শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১১:২৮ পূর্বাহ্ন

নোটিশ :
✆ন্যাশনাল কল সেন্টার:৩৩৩| স্বাস্থ্য বাতায়ন:১৬২৬৩|আইইডিসিআর:১০৬৬৫|বিশেষজ্ঞ হেলথ লাইন:০৯৬১১৬৭৭৭৭৭
সংবাদ শিরোনাম
চট্টগ্রাম মহানগরীতে ১৩তম গাউসুল আজম মাইজভান্ডারী মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬ অনুষ্ঠিত বোয়ালখালী গাউছুল আজম (রাঃ) পরিষদের ফাতেহা-ই-ইয়াজদাহম অনুষ্ঠিত ব্যবসায়ীদের আস্থায় এগিয়ে যেতে চায় ডায়মন্ড সিমেন্ট- চেয়ারম্যান আজিম আলী ২৫ নং রামপুর ওয়ার্ডে মরহুম ফজলুল হক সর্দারের বাড়িতে ফাতেহায়ে ইয়াজদাহম পালিত চলতি বছরে ইউপি নির্বাচন হচ্ছে না : প্রাধান্য দিতে হচ্ছে শিক্ষা ব্যবস্থা ও রমজানকে ২৫ নং রামপুর ওয়ার্ড বিএনপির উদ্যোগে সমসামিক বিষয় নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত স্থানীয় নির্বাচন দলীয় নয়, সম্পূর্ণ ব্যক্তিভিত্তিক : ডা,জাহেদ উর রহমান নতুন পাড়া যুব সমাজের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে নূরানি মিলাদ মাহফিল ২৫ নং রামপুর ওয়ার্ড বিএনপি’র প্রতিষ্ঠাতা অসুস্থ হোসেন আহম্মদ ভোলাকে দেখতে গেলেন বিএনপি’র নেতৃবৃন্দ সড়ক দুর্ঘটনায় আহত বিএনপি নেতাকে দেখতে গেলেন ২৫ নং রামপুর ওয়ার্ডের নেতৃবৃন্দরা

দেশে আর কোনো হানাহনি, সংঘাত কামনা করিনা

ফেইসবুকে নিউজটি শেয়ার করুন...

সৈয়দ সাহাব উদ্দিন শামীম, সম্পাদক, দৈনিক সমর:
শুরুতে ইস্যুটি ছিল কোটার। কিন্তু বিস্ফোরণ ঘটে আত্মমর্যাদার প্রশ্নে। প্রতিবাদে মুখর ক্যাম্পাস ও রাজপথ। হামলা, গুলি। জুলাই ম্যাসাকার। রক্তাক্ত, রক্তস্নাত বাংলাদেশ। এইসব দিন কোনোদিনও ভুলতে পারবে না জাতি। এখন পর্যন্ত কতো মানুষ নিহত হলেন সঠিক কোনো হিসাব নেই। নিশ্চিতভাবেই কয়েক শত। এরমধ্যে অবশ্যম্ভাবী ও নাটকীয় এক পরিবর্তন ঘটে সোমবার।
পদত্যাগ করে দেশত্যাগ করেন শেখ হাসিনা। অন্তবর্তীকালীন সরকার গঠনের কথা জানিয়েছেন প্রেসিডেন্ট ও সেনাপ্রধান। ইতিমধ্যেই ড. ইউনূসকে প্রধান করে অর্ন্তবর্তীকালীন সরকার গঠনের সিদ্ধান্ত নেয়া হয়েছে ।

এ মূহুর্তে বাংলাদেশ তার ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ কিছু মুহূর্ত এখন অতিক্রম করছে। আর এ সময়ে বেশ কিছু দুঃখজনক ঘটনাও ঘটে চলছে। সোমবার দুপুর থেকে বিভিন্ন সরকারি-বেসরকারি স্থাপনায় হামলা হয়েছে। হয়েছে লুটপাট। ভিডিওচিত্রে স্পষ্ট এরা ছাত্র নয়। এরা এ আন্দোলনের বন্ধুও নয়। আন্দোলনকে প্রশ্নবিদ্ধ করতেই হয়তো এদের আবির্ভাব। আক্রান্ত হয়েছে কিছু মিডিয়া হাউজও। বেশ কিছু থানাতেও হামলা হয়েছে। কিছু পুলিশ সদস্যকে হত্যাও করা হয়েছে। এটা নিন্দনীয় এবং মর্মান্তিক। এতে কেবল বিশৃঙ্খলাই তৈরি হবে। পুলিশ প্রজাতন্ত্রের কর্মচারী। নিশ্চয় কিছু কর্মকর্তা বাড়াবাড়ি করেছেন। কিছু সদস্য অপরাধও করেছেন। দেশে প্রচলিত আইন রয়েছে। যারা হত্যায় জড়িত তাদের বিচারের দাবি তোলেন, বিচারের ব্যবস্থা করেন। কিন্তু কারও আইন হাতে তুলে নেয়ার অধিকার নেই। খেয়াল করে দেখুন আপনাকে কেউ ব্যবহার করছে কি-না? দুঃখজনক যে, হিন্দু সম্প্রদায়ের কিছু মানুষের বাসায়ও হামলা হয়েছে। এটি তদন্ত করে দোষীদের অবশ্যই আইনের আওতায় আনতে হবে। রাজনৈতিক প্রতিপক্ষের বাড়িতে হামলা, লুটপাটও ঘটেছে। বাংলাদেশ ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের। সবার বাংলাদেশ গড়ার জন্যই বৈষম্যবিরোধী আন্দোলন। হামলা, নৃশংসতা কেবল পরিস্থিতি আরও ঘোলাটে করবে। কোনো রাজনৈতিক কর্মী এসব হামলায় জড়িত থাকলে সংশি­ষ্ট দলের তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া উচিত। ছাত্র-জনতা, রাজনৈতিক দলের কর্মী মিলে থানা, গুরুত্বপূর্ণ স্থাপনা, সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করা উচিত।
পি­জ এই হামলা থামান। আত্মঘাতী এ সংঘাত বন্ধে সর্বশক্তি নিয়োগ করুন। আশা জাগানিয়া ছবি হচ্ছে মাদ্রাসার ছাত্রসহ বহু মানুষ বিভিন্ন স্থানে মন্দির পাহারা দিচ্ছে। ভয় কেটে যাক। নিরাপদ হোক প্রিয় মাতৃভূমি।
লেখক:: সৈয়দ শাহাব উদ্দিন শামীম ,বাংলাদেশ দাবা ফেডারেশনের সাধারণ সম্পাদক ও বিশ্ব দাবা সংস্থা জোন ৩.২ এর প্রেসিডেন্ট এবং দৈনিক সমর পত্রিকার সম্পাদক ।

ফেইসবুকে নিউজটি শেয়ার করুন...

আপনার মন্তব্য লিখুন

Please Share This Post in Your Social Media

Archive

© All rights reserved © 2021 Dainiksomor.net
Design & Developed BY N Host BD