মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৭ অপরাহ্ন

নোটিশ :
✆ন্যাশনাল কল সেন্টার:৩৩৩| স্বাস্থ্য বাতায়ন:১৬২৬৩|আইইডিসিআর:১০৬৬৫|বিশেষজ্ঞ হেলথ লাইন:০৯৬১১৬৭৭৭৭৭
সংবাদ শিরোনাম
ব্যবসায়ীদের আস্থায় এগিয়ে যেতে চায় ডায়মন্ড সিমেন্ট- চেয়ারম্যান আজিম আলী ২৫ নং রামপুর ওয়ার্ডে মরহুম ফজলুল হক সর্দারের বাড়িতে ফাতেহায়ে ইয়াজদাহম পালিত চলতি বছরে ইউপি নির্বাচন হচ্ছে না : প্রাধান্য দিতে হচ্ছে শিক্ষা ব্যবস্থা ও রমজানকে ২৫ নং রামপুর ওয়ার্ড বিএনপির উদ্যোগে সমসামিক বিষয় নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত স্থানীয় নির্বাচন দলীয় নয়, সম্পূর্ণ ব্যক্তিভিত্তিক : ডা,জাহেদ উর রহমান নতুন পাড়া যুব সমাজের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে নূরানি মিলাদ মাহফিল ২৫ নং রামপুর ওয়ার্ড বিএনপি’র প্রতিষ্ঠাতা অসুস্থ হোসেন আহম্মদ ভোলাকে দেখতে গেলেন বিএনপি’র নেতৃবৃন্দ সড়ক দুর্ঘটনায় আহত বিএনপি নেতাকে দেখতে গেলেন ২৫ নং রামপুর ওয়ার্ডের নেতৃবৃন্দরা বোয়ালখালীর আল-ফালাহ মসজিদ মাঠে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত ঝর্ণাপাড়া নবী চৌধুরীর রোড মহল্লা উন্নয়ন কমিটির গৌরবময় এক বছর :বৈষম্যহীন সমাজ গঠনে আগামীর পথ চলা

সদারঙ্গ এর দ্বিমাসিক শাস্ত্রীয় সঙ্গীতানুষ্ঠান অনুষ্ঠিত

ফেইসবুকে নিউজটি শেয়ার করুন...

সুজিত কুমার দাশ:
গত শুক্রবার (২৭ জুন ‘২৫) সন্ধ্যা ৭ টায় থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম এর গ্যালারি তে অনুষ্ঠিত হয়ে গেল সদারঙ্গ উচ্চাঙ্গ সংগীত পরিষদ বাংলাদেশ এর নিয়মিত আয়োজন দ্বি-মাসিক শাস্ত্রীয় সঙ্গীতানুষ্ঠান। রাজশ্রী বিশ্বাস এর সঞ্চালনায় শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সদারঙ্গ এর সাধারণ সম্পাদক সমীর চক্রবর্তী।


এরপর মুল পর্ব শাস্ত্রীয় সঙ্গীতানুষ্ঠানে প্রথমে মধ্যলয় এবং দ্রুত লয় ত্রিতালে ইমন রাগে খেয়াল পরিবেশন করেন পণ্ডিত ড. স্বর্ণময় চক্রবর্ত্তীর শিষ্যা স্বস্তিকা দাশগুপ্তা হৈমী। তাকে সহযোগিতা করেন তবলায় রাজিব চক্রবর্তী, তানপুরায় মীর এনায়েত উল্লাহ সানি এবং হারমোনিয়ামে অর্পিতা দেবী দোলা।এদিনের দ্বিতীয় এবং শেষ পরিবেশনা তবলা লহড়া। পরিবেশন করেন শিল্পী শিবু চৌধুরীর কন্যা এবং শিষ্যা অর্পা চৌধুরী। অর্পা প্রথমে ত্রিতাল এবং পরে রূপক তালে লহড়া পরিবেশন করেন। এতে উঠান, কায়দা, রেলা, ঠেকার প্রকার, টুকরা চক্রধার তেহাই এর সমাবেশ ছিল। এতে হারমোনিয়ামে নাগমা বাজিয়ে সহযোগিতা করেন অর্পার বড়বোন পুনম চৌধুরী। বলা যায় সেদিনের ইমন রাগে খেয়াল এবং তবলা লহড়া পরিবেশনকারী দুজনের পরিবেশনাতেই সুন্দর আগামীর ছবি ভেসে উঠছে।

ফেইসবুকে নিউজটি শেয়ার করুন...

আপনার মন্তব্য লিখুন

Please Share This Post in Your Social Media

Archive

© All rights reserved © 2021 Dainiksomor.net
Design & Developed BY N Host BD