রবিবার, ২৮ জুন ২০২৬, ১০:২৫ অপরাহ্ন

নোটিশ :
✆ন্যাশনাল কল সেন্টার:৩৩৩| স্বাস্থ্য বাতায়ন:১৬২৬৩|আইইডিসিআর:১০৬৬৫|বিশেষজ্ঞ হেলথ লাইন:০৯৬১১৬৭৭৭৭৭
সংবাদ শিরোনাম
আসন্ন সিটি নির্বাচনে কাউন্সিলর পদে ত্যাগী নেতা শরীফ হোসেনকে দেখতে চায় ৩৮ নং ওয়ার্ডের ওয়ারীবাসী আগামী উপজেলা নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে সবার সহযোগিতা প্রয়োজন :মতবিনিময় সভায় বদরুচ মেহের ২৫নং রামপুর ওয়ার্ড বাসীর কাছে সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী দিদারুল আলম নেভির নির্বাচনী কাঠামো আমুচিয়া ইউনিয়নের জনগণের কাছে সম্ভাব্য প্রার্থী ইঞ্জিনিয়ার ইকবাল হোসেনের নির্বাচনী কাঠামো জাতীয়তাবাদী চর্চাকে পৃষ্ঠপোষকতা করলে দলীয় আদর্শ আরও প্রসারিত হবে — জাহিদুল করিম কচি শহীদ জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী ও মিরেশ্বরাই কৃষক দলের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক : শাহনুর শাহিন হিরু জিয়াউর রহমান ছিলেন বহুদলীয় গণতন্ত্রের জনক : বীর মুক্তিযোদ্ধা একরামুল করিম ডায়মন্ড সিমেন্টের ডিলারদের মিলনমেলা অনুষ্ঠিত পোপাদিয়া সমাজ কল্যাণ সমিতি গঠিত: সভাপতি জসিম সম্পাদক সাইমন

অনৈতিক সুবিধা আদায়ে ব্যর্থ হয়ে বেআইনীভাবে অর্থদন্ড করছে কাস্টমস এক্সাসাইজ ও ভ্যাট কর্তৃপক্ষ

ফেইসবুকে নিউজটি শেয়ার করুন...

সুজিত কুমার দাশ : গত ১১ ই ডিসেম্বর ১১ ঘটিকায় সোমবার চট্টগ্রাম প্রেসক্লাবস্থ এস রহমান হলে কাস্টমস এক্সাসাইজ ও ভ্যাট কমিশনারেট চট্টগ্রাম কর্তৃক অনৈতিক সুবিধা আদায়ের ব্যর্থ হয়ে বেআইনিভাবে অর্থদন্ডসহ দাবি নামার বিষয়ে চট্টগ্রাম কাগজ ও সেলোফিন ব্যবসায়ী গ্রুপ এবং বাংলাদেশ পেপার ইম্পোটার্স অ্যাসোসিয়েশনের এর সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়।
প্রেস বিজ্ঞপ্তি পাঠে বলেন, আমাদের এসোসিয়েশনের সদস্যভুক্ত ব্যবসা প্রতিষ্ঠান মেসার্স ডায়হান এক্সিম, ৩২ সুগন্ধা আ/এ, পাঁচলাইশ, চট্টগ্রাম বাণিজ্যিক আমদানিকারক হিসেবে নিবন্ধিত। আমাদের সদস্যভুক্ত প্রতিষ্ঠান মেসার্স ডায়হান এক্সিম গত অক্টোবর ২০১৩ইং হতে মার্চ ২০১৭ইং সময়ে বিদ্যমান আইনে কাস্টমস্ বিভাগ কর্তৃক আমদানিকৃত পণ্য খালাসের সময় অগ্রিম ট্রেড ভ্যাটসহ সকল প্রকার শুল্ক কর ও ১৫% ভ্যাটসহ সাকুল্যে ২৬.৬৭% এর চেয়ে অধিক হারে অগ্রীম কর আদায় করা হয়েছে। অর্থাৎ এ খাতে আর কোন সরকারি পাওনা নেই। ব্যবসা প্রতিষ্ঠানে কমর্রত কর্মকর্তাগণের ভ্যাট সম্পর্কে পরিপূর্ণ ধারণা ও অজ্ঞতার কারণে মূল্য ঘোষণা দাখিলকালে ২৬.৬৭ শতাংশ মূল্য সংযোজন না দেখিয়ে ভুল বশতঃ ৩৩.৭৭% মূল্য সংযোজন দেখানো হয়েছে। উক্ত ভুলটি শুনানী কালে কমিশনারের কাছে তুলে ধরা হয়েছে। যদি প্রকৃতপক্ষে ঘোষণা পত্রে উলে­খিত ৩৩.৭৭ শতাংশ মূল্য সংযোজন করতঃ আমদানিকৃত পণ্য বিক্রয় করা হতো তাহলে অবশ্যই মূসক আইনের ৯ ধারা মতে কর রেয়াত গ্রহণ করা হতো। তাই ইহা স্পষ্ট যে, ঘোষণা পত্রে অনিচ্ছাকৃত ভুলের কারণে মূল্য সংযোজন ২৬.৬৭ শতাংশ না লিখিয়া তদস্লে ৩৩.৭৭ শতাংশ লিখিত হয়েছে।
মূসক দাবীনামা নির্ধারনের ক্ষেত্রে ধারা ৫৫ অনুযায়ী ঘোষিত সময়কাল বিবেচনায় না নিয়ে অযৌক্তিক ও বে-আইনিভাবে কাস্টমস্, এক্সাইজ ও ভ্যাট দপ্তর কর্তৃক গত ১৮/০৬/২০১৭ ইং তারিখে ১,৩৮,৬৬,৮১৮/-(এক কোটি আটত্রিশ লক্ষ ছেষট্টি হাজার আটশত আঠারো) টাকা আদায়যোগ্য দাবীনামা পত্র প্রদান করেন। উক্ত দাবীনামার প্রেক্ষিতে ১৫/০৭/২০১৭ইং তারিখে ডায়হান এক্সিম লিখিত জবাব প্রদান করেন। পরবর্তীতে ডেপুটি কমিশনার ২১/১২/২০১৭ইং তারিখে জনাব মোহাম্মদ শাহাদাত জামিল দাবিনামা সম্বলিত নোটিশ ১,৩৮,৬৬,৮১৮/-(এক কোটি আটত্রিশ লক্ষ ছেষট্টি হাজার আটশত আঠারো) টাকা বিপরীতে কমিটি গঠন করেন। উক্ত কমিটি থেকে কোন প্রকার রিপোর্ট প্রদান না করে প্রায় ৪ (চার) বছর অতিবাহিত হওয়ার পর ২৮/০২/২০২২ ইং তারিখে রাজস্ব কর্মকর্তা জনাব মোঃ আব্দুল হেলিম ভূঞা পুনরায় ১,৩৮,৬৬,৮১৮/-(এক কোটি আটত্রিশ লক্ষ ছেষট্টি হাজার আটশত আঠারো) টাকা মূসক পরিশোধের চিঠি প্রদান করেন।পরবর্তীতে ন্যায় নির্ণায়ক চট্টগ্রাম কাস্টমস্, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, কমিশনার কোন প্রকার কারণ দর্শানো নোটিশ না দিয়ে গত ০৭/০৯/২০২৩ইং তারিখে দাবীকৃত কর বে-আইনিভাবে একতরফাভাবে বহুগুন বৃদ্ধি করে ৬,৪৯,৪৯,৭২৮.০৬১ (ছয় কোটি ঊনপঞ্চাশ লক্ষ ঊনপঞ্চাশ হাজার সাতশত আঠাশ দশমিক শূন্য ছয় এক) টাকা এবং অর্থদন্ড ৪,০০,০০,০০০.০০ (চার কোটি) টাকা আদেশ প্রদান করেন। যা সম্পূর্ণ উদ্দেশ্য প্রনোদিত, আইনানুগ সাংঘর্ষিক ও বিধিবদ্ধ আইন পরিপন্থি। যেহেতু মূসক আইনের ৯ ধারা মোতাবেক রেয়াত গ্রহণ করা হয়নি এবং মূসক আইনের অধীনে অর্থদন্ড প্রদানের আদেশ কাস্টমস্, এক্সাইজ ও ভ্যাট কমিশনারের এর এখতিয়ার বহির্ভূত এবং ৩৭ নং ধারার সুষ্পষ্ট লংঘন। উলে­খ্য একটি করদাবী আদেশের পর দ্বিতীয়বার একই কর দাবী করার অর্থ হলো বে-আইনিভাবে ও উদ্দেশ্যমূলকভাবে ডাবল ট্যাক্স দাবী করা।
উক্ত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন চট্টগ্রাম কাগজ ও সেলোফিন ব্যবসায়ী গ্রুপ এর যুগ্ম সম্পাদক মোহাম্মদ কুতুবউদ্দিন,চট্টগ্রাম কাগজ ও সেলোফিন গ্রুপ এর প্রেস সেক্রেটারি মোঃ সাইফুল আলম ,চট্টগ্রাম কাগজ ও সেলোফিন গ্রুপের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ নুরুল আলম,চট্টগ্রাম কাগজ ও সেলোফিন গ্রুপের অর্থ সম্পাদক মোহাম্মদ রফিক,মোঃ মতিউল্লাহ।

ফেইসবুকে নিউজটি শেয়ার করুন...

আপনার মন্তব্য লিখুন

Please Share This Post in Your Social Media

Archive

© All rights reserved © 2021 Dainiksomor.net
Design & Developed BY N Host BD