বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৭:১৮ পূর্বাহ্ন

নোটিশ :
✆ন্যাশনাল কল সেন্টার:৩৩৩| স্বাস্থ্য বাতায়ন:১৬২৬৩|আইইডিসিআর:১০৬৬৫|বিশেষজ্ঞ হেলথ লাইন:০৯৬১১৬৭৭৭৭৭
সংবাদ শিরোনাম
সুফিয়া নূর ফাউন্ডেশনের উদ্যোগে -গ্লো ফেস্ট আইকন অ্যাওয়ার্ডস-২০২৬’ চট্টগ্রামের রাজনীতিতে ডাক্তার শাহাদাতের পরিচয় দলীয় নেতা হিসেবে সীমাবদ্ধ নয় অনিয়মের বিরুদ্ধে অভিযান অব্যাহত: চট্টগ্রামে চউকের সংক্ষিপ্ত আদালতে ৪ ভবন ও ৬ দোকান সিলগালা জিরো টলারেন্স নীতিতে অটল চউক চেয়ারম্যান পেন্সিল আর্ট: আলো-ছায়ার এক অনন্য শিল্পকলা স্মার্ট চট্টগ্রাম গড়তে প্রিমিয়ার ইউনিভার্সিটির সিএসই বিভাগের ‘কমিউনিটি এনগেজমেন্ট প্রোগ্রাম’ উদ্বোধন চট্টগ্রামের সবচেয়ে দৃষ্টিনন্দন ও নিরাপদ ফুটওভার ব্রিজ এটি: – প্রতিমন্ত্রী মীর হেলাল সফল মেয়র ডা: শাহদাতের ২ বছর পুর্তি নয়াবাজার বিশ্বরোড মোড়ে ফুটওভার ব্রিজের দাবিতে মানব বন্ধন অনুষ্ঠিত সব ধর্ম ও জাতিগোষ্ঠীর মানুষকে নিয়ে বাংলাদেশ গড়তে চায় বিএনপি: বিজন কান্তি সরকার

অনিয়মের বিরুদ্ধে অভিযান অব্যাহত: চট্টগ্রামে চউকের সংক্ষিপ্ত আদালতে ৪ ভবন ও ৬ দোকান সিলগালা

ফেইসবুকে নিউজটি শেয়ার করুন...

বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ও নকশা বহির্ভূত অংশ উচ্ছেদ

অপু কুমার দাশ:

বন্দরনগরীতে পরিকল্পিত নগরায়ণ নিশ্চিত করতে এবং ইমারত নির্মাণ বিধিমালার অনিয়মের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (চউক)। তারই ধারাবাহিকতায় নকশা বহির্ভূত নির্মাণ ও অনুমোদিত নকশার ব্যত্যয় ঘটানোর দায়ে নগরীর চারটি ভবন ও ছয়টি দোকান সিলগালা করা হইয়াছে। একই সঙ্গে তিনটি ভবনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন এবং পাঁচটি ভবনের অবৈধ অংশ ভেঙে দেওয়া হয়েছে।
আজ ১৬ নভেম্বর চউকের অথরাইজড-২ এর আওতাধীন বিভিন্ন এলাকায় এই সংক্ষিপ্ত বিচার আদালত পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন চউকের স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (যুগ্ম জেলা ও দায়রা জজ) হামীমুন তানজীন এবং অথরাইজড অফিসার-২ তানজিব হোসেন।

অভিযানকালে নগরীর পাঠানটুলি, বন্দরের মাইজপাড়া, বন্দর কর্তৃপক্ষের এনসিটি গেট সংলগ্ন নয়ারহাট এবং রাজা বাদশা ব্রিকফিল্ড আবাসিক এলাকার মোট ১০টি ভবন সরেজমিনে পরিদর্শন করা হয়। পরিদর্শনকালে অধিকাংশ ভবনেই অনুমোদিত নকশার ব্যত্যয় (ডেভিয়েশন) এবং নকশা বহির্ভূত বর্ধিতাংশ নির্মাণের প্রমাণ পাওয়া যায়। ইমারত নির্মাণ বিধিমালা লঙ্ঘনের এই গুরুতর অনিয়ম পর্যালোচনা করিয়া ভ্রাম্যমাণ আদালত তাৎক্ষণিকভাবে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেন।

অভিযান চলাকালে নিয়ম বহির্ভূতভাবে নির্মিত চারটি ভবন ও ছয়টি বাণিজ্যিক দোকান সিলগালা করিয়া দেওয়া হয়। এছাড়া অনুমোদনহীন অংশ নির্মাণের দায়ে তিনটি ভবনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়, যাহাতে ভবন মালিকগণ নির্মাণকাজ অব্যাহত রাখিতে না পারেন। অপরদিকে, পাঁচটি ভবনের নকশা বহির্ভূত কিয়দংশ তাৎক্ষণিকভাবে ভেঙে ফেলা হয়। পাশাপাশি ওই ভবনগুলোর অবশিষ্ট ব্যত্যয়কৃত অংশ নির্ধারিত সময়ের মধ্যে নিজ দায়িত্বে অপসারণ করে নেওয়ার শর্তে সংশ্লিষ্ট ভবন মালিকদের কাছ হতে লিখিত অঙ্গীকারনামা গ্রহণ করা হয়েছে।

চউক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন বলেন,নগরীর সৌন্দর্য রক্ষা, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং ঝুঁকিপূর্ণ ও অপরিকল্পিত ভবন নির্মাণ রোধে চউকের এই কঠোর নজরদারি চলমান রয়েছে।অনুমোদিত নকশার বাহিরে গিয়ে যারা ভবন নির্মাণ করেছেন,তাদের বিরুদ্ধে কোনোরূপ ছাড় দেওয়া হবে না।
তিনি আরো বলেন, নগরবাসীকে নিরাপদ আবাসন ও সুশৃঙ্খল নগর উপহার দিতে ইমারত নির্মাণ বিধিমালার অনিয়মের বিরুদ্ধে এই সংক্ষিপ্ত বিচার আদালতের অভিযান আগামীতেও নিয়মিতভাবে অব্যাহত থাকিবে।

ফেইসবুকে নিউজটি শেয়ার করুন...

আপনার মন্তব্য লিখুন

Please Share This Post in Your Social Media

Archive

© All rights reserved © 2021 Dainiksomor.net
Design & Developed BY N Host BD