বুধবার, ১৩ মে ২০২৬, ০৯:২৯ অপরাহ্ন

নোটিশ :
✆ন্যাশনাল কল সেন্টার:৩৩৩| স্বাস্থ্য বাতায়ন:১৬২৬৩|আইইডিসিআর:১০৬৬৫|বিশেষজ্ঞ হেলথ লাইন:০৯৬১১৬৭৭৭৭৭
সংবাদ শিরোনাম
৭নং চরণদ্বীপ ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী হতে ইচ্ছুক জাবেদুল ইসলাম বোয়ালখালী উপজেলার আমুচিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচন: আলোচনার শীর্ষে চেয়ারম্যান প্রার্থী ইঞ্জিনিয়ার মোঃ ইকবাল রাষ্ট্রপতিকে কালুরঘাট নতুন সেতুর কাজ ত্বরান্বিত করতে অনুরোধ করলেন অধীর বড়ুয়া চান্দগাঁও থানায় চেক প্রতারণা মামলায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার আমুচিয়া ইউনিয়নবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন ২৫ নং রামপুর ওয়ার্ডবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন দিদারুল আলম নেভী ডায়মন্ড সিমেন্ট লি: এর চেয়ারম্যানের বড় বোন জোলেখা বেগমের মৃত্যুতে বিভিন্ন মহলের শোক বোয়ালখালীতে সাবেক ব্যাংক কর্মকর্তা হারুন অর রশিদের ইন্তেকাল: বিভিন্ন মহলের শোক জাঁকজমকপূর্ণ আয়োজনে সম্পন্ন হলো সিইউসিবিএ গ্রান্ড নাইট ২০২৬ বোয়ালখালী উপজেলার আমুচিয়াবাসী ইঞ্জিনিয়ার ইকবাল হোসেনকে চেয়ারম্যান পদে দেখতে চায়

সুজন নির্বাচন করে না, তাদের এত দাদাগিরি কেন, প্রশ্ন তথ্যমন্ত্রীর

ফেইসবুকে নিউজটি শেয়ার করুন...

এস এম ইরফান নাবিল :
নির্বাচন কমিশন গঠন প্রক্রিয়া নিয়ে বিভিন্ন পরামর্শ-মতামত দিয়ে সরব থাকা বেসরকারি সংস্থা সুশাসনের জন্য নাগরিক-সুজনকে উদ্দেশ করে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, ‘তারা নির্বাচন করে না, করবেও না। তারা যেভাবে পরামর্শ দিচ্ছে, তাদের এত দাদাগিরি কেন? আর গণমাধ্যমেও সেটি ফলাও করে প্রকাশ করা হয় কেন, সেটিও আমার প্রশ্ন।’
শুক্রবার বেলা ১১টায় চট্টগ্রাম সার্কিট হাউস মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে নির্বাচন কমিশন গঠন–সম্পর্কিত এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
সম্প্রতি সার্চ কমিটির কাছে প্রস্তাবিত নির্বাচন কমিশনার হিসেবে যাদের নাম জমা পড়েছে সেগুলো প্রকাশের দাবি জানায় সুজন। একইসঙ্গে তারা প্রস্তাবকের নামও প্রকাশের দাবি জানিয়েছিল। সুজন দাবি করেছে, যেই ১০ জনের নাম সার্চ কমিটি চূড়ান্ত করে রাষ্ট্রপতির কাছে পাঠানো হবে তা আগেই প্রকাশ করতে হবে।
সুজনের এই দাবির বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, ‘সুজন কারা? সুজন একটি এনজিও। এই এনজিওর সারা দেশে কোনো শাখাও নেই, প্রশাখাও নেই। এটা ব্যক্তিবিশেষ দিয়ে একটি এনজিও। বিভিন্ন সংস্থা থেকে তারা তহবিল সংগ্রহ করে চলে। নির্বাচন কমিশনের কাছ থেকেও তারা একসময় তহবিল নিয়েছে। এটা নিয়ে প্রশ্ন রেখেছেন বিগত প্রধান নির্বাচন কমিশনার। তারা কখনও নির্বাচন করে না, করবেও না। তারা যেভাবে পরামর্শ দিচ্ছে, তাদের এত দাদাগিরি কেন? আর গণমাধ্যমও কেন এটি ফলাও করে প্রকাশ করে- সেটিও আমার প্রশ্ন।’
তথ্যমন্ত্রী আরও বলেন, ‘যে স্বচ্ছতার ভিত্তিতে এবং যেভাবে অংশগ্রহণমূলকভাবে এবার আইন করে নির্বাচন কমিশন গঠন করা হচ্ছে, সেটি অভাবনীয়। বহু বছরের পুরোনো গণতন্ত্র যেসব দেশে, সেখানেও এভাবে করা হয় না। এখানে সবার সঙ্গে বসা হয়েছে। সাংবাদিকদের সঙ্গে বসা হয়েছে। সুজনের সঙ্গে বসা হয়েছে। যারা টক শো করেন, তাদের সঙ্গেও বসা হয়েছে। সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে বসা হয়েছে। রাজনৈতিক দলের সঙ্গেও বসা হয়েছে এবং তারা সবাই দিয়েছেন। বিএনপি ঘরানার বুদ্ধিজীবীরাও সেখানে গেছেন।’

ফেইসবুকে নিউজটি শেয়ার করুন...

আপনার মন্তব্য লিখুন

Please Share This Post in Your Social Media

Archive

© All rights reserved © 2021 Dainiksomor.net
Design & Developed BY N Host BD