বুধবার, ১৩ মে ২০২৬, ০৯:১৬ অপরাহ্ন
কাজী এম এ নাসের:
চট্টগ্রাম ডায়াবেটিস হাসপাতাল এখন বিভিন্ন সংকটের মুখোমুখি। রোগীর সংখ্যা দিন দিন কমে যাচ্ছে। দীর্ঘদিন যাবৎ একটি কূচক্রী মহল হাসপাতালকে ক্ষতি করার উদ্দেশ্যে ষড়যন্ত্র করে আসছে। এর ফলে সমিতিতে দীর্ঘদিন ধরেই সাংগঠনিক সংকট তৈরি হয়েছে। কেন এ সংকট তৈরি হল এবং কিভাবে সমাধান সম্ভব এ বিষয়গুলো চট্টগ্রামবাসী ও জীবন সদস্যদের কাছে স্পষ্ট করার লক্ষ্যে চট্টগ্রাম ডায়াবেটিস সমিতি এক সংবাদ সম্মেলনের আয়োজন করেছে।
উক্ত সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হবে ১৯ আগস্ট মঙ্গলবার দুপুর ১২ টায় জামাল খানস্থ চট্টগ্রাম সিনিয়র্স ক্লাবে। প্রিন্ট মিডিয়া ও ইলেকট্রনিক মিডিয়ার একজন করে সাংবাদিক, ফটোগ্রাফারকে সংবাদ কাভারের জন্য উপস্থিত থাকতে চট্টগ্রাম ডায়াবেটিক সমিতির সভাপতি অধ্যাপক জাহাঙ্গীর চৌধুরী আহ্বান জানিয়েছেন।
আপনার মন্তব্য লিখুন