে শিক্ষার্থীর পাশে দাঁড়ালেন ছাত্রদলের সিয়াম

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন : চট্টগ্রামে ভোট দেবেন তিন লাখ নতুন ভোটার

ফেইসবুকে নিউজটি শেয়ার করুন...

স্টাফ রিপোর্টার :
আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে চট্টগ্রাম জেলায় ভোট দেবেন তিন লাখ নতুন ভোটার। যাদের নাম এরই মধ্যে ভোটার তালিকায় যুক্ত করার সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন (ইসি)। কমিশনের খসড়া ভোটার তালিকায় বয়স ১৮ বছরের উর্ধ্বে বিবেচনায় এসব নতুন ভোটারের নাম রয়েছে। চট্টগ্রামে বর্তমান ভোটার রয়েছে ৫৮ লাখ ৮২ হাজার ৯৮ জন।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, নতুন হালনাগাদ কার্যক্রমে চট্টগ্রামে পাঁচ লাখ ৪৮ হাজার ৩৫৬ জন নিবন্ধন ভোটার নিবন্ধন করেন। এরমধ্যে ১৮ বছরের ঊর্ধ্বে নতুন ভোটার হচ্ছেন তিন লাখ ১৪ হাজার ২৩৫ জন। ১৮ বছরের নিচে নিবন্ধন করেছেন দুই লাখ ৩৪ হাজার ১২১ জন। এছাড়া মারা যাওয়ার কারণে ৬০ হাজার ৭৪৮ জনের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। ২০ হাজার ৭১১ জন ভোটার নিজেদের পছন্দ অনুযায়ী অন্য জেলায় স্থানান্তরিত হয়েছেন।
২০২২ সালের ২০ মে চট্টগ্রামসহ সারাদেশে একযোগে ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি শুরু হয়। গত ১৯ নভেম্বর তথ্য সংগ্রহ ও নিবন্ধন কার্যক্রম শেষ হয়। নির্বাচন কমিশনের সংশি­ষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, হালনাগাদ কার্যক্রমে ১৮ বছর বয়সী ছাড়াও ১৬ ও ১৭ বছর বয়সী নাগরিকদেরও তথ্য সংগ্রহ করা হয়েছে। ১৮ বছর পূর্ণ হলেই তাদের ভোটার হিসেবে গণ্য হচ্ছে।
নতুন তালিকা পর্যালোচনা করে দেখা গেছে, তালিকায় সবচেয়ে বেশি ২৯ হাজার ৬৫১ জন ভোটার হয়েছে ফটিকছড়ি উপজেলায়। এরপর সাতকানিয়া উপজেলায় ২৭ হাজার ১০ জন। মিরসরাই উপজেলায় ২২ হাজার ৭১১ জন ও বাঁশখালীতে ২২ হাজার ৬১৫ জন। কম ভোটার হয়েছে চন্দনাইশ ও কর্ণফুলী উপজেলায়।
খসড়া তালিকা অনুযায়ী নগরীর পাঁচলাইশে নতুন ভোটার হয়েছেন ১০ হাজার ৩৩০ জন। চান্দগাঁও এলাকায় নতুন ভোটার হয়েছেন ১৬ হাজার ৫১৮ জন। কোতোয়ালীতে ১০ হাজার ৫৮৬ জন, ডবলমুরিং এলাকায় ১২ হাজার ২৪ জন, পাহাড়তলীতে ৯ হাজার ৩১০ জন, বন্দর এলাকায় সাত হাজার ৬৩৭ জন নতুন ভোটার হয়েছে।
অন্যদিকে জেলার মিরসরাই উপজেলায় নতুন ভোটার হয়েছেন ২২ হাজার ৭১১ জন। সীতাকুন্ড উপজেলায় ১৫ হাজার ৩২৫ জন, সন্দ্বীপে ৯ হাজার ৪৫৮ জন, হাটহাজারীতে ১৮ হাজার ৪২৬ জন, রাউজানে ৮ হাজার ১৬৩ জন, রাঙ্গুনিয়ায় ২০ হাজার ৪৩৩ জন, বোয়ালখালীতে ১০ হাজার ৪৭৯ জন, পটিয়ায় ১০ হাজার ৩৫৪ জন, কর্ণফুলীতে হাজার ২৮৫ জন, আনোয়ারায় ২০ হাজার ৫৭ জন, চন্দনাইশে সাত হাজার ৯০৬ জন এবং লোহাগাড়ায় নতুন ভোটার হয়েছেন ১৭ হাজার ৯৫৭ জন।
চট্টগ্রামের অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা মো. কামরুল আলম বলেন, হালনাগাদের খসড়া তালিকা প্রস্তুত করা হয়েছে। এ পর্যায়ে খসড়া তালিকার ভুল-ত্রুটি ও অসঙ্গতি সংশোধনের কার্যক্রম চলছে। এরপর ২ মার্চ ভোটার দিবসে পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা হবে। নতুন ভোটাররা আগামী নির্বাচনে ভোট দিতে পারবেন।

ফেইসবুকে নিউজটি শেয়ার করুন...

আপনার মন্তব্য লিখুন

Please Share This Post in Your Social Media

Archive

© All rights reserved © 2021 Dainiksomor.net
Design & Developed BY N Host BD