সোমবার, ২৯ জুন ২০২৬, ১১:৩১ পূর্বাহ্ন

নোটিশ :
✆ন্যাশনাল কল সেন্টার:৩৩৩| স্বাস্থ্য বাতায়ন:১৬২৬৩|আইইডিসিআর:১০৬৬৫|বিশেষজ্ঞ হেলথ লাইন:০৯৬১১৬৭৭৭৭৭
সংবাদ শিরোনাম
আসন্ন সিটি নির্বাচনে কাউন্সিলর পদে ত্যাগী নেতা শরীফ হোসেনকে দেখতে চায় ৩৮ নং ওয়ার্ডের ওয়ারীবাসী আগামী উপজেলা নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে সবার সহযোগিতা প্রয়োজন :মতবিনিময় সভায় বদরুচ মেহের ২৫নং রামপুর ওয়ার্ড বাসীর কাছে সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী দিদারুল আলম নেভির নির্বাচনী কাঠামো আমুচিয়া ইউনিয়নের জনগণের কাছে সম্ভাব্য প্রার্থী ইঞ্জিনিয়ার ইকবাল হোসেনের নির্বাচনী কাঠামো জাতীয়তাবাদী চর্চাকে পৃষ্ঠপোষকতা করলে দলীয় আদর্শ আরও প্রসারিত হবে — জাহিদুল করিম কচি শহীদ জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী ও মিরেশ্বরাই কৃষক দলের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক : শাহনুর শাহিন হিরু জিয়াউর রহমান ছিলেন বহুদলীয় গণতন্ত্রের জনক : বীর মুক্তিযোদ্ধা একরামুল করিম ডায়মন্ড সিমেন্টের ডিলারদের মিলনমেলা অনুষ্ঠিত পোপাদিয়া সমাজ কল্যাণ সমিতি গঠিত: সভাপতি জসিম সম্পাদক সাইমন

বোয়ালখালীর চরণদ্বীপে অছিয়র রহমান আল ফারুকী ও হারবাংগিরী শাহ’র বার্ষিক ওরশ আজ শুক্রবার

ফেইসবুকে নিউজটি শেয়ার করুন...

এস এম ইরফান নাবিল:

গাউছুল আযম হযরত মাওলানা শাহ্সূফি সৈয়্যদ আহমদ উল্লাহ মাইজভান্ডারীর (ক.) প্রথম ও প্রধান খলিফা, বিলবেরাছতে গাউছুল আযম কুতুবুল আকতার হযরত মাওলানা শাহছুফি শেখ অছিয়র রহমান আল-ফারুকী চরণদ্বীপী (ক.) কেবলার ১৩০তম বেলায়েত ও বেলাদত বার্ষিকী ওরশ আজ ২১ জানুয়ারি ২০২২ ইংরেজি শুক্রবার বোয়ালখালী উপজেলার চরণদ্বীপ দরবার শরীফে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যে দিয়ে অনুষ্ঠিত হবে।
এ উপলক্ষে দিন-রাত ব্যাপী আয়োজিত বিভিন্ন কর্মসূচির মধ্যে রয়েছে-মাজার জেয়ারত, মিলাদ মাহফিল, জিকির, ছেমা মাহফিল, কাওয়ালী গান, আখেরি মোনাজাত ও তবারুক বিতরণ। অনুষ্ঠিতব্য ওরশে ধর্ম, বর্ণ, নির্বিশেষে সকল ভক্তবৃন্দকে উপস্থিত থাকার জন্য চরণদ্বীপ দরবার শরীফ বশরিয়া শহীদিয়া ত্বরিকত কমিটির সভাপতি মোঃ নাজিম উদ্দিন ও সাধারণ সম্পাদক এম. দিদারুল আলম মানিক বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন।
বোয়ালখালীতে হারবাংগিরী শাহ’র ওরশ : চট্টগ্রাম জেলার বোয়ালখালী উপজেলার চরণদ্বীপস্থ হাজত রওয়া, মুসকিল কোশা, অলিকুল শিরমণি, হযরত সোলতান গাউছে জামান, মাওলানা পীর বাবাজান ছৈয়দ গাউছুল আমিনুল হক হারবাংগিরী (ক.) শাহ’র বার্ষিক ওরশ আজ ২১ জানুয়ারি ২০২২ ইংরেজী শুক্রবার চরণদ্বীপ হারবাংগিরী দরবার শরীফে মহাসমারোহে অনুষ্ঠিত হচ্ছে। এ উপলক্ষে আয়োজিত দিন-রাত ব্যাপী বিভিন্ন ধমর্ীয় কর্মসূচির মধ্যে রয়েছে মাজার জেয়ারত, মিলাদ মাহফিল, জিকির, ছেমা মাহফিল, কাওয়ালী গান, আখেরি মোনাজাত ও তবারুক বিতরণ। অনুষ্ঠিতব্য ওরশে ধর্ম, বর্ণ, নির্বিশেষে সকল ভক্তবৃন্দ ও শুভানুধ্যায়ীদের উপস্থিত থাকার জন্য পীরজাদা মাওলানা শাহ্ছুফি ছৈয়দ মোহাম্মদ মিঞা শাহ আল-হারবাংগিরী (ম.জি.আ.) বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন।

ফেইসবুকে নিউজটি শেয়ার করুন...

আপনার মন্তব্য লিখুন

Please Share This Post in Your Social Media

Archive

© All rights reserved © 2021 Dainiksomor.net
Design & Developed BY N Host BD