শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৬:১৮ পূর্বাহ্ন

নোটিশ :
✆ন্যাশনাল কল সেন্টার:৩৩৩| স্বাস্থ্য বাতায়ন:১৬২৬৩|আইইডিসিআর:১০৬৬৫|বিশেষজ্ঞ হেলথ লাইন:০৯৬১১৬৭৭৭৭৭
সংবাদ শিরোনাম
সব ধর্ম ও জাতিগোষ্ঠীর মানুষকে নিয়ে বাংলাদেশ গড়তে চায় বিএনপি: বিজন কান্তি সরকার সমাজ সেবক আমিনুল হক সওদাগর আর নেই মার্কিন দূতাবাসের প্রতিনিধিদলের সঙ্গে প্রিমিয়ার ইউনিভার্সিটির মাননীয় উপাচার্য অধ্যাপক এস. এম. নছরুল কদিরের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় চট্টগ্রাম মেডিকেল কলেজে নমিতা বালা মজুমদারকে অবসরজনিত বিদায় সংবর্ধনা জিন্দা পার্কে ‘দি সিটেক্সিয়ান্স’-এর ফ্যামিলি ডে ২০২৬ অনুষ্ঠিত প্রিমিয়ার ইউনিভার্সিটিতে ফ্যাশন ডিজাইন অ্যান্ড টেকনোলজি বিভাগের ফাইনাল ড্রেস সাবমিশন অ্যান্ড প্রেজেন্টেশন কোর্সের ফাইনাল জুরি অনুষ্ঠিত শ্যাম্যা পূজা ও দীপাবলি উপলক্ষে আমুচিয়া ইউনিয়নে পূজা মন্ডপ পরিদর্শনে চেয়ারম্যান পদপ্রার্থী ইঞ্জিনিয়ার ইকবাল দক্ষিণা আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে বান্দরবান বিশ্ববিদ্যালয়কে ২-০ গোলে হারিয়ে প্রিমিয়ার ইউনিভার্সিটির জয়যাত্রা শুরু বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বোয়ালখালীতে ইঞ্জিনিয়ার ইকবালের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালী বোয়ালখালীতে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন

টিসিজেএ মিডিয়া কাপ ফুটবলে চ্যাম্পিয়ন আর টিভি একাদশ

ফেইসবুকে নিউজটি শেয়ার করুন...


ক্রীড়া প্রতিবেদক:
টিসিজেএ মিডিয়া কাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে আর টিভি একাদশ।
মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) সকালে নগরের এমএ আজিজ স্টেডিয়ামে শ্বাসরুদ্ধকর ফাইনালে সময় টিভি একাদশকে ২-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে তারা।
বিজয়ী দল আর টিভি একাদশের দেবাশীষ বড়ুয়া দেবু ম্যান অব দ্যা ফাইনাল নির্বাচিত হন। চ্যাম্পিয়ন হয়ে আর টিভি একাদশ আকর্ষণীয় ট্রফির সঙ্গে নগদ ১৫ হাজার টাকা প্রাইজমানি পেয়েছে।
রানার্সআপ হয়ে ট্রফির সঙ্গে নগদ ১০ হাজার টাকা প্রাইজমানি পেয়েছে সময় টিভি একাদশ। এ টুর্নামেন্টে সময় টিভি একাদশের খেলোয়াড় মোহাম্মদ ইকবাল সেরা খেলোয়াড় এবং বাংলা টিভি একাদশের খেলোয়াড় বাবুন পাল সেরা গোলরক্ষকের পুরস্কার অর্জন করেন।
ফাইনাল শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান। এ সময় আরও উপস্থিত ছিলেন, চট্টগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক দেবদুলাল ভৌমিক, চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারন সম্পাদক সৈয়দ সাহাব উদ্দিন শামীম, ডায়মন্ড সিমেন্ট লিমিটেডের পরিচালক লায়ন মোঃ হাকিম আলী, কেএসআরএমের মিডিয়া অ্যাডভাইজার মিজানুল ইসলাম, ব্যবসায়ী মোহাম্মদ আক্কাস উদ্দিন।
টিভি ক্যামেরা জার্নালিস্টস এসোসিয়েশনের সভাপতি শফিক আহমেদ সাজীবের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক দীপঙ্কর দাশের সঞ্চালনায় ফাইনাল খেলা অনুষ্ঠানে চ্যাম্পিয়ন আর টিভি একাদশকে অভিনন্দন জানিয়ে চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান বলেন, এমন অসাধারণ আয়োজনের জন্য টেলিভিশন ক্যামেরা জার্নালিস্টসদের সংগঠন টিভি ক্যামেরা জার্নালিস্টস এসোসিয়েশনকে ধন্যবাদ। বেশ ভালো ফুটবল খেলা হয়েছে। এরকম আয়োজনে যুক্ত হয়ে সত্যিই অভিভূত। ভবিষ্যতেও সাংবাদিকদের এমন মিলনমেলায় পাশে থাকার অঙ্গীকার করে বলেন, চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা সব সময় ভালো কাজের পাশে থাকে। যারা সংবাদ নিয়ে কাজ করে তারাই আজ মাঠে নেমেছে। এরকম আয়োজনকে আমরা সব সময় উৎসাহিত করি। আশা করছি এ মেলবন্ধন আগামী দিনেও অটুট থাকবে।

ফেইসবুকে নিউজটি শেয়ার করুন...

আপনার মন্তব্য লিখুন

Please Share This Post in Your Social Media

Archive

© All rights reserved © 2021 Dainiksomor.net
Design & Developed BY N Host BD