শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০২:৩৫ পূর্বাহ্ন

নোটিশ :
✆ন্যাশনাল কল সেন্টার:৩৩৩| স্বাস্থ্য বাতায়ন:১৬২৬৩|আইইডিসিআর:১০৬৬৫|বিশেষজ্ঞ হেলথ লাইন:০৯৬১১৬৭৭৭৭৭
সংবাদ শিরোনাম
গ্যাস সংকটে চট্টগ্রামে শিল্প উৎপাদনে ধস, সিএনজি স্টেশনে দীর্ঘ সারি বোয়ালখালীতে এসএসসি ফলাফলে শীর্ষস্থানে সৈয়দপুর নুর কাশেম একাডেমি বোয়ালখালীতে বিএনপি নেতৃবৃন্দের উদ্যোগে ইঞ্জিনিয়ার ওমর বিন নুরুল আবছার এর কবর জিয়ারত প্রবাসীদের অবদানে দেশ অর্থনৈতিকভাবে সমৃদ্ধ: মক্কায় ডায়মন্ড সিমেন্টের মতবিনিময় সভায় -এনামুল হক এমপি ধোরলা মুক্তি সংঘে চেয়ারম্যান প্রার্থী ইঞ্জিনিয়ার ইকবালের মতবিনিময় সভা অনুষ্ঠিত রাজনীতি আমার কাছে প্রতিহিংসার নয়, মানুষের সেবার একটি দায়িত্ব : ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন প্রধানমন্ত্রী তারেক রহমান নিয়ে পুনরায় কটুক্তি করা হলে রাজপথে ঐক্যবদ্ধভাবে আন্দোলন চলবে : ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন আপনাদের সহযোগিতা পেলে অতি বৃষ্টিতে আমুচিয়াবাসীর কষ্ট লাগবে দ্রুত ব্যবস্থা নেব :চেয়ারম্যান পদপ্রার্থী ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন বোয়ালখালীর আমুচিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী ইঞ্জিনিয়ার ইকবাল হোসেনের নিজ উদ্যোগে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ দুর্যোগকালীন সময়ে শিক্ষার্থীর পাশে দাঁড়ালেন ছাত্রদলের সিয়াম

তাফসিরুল কুরআন মাহফিল চট্টগ্রামের ইতিহাসের ধারক ও বাহক : শাহজাহান চৌধুরী

ফেইসবুকে নিউজটি শেয়ার করুন...

বিশেষ সংবাদদাতা:
ইসলামী সমাজ কল্যাণ পরিষদ চট্টগ্রামের উদ্যোগে আগামী ২৭ থেকে ৩১ জানুয়ারি অনুষ্ঠিতব্য তাফসীরুল কুরআন মাহফিল’২৫ এর প্রস্তুতির অংশ হিসেবে পরিষদের নির্বাহী সদস্যদের নিয়ে কার্যালয়ে অনুষ্ঠিত হয় এক মতবিনিময় সভা।

এতে সভাপতিত্ব করেন পরিষদের সভাপতি জনাব অধ্যক্ষ মুহাম্মদ তাহের।
উক্ত সভায় উপস্থিত ছিলেন তাফসিরুল কুরআন মাহফিল এন্তেজামিয়া কমিটির পৃষ্ঠপোষক ও মহানগরী জামায়াতের আমীর আলহাজ্ব শাহজাহান চৌধুরী। পরিষদের সেক্রেটারি এডভোকেট সৈয়দ আনোয়ার হোসেনের ব্যবস্থাপনায় এতে আরো উপস্থিত ছিলেন পরিষদের সিনিয়র সহ-সভাপতি জনাব এডভোকেট শামসুদ্দিন আহমদ মীর্জা, সহ-সভাপতি জনাব আবুল হোসেন, জনাব ইঞ্জিনিয়ার মোমিনুল হক, সহ-সম্পাদক শফিউল আলম ছুবহানী, অধ্যক্ষ মাওলানা খাইরুল বাশার, সাংগঠনিক সম্পাদক সলীমুল্লাহ জামান সহ অন্যান্য কার্যনির্বাহী সদস্য এবং পরিষদ নির্বাহী কর্মকর্তাবৃন্দ।

আলহাজ্ব শাহজাহান চৌধুরী বলেন, তাফসিরুল কুরআন মাহফিল আমাদের আবেগ অনুভূতির এক বিরাট সম্পদ,যা চট্টগ্রাম বাসীর কাছ থেকে পতিত হাসিনা ছিনিয়ে নিয়েছে বিগত ষোল বছর যাবৎ। বীর চট্টলার ইতিহাস ঐতিহ্যের ধারক ও বাহক এই তাফসির মাহফিলকে প্রাণবন্ত ও সফল করার লক্ষ্যে সর্বাত্মক সজাগ থাকতে হবে আমাদেরকে। তিনি মহানগরীর সর্বস্তরের জনশক্তিকে সর্বদা প্রস্তুত থাকার আহ্বান জানান। সেই সাথে যুগোপযোগী কর্মসূচী ও পরিকল্পনা গ্রহণের পরামর্শ দেন।

সভার শুরুতে পরিষদের কার্যবিবরণ এবং প্রস্তুতি সম্পর্কে পর্যবেক্ষণ তুলে ধরেন পরিষদ সভাপতি জনাব অধ্যক্ষ মুহাম্মদ তাহের। তিনি বলেন, আমরা পূর্ণ আন্তরিকতার সহিত জনগণের আশা-আকাঙ্খা পূরণের চেষ্টারত।আল্লাহ চাহে তো সকল পর্যায়ের সহযোগিতা ও ভালোবাসা নিয়ে একটি সফল তাফসিরুল কুরআন মাহফিল উপহার দিবে ইসলামী সমাজ কল্যাণ পরিষদ।

ফেইসবুকে নিউজটি শেয়ার করুন...

আপনার মন্তব্য লিখুন

Please Share This Post in Your Social Media

Archive

© All rights reserved © 2021 Dainiksomor.net
Design & Developed BY N Host BD