রবিবার, ২৮ জুন ২০২৬, ০৬:০৯ পূর্বাহ্ন

নোটিশ :
✆ন্যাশনাল কল সেন্টার:৩৩৩| স্বাস্থ্য বাতায়ন:১৬২৬৩|আইইডিসিআর:১০৬৬৫|বিশেষজ্ঞ হেলথ লাইন:০৯৬১১৬৭৭৭৭৭
সংবাদ শিরোনাম
আসন্ন সিটি নির্বাচনে কাউন্সিলর পদে ত্যাগী নেতা শরীফ হোসেনকে দেখতে চায় ৩৮ নং ওয়ার্ডের ওয়ারীবাসী আগামী উপজেলা নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে সবার সহযোগিতা প্রয়োজন :মতবিনিময় সভায় বদরুচ মেহের ২৫নং রামপুর ওয়ার্ড বাসীর কাছে সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী দিদারুল আলম নেভির নির্বাচনী কাঠামো আমুচিয়া ইউনিয়নের জনগণের কাছে সম্ভাব্য প্রার্থী ইঞ্জিনিয়ার ইকবাল হোসেনের নির্বাচনী কাঠামো জাতীয়তাবাদী চর্চাকে পৃষ্ঠপোষকতা করলে দলীয় আদর্শ আরও প্রসারিত হবে — জাহিদুল করিম কচি শহীদ জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী ও মিরেশ্বরাই কৃষক দলের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক : শাহনুর শাহিন হিরু জিয়াউর রহমান ছিলেন বহুদলীয় গণতন্ত্রের জনক : বীর মুক্তিযোদ্ধা একরামুল করিম ডায়মন্ড সিমেন্টের ডিলারদের মিলনমেলা অনুষ্ঠিত পোপাদিয়া সমাজ কল্যাণ সমিতি গঠিত: সভাপতি জসিম সম্পাদক সাইমন

সামাজিক সম্প্রীতি ও ভ্রাতৃত্ববােধ সৃষ্টিতে খেলাধুলার প্রয়ােজনীয়তা রয়েছে – আবু সুফিয়ান

বােয়ালখালী কালাইয়ার হাট শহীদ জিয়া স্মৃতি সংসদ কর্তৃক আয়ােজিত ফুটবল টুর্নামেন্ট পুরষ্কার বিতরণ করছেন প্রধান অতিথি আবু সুফিয়ান।

ফেইসবুকে নিউজটি শেয়ার করুন...

এস এম ইরফান নাবিল:
চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহবায়ক আবু সুফিয়ান বলেছেন, তরুণদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার বিকল্প নেই। খেলাধুলায় অনুপস্থিতি সমাজে তরুণদের অনেক ক্ষেত্রে বিপথগামী করছে। নিয়মিত খেলাধুলার চর্চা তাদের কিশাের গ্যাং, মাদকের নেশা ও স্মার্টফােনের আসক্তি থেকে দূর রাখে। তাই খেলাধুলার আয়ােজনের মাধ্যমে তাদের সৃজনশীল কাজকর্মে যুক্ত রাখতে হবে।
তিনি আরােও বলেন, সামাজিক সম্প্রীতি ও ভ্রাতৃত্ববাধ সৃষ্টিতে খেলাধুলার প্রয়াজনীয়তা রয়েছে। খেলাধুলার প্রতি তরুণ প্রজন্মকে আগ্রহ বাড়াতে এই ধরণের আয়ালজন প্রশংসনীয়। আমি আয়াকজকদকরও ধন্যবাদ জানায়। ঘরােয়া টুর্নামেন্ট থেকেই জাতীয় ও আন্তর্জাতিক মানের খেলোয়াড় সৃষ্টি হবে। তাই খেলাধুলার প্রতি তরুণ প্রজন্মের আগ্রহ বাড়াতে হলে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। শিক্ষা, সংস্তি ও ক্রীড়া চর্চায় প্রতিটি ক্ষেত্রে আমাদের তরুণ, যুব ও শিশু সমাজ সম্পৃক্ত হবে সে প্রত্যাশা করি।
২৫ জানুয়ারী (শনিবার) বিকালে বােয়ালখালী ০৯নং আমুচিয়া ইউনিয়নস্থ সরােয়াতলী পিসি সেন উচ্চ বিদ্যালয় মাঠে কালাইয়ারহাট শহীদ জিয়া স্মৃতি সংসদ এর উদ্যােগে শহীদ ওয়াসিম ও শহীদ ওমর স্মৃতি ফুটবল টুর্নামেন্ট এর ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এসময় প্রধান অতিথি বিজয়ী দল ও রানার্স আপ দলের খেলায়াড়দের মাঝে ট্রফি ও পুরষ্কার তুলে দেন। খেলায় কালাইয়ারহাট ফুটবল স্টারকে ০১ গােলে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন দাশ পাড়া মায়ের উন্নয়ন সংঘ।
অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখেন বােয়ালখালী উপজলা বিএনপির আহবায়ক হাজী ইসহাক চৌধুরী। উদ্বােধক ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব হামিদুল হক মান্নান। উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ইঞ্জি. ইকবাল হােসেন এর সভাপতিত্বে এবং ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুল বশর চৌধুরীর সঞ্চালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন আমুচিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আবু ছিদ্দিক, প্রবাসী বিএনপি নেতা আব্দুর রাজ্জাক, জাহাঙ্গীর আলম, ইকবাল হােসেন, চরণদ্বীপ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শওকত হােসেন। বক্তব্য রাখেন বাহাউদ্দিন ফারুক মুন্না, মহিদুল আলম জিকু, জােবায়ের হাসান রায়হান, কামাল হাসান রকি, তাহরিম, ইরফান, ফরহাদ, ফয়সাল প্রমুখ।

 

 

ফেইসবুকে নিউজটি শেয়ার করুন...

আপনার মন্তব্য লিখুন

Please Share This Post in Your Social Media

Archive

© All rights reserved © 2021 Dainiksomor.net
Design & Developed BY N Host BD