শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১২:০৩ অপরাহ্ন

নোটিশ :
✆ন্যাশনাল কল সেন্টার:৩৩৩| স্বাস্থ্য বাতায়ন:১৬২৬৩|আইইডিসিআর:১০৬৬৫|বিশেষজ্ঞ হেলথ লাইন:০৯৬১১৬৭৭৭৭৭
সংবাদ শিরোনাম
গ্যাস সংকটে চট্টগ্রামে শিল্প উৎপাদনে ধস, সিএনজি স্টেশনে দীর্ঘ সারি বোয়ালখালীতে এসএসসি ফলাফলে শীর্ষস্থানে সৈয়দপুর নুর কাশেম একাডেমি বোয়ালখালীতে বিএনপি নেতৃবৃন্দের উদ্যোগে ইঞ্জিনিয়ার ওমর বিন নুরুল আবছার এর কবর জিয়ারত প্রবাসীদের অবদানে দেশ অর্থনৈতিকভাবে সমৃদ্ধ: মক্কায় ডায়মন্ড সিমেন্টের মতবিনিময় সভায় -এনামুল হক এমপি ধোরলা মুক্তি সংঘে চেয়ারম্যান প্রার্থী ইঞ্জিনিয়ার ইকবালের মতবিনিময় সভা অনুষ্ঠিত রাজনীতি আমার কাছে প্রতিহিংসার নয়, মানুষের সেবার একটি দায়িত্ব : ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন প্রধানমন্ত্রী তারেক রহমান নিয়ে পুনরায় কটুক্তি করা হলে রাজপথে ঐক্যবদ্ধভাবে আন্দোলন চলবে : ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন আপনাদের সহযোগিতা পেলে অতি বৃষ্টিতে আমুচিয়াবাসীর কষ্ট লাগবে দ্রুত ব্যবস্থা নেব :চেয়ারম্যান পদপ্রার্থী ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন বোয়ালখালীর আমুচিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী ইঞ্জিনিয়ার ইকবাল হোসেনের নিজ উদ্যোগে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ দুর্যোগকালীন সময়ে শিক্ষার্থীর পাশে দাঁড়ালেন ছাত্রদলের সিয়াম

এক যুগ পর বোয়ালখালীতে চালু হতে যাচ্ছে বাস সার্ভিস

ফেইসবুকে নিউজটি শেয়ার করুন...

নিজস্ব প্রতিবেদক:

দীর্ঘ এক যুগ পর আবারো বোয়ালখালীতে চালু হতে যাচ্ছে বিআরটিসি বাস সার্ভিস সেবা। নামানো হবে বিআরটিসির তিনটি বাস।

আজ ১২ ই ডিসেম্বর শনিবার দুপুর ১২টার দিকে চট্টগ্রাম -৮ আসনের সাংসদ মোছলেম উদ্দিন আহমদের নেতৃত্বে সম্ভাব্যতা যাচাইয়ে সংস্থার কর্মকর্তারা উপজেলার বিভিন্ন সড়ক-উপ সড়কগুলো পরিদর্শন করেছেন।

এ সময় উপস্থিত ছিলেন,বিআরটিসির চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের চেয়ারম্যান প্রকৌশলী মাসুদুল আলম তালুকদার,উপজেলা নির্বাহী কর্মকর্তা আছিয়া খাতুন,সহকারী কমিশনার (ভূমি) মো মোজাম্মেল হক চৌধুরী,বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবদুল করিমসহ উপজেলার আওয়ামীলীগের অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

বিআরটিসির চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের চেয়ারম্যান প্রকৌশলী মাসুদুল আলম তালুকদার বলেন, বাস চলাচলের সম্ভ্যতা যাচায়ের প্রতিবেদন কর্তপক্ষের কাছে দাখিল করা হবে। এর প্রেক্ষিতে আপাতত ২৮জন সিট ক্যাপাসিটির তিনটি ছোট বাস এ উপজেলায় চালু করা হবে। প্রতিদিন নগরীর নিউ মার্কেট থেকে অলি বেকারী ও দাশের দীঘির পাড় পর্যন্ত প্রতিটি বাস ৬ বার করে যাতায়াত করবে বলে তিনি জানান।

জানা যায়, এক সময় বোয়ালখালীর সড়ক-উপ-সড়কগুলোতে যাত্রীবাহী অর্ধশতাধিক বাস মিনিবাস চলাচল করতো। কালুরঘাট ব্রিজের সীমাহীন যানজট ও অভ্যন্তীণ সড়কগুলোর দুরবস্থাসহ নানাবিধ কারণে পর্যায়ক্রমে ধীরে ধীরে উধাও হয়ে যায় এসব বাস। ১৯৭৯ সালে চালু হয় জনগুরুত্বপূর্ণ এ লাইনের বাস সার্ভিস। এ সুযোগে সড়কে নামে দেশীয় তৈরি সিএনজি চালিত টুকটুকি আর অটো রিকশাগুলো। এখন এখানকার প্রায় ৪ লক্ষাধিক জনগণের যাতায়াতের জন্য এসব যানবাহনগুলো অন্যতম ভরসা।

ফেইসবুকে নিউজটি শেয়ার করুন...

আপনার মন্তব্য লিখুন

Please Share This Post in Your Social Media

Archive

© All rights reserved © 2021 Dainiksomor.net
Design & Developed BY N Host BD