শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৮:২৩ অপরাহ্ন

নোটিশ :
✆ন্যাশনাল কল সেন্টার:৩৩৩| স্বাস্থ্য বাতায়ন:১৬২৬৩|আইইডিসিআর:১০৬৬৫|বিশেষজ্ঞ হেলথ লাইন:০৯৬১১৬৭৭৭৭৭
সংবাদ শিরোনাম
সমাজ সেবক আমিনুল হক সওদাগর আর নেই মার্কিন দূতাবাসের প্রতিনিধিদলের সঙ্গে প্রিমিয়ার ইউনিভার্সিটির মাননীয় উপাচার্য অধ্যাপক এস. এম. নছরুল কদিরের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় চট্টগ্রাম মেডিকেল কলেজে নমিতা বালা মজুমদারকে অবসরজনিত বিদায় সংবর্ধনা জিন্দা পার্কে ‘দি সিটেক্সিয়ান্স’-এর ফ্যামিলি ডে ২০২৬ অনুষ্ঠিত প্রিমিয়ার ইউনিভার্সিটিতে ফ্যাশন ডিজাইন অ্যান্ড টেকনোলজি বিভাগের ফাইনাল ড্রেস সাবমিশন অ্যান্ড প্রেজেন্টেশন কোর্সের ফাইনাল জুরি অনুষ্ঠিত শ্যাম্যা পূজা ও দীপাবলি উপলক্ষে আমুচিয়া ইউনিয়নে পূজা মন্ডপ পরিদর্শনে চেয়ারম্যান পদপ্রার্থী ইঞ্জিনিয়ার ইকবাল দক্ষিণা আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে বান্দরবান বিশ্ববিদ্যালয়কে ২-০ গোলে হারিয়ে প্রিমিয়ার ইউনিভার্সিটির জয়যাত্রা শুরু বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বোয়ালখালীতে ইঞ্জিনিয়ার ইকবালের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালী বোয়ালখালীতে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বাবা-মায়ের সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

সারোয়াতলীতে মাস্টারদা সূর্য সেন ও বিপ্লবীতারকেশ্বর দস্তিদারের ৯১তম ফাঁসি দিবস পালন

ফেইসবুকে নিউজটি শেয়ার করুন...

নিজস্ব প্রতিবেদক:

বিপ্লবী তারকেশ্বর দস্তিদারের গ্রামের বাড়ী বোয়ালখালী উপজেলার ৫নং সারোয়াতলী ইউনিয়নের সারোয়াতলী গ্রামে জাতীয় বীর বিপ্লবী মহানায়ক মাস্টারদা সূর্য সেন ও বিপ্লবী তারকেশ্বর দস্তিদারের ৯১তম ফাঁসি দিবস উপলক্ষ্যে ১০ জানুয়ারি শনিবার বিকাল ৪.০০ ঘটিকায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিষদের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার সিঞ্চন ভৌমিক। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ দীপ্তি দাশ, প্রধান বক্তা ছিলেন ৫নং সারোয়াতলী ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভাপতি বিউটি চৌধুরী, বিশেষ অতিথি মোহাম্মদ দিদার, মোহাম্মদ জাহেদ মিয়া, মাস্টাস স্বপন দত্ত, স্বপন আইচ, সুজন চৌধুরী, যুবলীগ নেতা নিশান চৌধুরী প্রমুখ। বক্তারা বলেন বিপ্লবী তারকেশ্বর দস্তিদার এই গ্রামে জন্ম গ্রহণ করার কারণে স্বাধীনতা সংগ্রামী মানুষের কাছে সারোয়াতলী গ্রামটি তীর্থস্থান। ব্রিটিশ শাসকের দুইশত বছরের অত্যাচারের গ্লানি থেকে দেশকে মুক্ত করতে খুব অল্প বয়সে মাস্টারদা সূর্য সেনের দলে যোগদান করেন বিপ্লবী তারকেশ্বর দস্তিদার। ব্রিটিশের প্রহসনের বিচারে জাতীয় বীর বিপ্লবী মহানায়ক মাস্টারদা সূর্য সেন ও বিপ্লবী তারকেশ্বর দস্তিদারকে ভারতীয় দন্ডবিধির ১২১/১২১-এ ধারায় ১৯৩৪ সালের ১২ জানুয়ারি একই দিনে একই সময়ে একই মঞ্চে চট্টগ্রাম কারাগারে গভীর রাতে ফাঁসি দেয় ব্রিটিশ শাসক। মৃত্যুদন্ড প্রদানের পূর্বে তাঁদের দাঁত ও হাড় ভেঙ্গে দেয়। এরপর অজ্ঞান হয়ে যান। নিষ্ঠুরভাবে তাঁদের অর্ধ মৃতদেহ দুটি ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করে। তাঁহাদের মৃতদেহ দুটি আত্মীয়-স্বজন সুভাকাঙ্খীদের কাছে ফেরত না দিয়ে ভোর হওয়ার পূর্বে চট্টগ্রাম বন্দরে আগে থেকেই অপেক্ষামান ব্রিটিশদের জাহাজ “দি রিনাউন” এ করে বঙ্গোপসাগরে পাথর বেঁধে ডুবিয়ে দেয়। পরিশেষে বক্তারা বলেন, ব্রিটিশ বিরোধী আন্দোলন ও মুক্তিযুদ্ধ আমাদের জাতীয় জীবনে একই সুত্রে গাথা। বিপ্লবীদের পথ ধরেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭১ সালে সশস্ত্র মুক্তিযুদ্ধের মাধ্যমে আমাদেরকে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র বাংলাদেশ উপহার দিয়ে যান।

ফেইসবুকে নিউজটি শেয়ার করুন...

আপনার মন্তব্য লিখুন

Please Share This Post in Your Social Media

Archive

© All rights reserved © 2021 Dainiksomor.net
Design & Developed BY N Host BD