শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৬:২৫ পূর্বাহ্ন
ক্রীড়া প্রতিবেদক:
বাংলাদেশ ভলিবল ফেডারেশনের উদ্যোগে ও চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়ামস্থ প্রশিক্ষণ মাঠে আন্ত:জেলা মহিলা ভলিবল প্রতিযোগিতা ২০২৪ অদ্য ৩ ফেব্রুয়ারী ২০২৪ইং সকাল ১০ টায় উদ্বোধন করা হয়। চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার সহ-সভাপতি ও চট্টগ্রাম প্রেসক্লাবের সাবেক সভাপতি আলহাজ্ব আলী আব্বাস এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) ও চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থা সহ-সভাপতি মুহাম্মদ আনোয়ার পাশা। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ড. সিরাজুদ্দীন মো: আলমগীর। শুভেচ্ছা বক্তব্য রাখেন চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক নজরুল ইসলাম লেদু এবং উক্ত প্রতিযোগিতা প্রস্তি পরিষদের সদস্য ও সিজেকেএস কাউন্সিলর সাইফুল আলম খান।
প্রতিযোগিতা প্রস্তুতি পরিষদের সদস্য ও সিজেকেএস কাউন্সিলর কল্লোল দাশ এর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক ধুমকেতু মার্মা, সিজেকেএস কাউন্সিলর জাফর ইকবাল, ফারুক আহমেদ, শারীরিক শিক্ষা কলেজের শিক্ষক সাইফুল্লাহ মুনির, সিজেকেএস ভলিবল কমিটির যুগ্ম সম্পাদক শামীম আহমেদ, বাংলাদেশ ভলিবল ফেডারেশনের রেফারী প্যানেলের সদস্য দিলুর হক প্রমুখ।
খেলার ফলাফল:
আজকে তিনটি খেলা অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম ২-০ সেটে নোয়াখালী কে, খাগড়াছড়ি ২-১ সেটে নোয়াখালী কে এবং খাগড়াছড়ি ২-১ সেটে চট্টগ্রাম কে পরাজিত করে।
আপনার মন্তব্য লিখুন