বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৯:০৪ অপরাহ্ন

নোটিশ :
✆ন্যাশনাল কল সেন্টার:৩৩৩| স্বাস্থ্য বাতায়ন:১৬২৬৩|আইইডিসিআর:১০৬৬৫|বিশেষজ্ঞ হেলথ লাইন:০৯৬১১৬৭৭৭৭৭
সংবাদ শিরোনাম
মার্কিন দূতাবাসের প্রতিনিধিদলের সঙ্গে প্রিমিয়ার ইউনিভার্সিটির মাননীয় উপাচার্য অধ্যাপক এস. এম. নছরুল কদিরের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় চট্টগ্রাম মেডিকেল কলেজে নমিতা বালা মজুমদারকে অবসরজনিত বিদায় সংবর্ধনা জিন্দা পার্কে ‘দি সিটেক্সিয়ান্স’-এর ফ্যামিলি ডে ২০২৬ অনুষ্ঠিত প্রিমিয়ার ইউনিভার্সিটিতে ফ্যাশন ডিজাইন অ্যান্ড টেকনোলজি বিভাগের ফাইনাল ড্রেস সাবমিশন অ্যান্ড প্রেজেন্টেশন কোর্সের ফাইনাল জুরি অনুষ্ঠিত শ্যাম্যা পূজা ও দীপাবলি উপলক্ষে আমুচিয়া ইউনিয়নে পূজা মন্ডপ পরিদর্শনে চেয়ারম্যান পদপ্রার্থী ইঞ্জিনিয়ার ইকবাল দক্ষিণা আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে বান্দরবান বিশ্ববিদ্যালয়কে ২-০ গোলে হারিয়ে প্রিমিয়ার ইউনিভার্সিটির জয়যাত্রা শুরু বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বোয়ালখালীতে ইঞ্জিনিয়ার ইকবালের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালী বোয়ালখালীতে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বাবা-মায়ের সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা বোয়ালখালীতে জাতীয় যুব দিবস পালিত

‘সালফি পাবলিকেশন্স পাণ্ডুলিপি পুরস্কার ২০২০’ প্রদান অনুষ্ঠিত

ফেইসবুকে নিউজটি শেয়ার করুন...

স্টাফ রিপোর্টার:

চট্টগ্রামের অন্যতম শীর্ষ প্রকাশনা প্রতিষ্ঠান ‘সালফি পাবলিকেশন্স পাণ্ডুলিপি পুরস্কার ২০২০’ প্রদান গত ২৩ জুন ২০২১ তারিখে সালফি পাবলিকেশন্স কার্যালয়ে অনুষ্ঠিত হয়। বিশিষ্ট লেখক ও প্রকাশক জনাব মিনহাজুল ইসলাম মাসুমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি ও লেখক অভিজিৎ বড়ুয়া অভি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি ও কলামিস্ট মোহাম্মদ কামরুল ইসলাম, কবি ও সংগঠক কুতুবউদ্দিন বখতেয়ার, কবি ও শিক্ষাবিদ শিহাব ইকবাল, কবি ও শিশুসাহিত্যিক মহিউদ্দিন চৌধুরী। এতে আরো উপস্থিত ছিলেন কবি শাহ মুহাম্মদ নেয়ামত উল্লাহ, সালফি পাবলিকেশন্স-এর নির্বাহি পরিচালক আলমগীর ইমন, কবি ও ছড়াকার হেদায়ত উল্লাহ্ ও লেখক মুহাম্মদ রমিজ উদ্দিন প্রমুখ।

উল্লেখ্য, সালফি পাবলিকেশন্স পাণ্ডুলিপি পুরস্কার ২০২০ এ অংশগ্রহণকৃত অসংখ্য পাণ্ডুলিপি থেকে চার ক্যাটাগরিতে চারটি পাণ্ডুলিপিকে নির্বাচিত ঘোষণা করা হয়। এতে ক-বিভাগে মুহাম্মদ রমিজউদ্দিন, খ-বিভাগে শাহ মুহাম্মদ নেয়ামত উল্লাহ, গ-বিভাগে ইউনুস আহমেদ এবং ঘ-বিভাগে মনিরা মিতা বিজয়ী হয়েছিলেন।

উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি মোহাম্মদ কামরুল ইসলাম একটি ইংরেজি উক্তি উল্লেখ করে বলেন, ‘সাহিত্য এমন একটা বিষয় যা নিজেকে এবং অপরকে আলোকিত করে। যে সাহিত্য মানুষের উপকারে আসে না তা সাহিত্য নয়, বরং সাহিত্যের নামে আগাছা।’ মেরন সান স্কুল এন্ড কলেজের উপাধ্যক্ষ শিহাব ইকবাল বলেন, ‘সহিত থেকে সাহিত্য শব্দটা এসেছে। তাই সাহিত্য ও সাহিত্যিকদের সাথে আত্মার সম্পর্ক রয়েছে। তিনি এমন মহামারির দিনেও সবাইকে একসাথে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন।’ প্রধান অতিথি কবি ও লেখক অভিজিত বড়ুয়া অভি, ‘লেখকের সবচেয়ে বড় কাজ পাঠক হওয়া। বেশি বেশি পড়া। যে যত বেশি পড়বে, তার লেখা তত সমৃদ্ধ হবে। বর্তমানে পাঠক কমে যাচ্ছে বলে তিনি আশঙ্কা করে সালফি পাবলিকেশন্সকে কিছু পরামর্শও দেন।’

সবশেষে পুরস্কার প্রাপ্ত কবি ও সাহিত্যিকদের হাতে সনদ ও ক্রেস্ট তুলে দেন অতিথিবৃন্দ।

ফেইসবুকে নিউজটি শেয়ার করুন...

আপনার মন্তব্য লিখুন

Please Share This Post in Your Social Media

Archive

© All rights reserved © 2021 Dainiksomor.net
Design & Developed BY N Host BD