বুধবার, ১৩ মে ২০২৬, ০৯:২৮ অপরাহ্ন

নোটিশ :
✆ন্যাশনাল কল সেন্টার:৩৩৩| স্বাস্থ্য বাতায়ন:১৬২৬৩|আইইডিসিআর:১০৬৬৫|বিশেষজ্ঞ হেলথ লাইন:০৯৬১১৬৭৭৭৭৭
সংবাদ শিরোনাম
৭নং চরণদ্বীপ ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী হতে ইচ্ছুক জাবেদুল ইসলাম বোয়ালখালী উপজেলার আমুচিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচন: আলোচনার শীর্ষে চেয়ারম্যান প্রার্থী ইঞ্জিনিয়ার মোঃ ইকবাল রাষ্ট্রপতিকে কালুরঘাট নতুন সেতুর কাজ ত্বরান্বিত করতে অনুরোধ করলেন অধীর বড়ুয়া চান্দগাঁও থানায় চেক প্রতারণা মামলায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার আমুচিয়া ইউনিয়নবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন ২৫ নং রামপুর ওয়ার্ডবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন দিদারুল আলম নেভী ডায়মন্ড সিমেন্ট লি: এর চেয়ারম্যানের বড় বোন জোলেখা বেগমের মৃত্যুতে বিভিন্ন মহলের শোক বোয়ালখালীতে সাবেক ব্যাংক কর্মকর্তা হারুন অর রশিদের ইন্তেকাল: বিভিন্ন মহলের শোক জাঁকজমকপূর্ণ আয়োজনে সম্পন্ন হলো সিইউসিবিএ গ্রান্ড নাইট ২০২৬ বোয়ালখালী উপজেলার আমুচিয়াবাসী ইঞ্জিনিয়ার ইকবাল হোসেনকে চেয়ারম্যান পদে দেখতে চায়

আধুনিক কালুরঘাট সেতু নির্মাণে সচেষ্ট থাকব:আবদুচ সালাম

ফেইসবুকে নিউজটি শেয়ার করুন...

এস এম ইরফান নাবিল :

চট্টগ্রাম–৮ (বোয়ালখালী–চান্দগাঁও–পাঁচলাইশ) আসনে বাংলাদেশ আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ও চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সাবেক চেয়ারম্যান আবদুচ ছালাম। গতকাল দুপুরে বিভাগীয় কমিশনারের কার্যালয়ে গিয়ে বিভাগীয় কমিশনার ও রিটার্র্নিং কর্মকর্তা মো. তোফায়েল ইসলামের হাতে মনোনয়ন পত্র জমা দেন। মনোনয়নপত্র জমা শেষে সাংবাদিকদের তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা মোতাবেক দলীয় কৌশলের অংশ হিসেবে ভোটারদের ভোটকেন্দ্রমুখী করতে বাংলাদেশ আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী হয়েছি।
নির্বাচনের ট্রেন স্টেশনে দাঁড়িয়ে। আমরা নির্বাচনের ট্রেনের যাত্রী হতে টিকেট কেটে নিয়েছি। যারা সময়মত টিকেট কাটছেন না, তাদের জন্য ট্রেন বসে থাকবে না। আবার ট্রেনের কোনো বগিও খালি যাবে না। উন্নয়নের নেত্রী দেশরত্ন শেখ হাসিনার অধীনে যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে। সুষ্ঠু–সুন্দর ও উৎসবমুখর পরিবেশেই জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়েই এ নির্বাচন অনুষ্ঠিত হবে। আমি বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনার উন্নত, সমৃদ্ধ ও স্মার্ট বাংলাদেশ গড়ার কাজের একজন নিবেদিত উন্নয়ন কর্মী।
বঙ্গবন্ধুকন্যা ২০০৯ সাল হতে এ পর্যন্ত চট্টগ্রামে ব্যাপক উন্নয়ন কর্ম সাধন করেছেন, অনেকগুলো মেগা প্রকল্পসহ অসংখ্য উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে চট্টগ্রামকে বদলে যাওয়া নতুন এক চট্টগ্রামে রূপান্তরিত করেছেন। চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন মহাযজ্ঞের অধিকাংশের সাথে আমার সম্পৃক্ততা ছিল। বলা যায়, আমার অধীনেই এসব উন্নয়ন কর্মকাণ্ড সম্পাদিত হয়েছে। আমি এ অভিজ্ঞতাকে আমার সংসদীয় এলাকার উন্নয়নে কাজে লাগাতে চাই। আমি বোয়ালখালী, চান্দগাঁও, ও পাঁচলাইশ এলাকার সর্বস্তরের জনগণের দোয়া ও সমর্থন কামনা করছি। সকলের ভোট ও দোয়ায় সংসদ সদস্য নির্বাচিত হলে জননেত্রী শেখ হাসিনার আন্তরিকতাকে কাজে লাগিয়ে আমি আমাদের প্রাণের দাবি আধুনিক কালুরঘাট সেতু নির্মাণকে সর্বাগ্রে প্রাধান্য দিয়ে এলাকাবাসীর দীর্ঘদিনের স্বপ্নের দ্রুত বাস্তবায়ন করতে পারব ইনশাআল্লাহ।

ফেইসবুকে নিউজটি শেয়ার করুন...

আপনার মন্তব্য লিখুন

Please Share This Post in Your Social Media

Archive

© All rights reserved © 2021 Dainiksomor.net
Design & Developed BY N Host BD