রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০১:১৯ অপরাহ্ন

নোটিশ :
✆ন্যাশনাল কল সেন্টার:৩৩৩| স্বাস্থ্য বাতায়ন:১৬২৬৩|আইইডিসিআর:১০৬৬৫|বিশেষজ্ঞ হেলথ লাইন:০৯৬১১৬৭৭৭৭৭
সংবাদ শিরোনাম
গ্যাস সংকটে চট্টগ্রামে শিল্প উৎপাদনে ধস, সিএনজি স্টেশনে দীর্ঘ সারি বোয়ালখালীতে এসএসসি ফলাফলে শীর্ষস্থানে সৈয়দপুর নুর কাশেম একাডেমি বোয়ালখালীতে বিএনপি নেতৃবৃন্দের উদ্যোগে ইঞ্জিনিয়ার ওমর বিন নুরুল আবছার এর কবর জিয়ারত প্রবাসীদের অবদানে দেশ অর্থনৈতিকভাবে সমৃদ্ধ: মক্কায় ডায়মন্ড সিমেন্টের মতবিনিময় সভায় -এনামুল হক এমপি ধোরলা মুক্তি সংঘে চেয়ারম্যান প্রার্থী ইঞ্জিনিয়ার ইকবালের মতবিনিময় সভা অনুষ্ঠিত রাজনীতি আমার কাছে প্রতিহিংসার নয়, মানুষের সেবার একটি দায়িত্ব : ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন প্রধানমন্ত্রী তারেক রহমান নিয়ে পুনরায় কটুক্তি করা হলে রাজপথে ঐক্যবদ্ধভাবে আন্দোলন চলবে : ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন আপনাদের সহযোগিতা পেলে অতি বৃষ্টিতে আমুচিয়াবাসীর কষ্ট লাগবে দ্রুত ব্যবস্থা নেব :চেয়ারম্যান পদপ্রার্থী ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন বোয়ালখালীর আমুচিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী ইঞ্জিনিয়ার ইকবাল হোসেনের নিজ উদ্যোগে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ দুর্যোগকালীন সময়ে শিক্ষার্থীর পাশে দাঁড়ালেন ছাত্রদলের সিয়াম

হাইব্রিড ইভেন্ট এর পুরস্কার বিতরণ অনুষ্ঠানে আইজিপি

ফেইসবুকে নিউজটি শেয়ার করুন...

 

সৈয়দ শাহাব উদ্দিন শামীম:  সাইফ পাওয়ারটেক লিমিটেডের পৃষ্ঠপোষকতায় ও বাংলাদেশ দাবা ফেডারেশনের আয়োজনে ফিদে ওয়ার্ল্ড কাপ দাবা ২০২১ এর কোয়ালিফায়িং সাইফ পাওয়ারটেক এশিয়ান জোনাল দাবা চ্যাম্পিয়নশিপ ২০২১, হাইব্রিড দাবা এর পুরস্কার বিতরনী অনুষ্ঠান গত ১০ জুন ২০২১ খ্রি. বৃহস্পতিবার বিকালে পুলিশ হেডকোয়ার্টার্স এর শাপলা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক এবং বাংলাদেশ দাবা ফেডারেশন ও সাউথ এশিয়ান দাবা কাউন্সিলের সভাপতি ড. বেনজীর আহমেদ, বিপিএম (বার) প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।
সাইফ পাওয়াটেক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও বাংলাদেশ দাবা ফেডারেশনের সহ সভাপতি তরফদার মোঃ রুহুল আমিন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বাংলাদেশ ছাড়া অন্যান্যরা ভার্চুয়ালি এ অনুষ্ঠানে যোগ দেন। বক্তব্য রাখেন বাংলাদেশ দাবা ফেডারেশনের সাধারণ সম্পাদক ও জোন ৩.২ এর প্রেসিডেন্ট সৈয়দ শাহাব উদ্দিন শামীম, এশিয়ান দাবা ফেডারেশনের সাধারণ সম্পাদক হিসাম আল তাহির, জোন-৩.২ চ্যাম্পিয়ন গ্র্যান্ড মাস্টার জিয়াউর রহমান, জোন-৩.১ চ্যাম্পিয়ন ইরানের গ্র্যান্ড মাস্টার গায়েম এহসান মাগামি ও জোন ৩.৩ চ্যাম্পিয়ন আন্তর্জাতিক মাস্টার ডেনিয়েন কুইজন।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ দাবা ফেডারেশনের সহ সভাপতি কে এম শদিউল্যা, বাংলাদেশ দাবা ফেডারেশনের দুই যুগ্ম সম্পাদক ডঃ শোয়েব রিয়াজ আলম ও মাসুদুর রহমান মলি­ক, কার্যনির্বাহী সদস্য মোঃ মনিরুজ্জামান পলাশ, মোঃ আলাউদ্দিন সাজু, জাকির আহমেদ, আঞ্জুমান আরা আকসির, আন্তর্জাতিক অর্গানাইজার মাহমুদা হক চৌধুরী মলি, সজল মাহমুদ। অনুষ্ঠান পরিচালনা করেন এশিয়ান দাবা ফেডারেশনের নির্বাহী পরিচালক আবন্দু কাস্তো।
অনুষ্ঠানে জোন ৩.১ এর প্রেসিডেন্ট সামি কাদের, এশিয়ান দাবা ফেডারেশনের কোষাধ্যক্ষ মেহরদাদ পালোয়ানজাদে, বিশ্ব দাবা সংস্থার রুলস কমিশনের চেয়ারম্যান মাহদি আব্দুল রহিম, শ্রীলংকা দাবা ফেডারেশনের সভাপতি লক্ষন বিজয়সুরিয়া, এশিয়ার প্রথম গ্র্যান্ড মাস্টার ইউজিনটোরে, জোন ৩.২ এর প্রধান বিচারক মোঃ হারুন অর রশিদ ভার্চুয়ালী জুমে উপস্থিত ছিলেন।
অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশের গ্র্যান্ড মাস্টার জিয়াউর রহমান এক হাজার মার্কিন ডলার, রানার-আপ বাংলাদেশের গ্র্যান্ড মাস্টার এনামুল হোসেন রাজীব সাত শত মার্কিন ডলার। তৃতীয় শ্রীলংকার ক্যান্ডিডেট মাস্টার লিয়ানানজে রানিনদু দিলশান পাঁচ শত মার্কিন ডলার, চতুর্থ বাংলাদেশের ক্যান্ডিডেট মাস্টার মনন রেজা নীড় তিন শত মার্কিন ডলার, পঞ্চম আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান দুই শত মার্কিন ডলার, ষষ্ঠ-ফিদে মাস্টার খন্দকার আমিনুল ইসলাম, সপ্তম-আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ মিনহাজ উদ্দিন এবং অষ্টম শ্রীলংকার শ্রীলংকার এ এ সি বি অমরাসিঙ্গে প্রত্যেকে এক শত মার্কিন ডলার করে অর্থ পুরস্কার লাভ করেন।
চ্যাম্পিয়ন হওয়ায় গ্র্যান্ড মাস্টার জিয়াউর রহমান আগামী ১০ জুলাই হতে রাশিয়ার সোচিতে অনুষ্ঠেয় ফিদে ওয়ার্ল্ড কাপ দাবায় জোন ৩.২ এর পক্ষে অংশগ্রহণ করবেন। নয় রাউন্ড সুইস-লিগ পদ্ধতিতে এবং হাইব্রিড দাবার নিয়মানুযায়ী এবারের সাইফ পাওয়ারটেক এশিয়ান জোনাল ৩.২ দাবা চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ, মালদ্বীপ, নেপাল, পাকিস্তান ও শ্রীলংকার ৩৯ জন খেলোয়াড় অংশগ্রহণ করেন।

📰 “সংবাদটি প্রচারে সার্বিক সহযোগিতা করেছেন বাংলাদেশ দাবা ফেডারেশনের সাধারণ সম্পাদক ও জোন ৩.২ এর প্রেসিডেন্ট সৈয়দ শাহাব উদ্দিন শামীম”

ফেইসবুকে নিউজটি শেয়ার করুন...

আপনার মন্তব্য লিখুন

Please Share This Post in Your Social Media

Archive

© All rights reserved © 2021 Dainiksomor.net
Design & Developed BY N Host BD