মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন

নোটিশ :
✆ন্যাশনাল কল সেন্টার:৩৩৩| স্বাস্থ্য বাতায়ন:১৬২৬৩|আইইডিসিআর:১০৬৬৫|বিশেষজ্ঞ হেলথ লাইন:০৯৬১১৬৭৭৭৭৭
সংবাদ শিরোনাম
২৫ নং রামপুর ওয়ার্ডে মরহুম ফজলুল হক সর্দারের বাড়িতে ফাতেহায়ে ইয়াজদাহম পালিত চলতি বছরে ইউপি নির্বাচন হচ্ছে না : প্রাধান্য দিতে হচ্ছে শিক্ষা ব্যবস্থা ও রমজানকে ২৫ নং রামপুর ওয়ার্ড বিএনপির উদ্যোগে সমসামিক বিষয় নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত স্থানীয় নির্বাচন দলীয় নয়, সম্পূর্ণ ব্যক্তিভিত্তিক : ডা,জাহেদ উর রহমান নতুন পাড়া যুব সমাজের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে নূরানি মিলাদ মাহফিল ২৫ নং রামপুর ওয়ার্ড বিএনপি’র প্রতিষ্ঠাতা অসুস্থ হোসেন আহম্মদ ভোলাকে দেখতে গেলেন বিএনপি’র নেতৃবৃন্দ সড়ক দুর্ঘটনায় আহত বিএনপি নেতাকে দেখতে গেলেন ২৫ নং রামপুর ওয়ার্ডের নেতৃবৃন্দরা বোয়ালখালীর আল-ফালাহ মসজিদ মাঠে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত ঝর্ণাপাড়া নবী চৌধুরীর রোড মহল্লা উন্নয়ন কমিটির গৌরবময় এক বছর :বৈষম্যহীন সমাজ গঠনে আগামীর পথ চলা ঝর্ণাপাড়া মহল্লার অভ্যন্তরীণ রাস্তায় শৃঙ্খলা ফিরিয়ে আনতে মহল্লা কমিটির উদ্যোগ

সহ শিক্ষা কার্যক্রম নিয়ে অনন্য অবস্থানে সৈয়দপুর নুর কাশেম একাডেমি:প্রতিষ্ঠা বার্ষিকী ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বক্তারা

ফেইসবুকে নিউজটি শেয়ার করুন...


সেকান্দর আলম বাবর:

জমকালো আয়োজন, কয়েক হাজারো শিক্ষার্থী ও অভিভাবকের উপস্থিতি প্রাণবন্ত করেছে এ অনুষ্ঠানকে। ভাবতেই পারিনি গ্রামের মধ্যে এমন প্রতিষ্ঠান আছে। ভাড়া করা শিল্পী নাই, পেশাদারও নয়, স্কুল শিক্ষার্থীরা তারপরও নিখুঁত পারফর্ম করতে পারে। এককথায় বলি, সহ শিক্ষা কার্যক্রম নিয়ে অনন্য অবস্থানে সৈয়দপুর নুর কাশেম একাডেমি। ৯মার্চ শনিবার সন্ধ্যায় সৈয়দপুর নুর কাশেম একাডেমির ২১তম প্রতিষ্ঠা বার্ষিকী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন পররাষ্ট্রমন্ত্রীর ছোটভাই খালেদ মাহমুদ। তিনি বলেন, জীবনের সাথে সংস্কৃতির সম্পর্ক অবিচ্ছেদ্য। জীবনযাপনের পদ্ধতি থেকেই সংস্কৃতির উদ্ভব হয়। এসময় তিনি এ প্রতিষ্ঠানের যাবতীয় কর্মে ড. হাছান মাহমুদ এমপি’র পক্ষ থেকে যাবতীয় সহযোগীতার আশ্বাস দেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্কুলের নির্বাহী কমিটির সভাপতি সৈয়দা দিলয়ারা কাশেম। স্কুলের প্রধান শিক্ষক সেকান্দর আলম বাবরের সঞ্চালনায় এতে সংবর্ধিত অতিথি ছিলেন বোয়ালখালী উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আহ্বায়ক মো. নুরুল আলম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রকৌশলী বিজয় কুমার চৌধুরী কিষান, উপজেলা চেয়ারম্যান রেজাউল করিম রাজা, স্ট্যান্ডার্ড ব্যাংকের পরিচালক মো. জাহেদুল হক, পোপাদিয়া ইউপি চেয়ারম্যান এস এম জসিম উদ্দীন, আমুচিয়া ইউপি চেয়ারম্যান কাজল দে, শ্রীপুর-খরণদ্বীপ ইউপি চেয়ারম্যান মোহাম্মদ মোকারম, চরণদ্বীপ ইউপি চেয়ারম্যান মো. শামসুল আলম, কধুরখীল ইউপি চেয়ারম্যান শফিউল আজম শেফু, শেখ মো. সালাউদ্দিন, কৃষকনেতা মোজাম্মেল হক বকুল, যুবনেতা শাহাদাত হোসেন, শাহাদাত পারভেজ মিথুন, শিক্ষক আইয়ুব হোছাইন প্রমুখ।

অনুষ্ঠানের ফাঁকে ফাঁকে চলে আলোচনা সভা। পুরো অনুষ্ঠানটিতে স্কুল শিক্ষার্থীরা নৃত্যে, গানে, নাটিকা, কৌতুকে মাতিয়ে রাখে। ৮ঘন্টার এ অনুষ্ঠানে শিক্ষকরাও কম যায়নি। ইঞ্জিনিয়ার খলিলুর রহমান, মো. ফজলুল কবির, ফুলু বিশ্বাস মিত্র, শওকত হোসেন, সেজুয়ান হোসেনের গান ও কৌতুক দর্শকরা দারুণ উপভোগ করেন।

ফেইসবুকে নিউজটি শেয়ার করুন...

আপনার মন্তব্য লিখুন

Please Share This Post in Your Social Media

Archive

© All rights reserved © 2021 Dainiksomor.net
Design & Developed BY N Host BD