রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৭:০৯ পূর্বাহ্ন

নোটিশ :
✆ন্যাশনাল কল সেন্টার:৩৩৩| স্বাস্থ্য বাতায়ন:১৬২৬৩|আইইডিসিআর:১০৬৬৫|বিশেষজ্ঞ হেলথ লাইন:০৯৬১১৬৭৭৭৭৭
সংবাদ শিরোনাম
স্মার্ট চট্টগ্রাম গড়তে প্রিমিয়ার ইউনিভার্সিটির সিএসই বিভাগের ‘কমিউনিটি এনগেজমেন্ট প্রোগ্রাম’ উদ্বোধন চট্টগ্রামের সবচেয়ে দৃষ্টিনন্দন ও নিরাপদ ফুটওভার ব্রিজ এটি: – প্রতিমন্ত্রী মীর হেলাল সফল মেয়র ডা: শাহদাতের ২ বছর পুর্তি নয়াবাজার বিশ্বরোড মোড়ে ফুটওভার ব্রিজের দাবিতে মানব বন্ধন অনুষ্ঠিত সব ধর্ম ও জাতিগোষ্ঠীর মানুষকে নিয়ে বাংলাদেশ গড়তে চায় বিএনপি: বিজন কান্তি সরকার সমাজ সেবক আমিনুল হক সওদাগর আর নেই মার্কিন দূতাবাসের প্রতিনিধিদলের সঙ্গে প্রিমিয়ার ইউনিভার্সিটির মাননীয় উপাচার্য অধ্যাপক এস. এম. নছরুল কদিরের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় চট্টগ্রাম মেডিকেল কলেজে নমিতা বালা মজুমদারকে অবসরজনিত বিদায় সংবর্ধনা জিন্দা পার্কে ‘দি সিটেক্সিয়ান্স’-এর ফ্যামিলি ডে ২০২৬ অনুষ্ঠিত প্রিমিয়ার ইউনিভার্সিটিতে ফ্যাশন ডিজাইন অ্যান্ড টেকনোলজি বিভাগের ফাইনাল ড্রেস সাবমিশন অ্যান্ড প্রেজেন্টেশন কোর্সের ফাইনাল জুরি অনুষ্ঠিত

মঞ্জুরি সাংস্কৃতিক অঙ্গনের উদ্যোগে সংস্কৃতিকে বাঁচাও প্রতিটি প্রাণে ছড়িয়ে পড়ুক

ফেইসবুকে নিউজটি শেয়ার করুন...

সুজিত কুমার দাশ :

“সংগঠিত হও,সংস্কৃতি বাঁচাও, উন্নতির পথে এগিয়ে চলো। শিল্প-সংস্কৃতির আলোয় ভরে উঠুক ধরা, প্রতিটি প্রাণে ছড়িয়ে পড়ুক মঞ্জুরীর ধারা” এ লক্ষ্যে–

মঞ্জুরী সাংস্কৃতিক অঙ্গন এর সভাপতি জনাব সিকান্দার মেহেদীর সভাপতিত্ত্বে, আহবায়ক স্বপ্না জিমির পরিচালনায় মঞ্জুরী সাংস্কৃতিক অঙ্গনের আয়োজনে
দ্বি-মাসিক সাংস্কৃতিক সন্ধ্যা– “ছন্দে-নৃত্যে-সুরের মঞ্জুরী” শিরোনামে সাংস্কৃতিক অনুষ্ঠান
চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমীতে ৭ই আগষ্ট (বৃহস্পতিবার)(বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত) অনুষ্ঠিত হয়েছে।

🟢অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে ছিলেন, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র ডাঃ শাহাদাত হোসেন।

🟢এতে প্রধান আলোচক হিসেবে ছিলেনঃচট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার সৈয়দ আয়াজ মাবুদ।

🟢প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জে.এস বিল্ডার্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক,মঞ্জুরী সাংস্কৃতিক অঙ্গনের উপদেষ্টা,রিহ্যাব মেম্বার ডেভেলপমেন্ট স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান মোহাম্মদ জাফর।

🟢উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,
মানবধিকার কমিশন চট্টগ্রাম বৃহত্তর অঞ্চল সিনিয়র সহ-সভাপতি ও আজীবন সদস্য জনাব আবদুল নুর,শামীম খান, মুছা বাবলু, আবদুল হাকিম শামীম, মৎস্য বিজ্ঞানী নীল রতন দাশগুপ্ত, সঙ্গীত শিল্পী শিমুল শীল, আমন্ত্রিত অতিথিবৃন্দ ও আমন্ত্রিত সংগঠন, সংগঠক, মানবিক সংগঠন অপরাজেয় বাংলা সহ নানা গুনীজন এতে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের মূল বক্তব্যে বলা হয়েছিল মঞ্জুরী সাংস্কৃতিক অঙ্গন শুরু সাংস্কৃতিক সংগঠন নয় এতে সামাজিক ও মানবিক কর্মকাণ্ড ও রয়েছে। শুদ্ধ সংস্কৃতি বিকাশের লক্ষ্যে কাজ করে চলছে অবিরাম। মঞ্জুরী একটি বিশেষ প্লাটফর্ম যেখানে প্রবীণ, নবীন সহ নানা ক্যাটাগরির শিল্পীরা নিজের প্রতিভা তুলে ধরার প্রেক্ষিতে কাজ করে চলছে অবিরাম ও অন্তহীন। নবীন তারুণ্যের হাতেই সংস্কৃতির জয়, সংগঠন হোক উন্নতির আশ্রয়” যার এক ঝলক প্রকাশিত হয়েছে এই সাংস্কৃতিক সন্ধ্যায়।মঞ্জুরীর পক্ষ থেকে জানাই অনাবিল শুভেচ্ছা, ভালোবাসা ও কৃতজ্ঞতা।

ফেইসবুকে নিউজটি শেয়ার করুন...

আপনার মন্তব্য লিখুন

Please Share This Post in Your Social Media

Archive

© All rights reserved © 2021 Dainiksomor.net
Design & Developed BY N Host BD