মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৬ পূর্বাহ্ন

নোটিশ :
✆ন্যাশনাল কল সেন্টার:৩৩৩| স্বাস্থ্য বাতায়ন:১৬২৬৩|আইইডিসিআর:১০৬৬৫|বিশেষজ্ঞ হেলথ লাইন:০৯৬১১৬৭৭৭৭৭
সংবাদ শিরোনাম
২৫ নং রামপুর ওয়ার্ডে মরহুম ফজলুল হক সর্দারের বাড়িতে ফাতেহায়ে ইয়াজদাহম পালিত চলতি বছরে ইউপি নির্বাচন হচ্ছে না : প্রাধান্য দিতে হচ্ছে শিক্ষা ব্যবস্থা ও রমজানকে ২৫ নং রামপুর ওয়ার্ড বিএনপির উদ্যোগে সমসামিক বিষয় নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত স্থানীয় নির্বাচন দলীয় নয়, সম্পূর্ণ ব্যক্তিভিত্তিক : ডা,জাহেদ উর রহমান নতুন পাড়া যুব সমাজের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে নূরানি মিলাদ মাহফিল ২৫ নং রামপুর ওয়ার্ড বিএনপি’র প্রতিষ্ঠাতা অসুস্থ হোসেন আহম্মদ ভোলাকে দেখতে গেলেন বিএনপি’র নেতৃবৃন্দ সড়ক দুর্ঘটনায় আহত বিএনপি নেতাকে দেখতে গেলেন ২৫ নং রামপুর ওয়ার্ডের নেতৃবৃন্দরা বোয়ালখালীর আল-ফালাহ মসজিদ মাঠে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত ঝর্ণাপাড়া নবী চৌধুরীর রোড মহল্লা উন্নয়ন কমিটির গৌরবময় এক বছর :বৈষম্যহীন সমাজ গঠনে আগামীর পথ চলা ঝর্ণাপাড়া মহল্লার অভ্যন্তরীণ রাস্তায় শৃঙ্খলা ফিরিয়ে আনতে মহল্লা কমিটির উদ্যোগ

সব ধরণের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে আগামী ২ সপ্তাহ: স্বাস্থ্যমন্ত্রী

ফেইসবুকে নিউজটি শেয়ার করুন...

স্টাফ রিপোর্টার: করোনা সংক্রমণ বাড়ায় আগামী দুই সপ্তাহ শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

শুক্রবার (২১ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে স্বাস্থ্য অধিদপ্তরের কনফারেন্স রুমে সাংবাদিক সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী এ কথা বলেন।এদিন মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।প্রজ্ঞাপনে বলা হয়, শুক্রবার (২১ জানুয়ারি) থেকে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত সব স্কুল, কলেজ ও সমপর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে।তবে বিশ্ববিদ্যালয়গুলো নিজ নিজ ক্ষেত্রে অনুরূপ ব্যবস্থা গ্রহণ করবে।জাহিদ মালেক বলেন, আমরা স্বাস্থ্যবিধি মেনে চলছি না, সে কারণে করোনা সংক্রমণ বেড়ে যাচ্ছে।এরইমধ্যে ঢাকা শহরের হাসপাতালের শয্যা প্রায় এক তৃতীয়াংশ পূর্ণ হয়ে গেছে। এভাবে সংক্রমণ বাড়লে ঢাকার সব হাসপাতালেও স্থান সংকুলান হবে না।স্বাস্থ্য মন্ত্রী বলেন, আমরা স্কুল কলেজ খুলে দিয়েছিলাম, দেশের সমস্ত অর্থনৈতিক কর্মকাণ্ড চলমান রেখেছিলাম। আমরা এখন লক্ষ্য করেছি স্কুল কলেজের শিক্ষার্থীদের সংক্রমণ বেড়ে যাচ্ছে। অনেক শিক্ষার্থী আক্রান্ত হচ্ছেন। শিক্ষার্থীদের আক্রান্ত হওয়াটা আশঙ্কাজনক। সেই কারণে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করে তার সম্মতি সাপেক্ষে আমরা স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছি। আগামী দুই সপ্তাহ স্কুল, কলেজ ও ইউনিভার্সিটি বন্ধ থাকবে। যেন আমাদের ছেলে মেয়ে আক্রান্ত না হয়। দুই সপ্তাহ পর পরিস্থিতি দেখে নতুন সিদ্ধান্ত গ্রহণ করা হবে। তিনি আরও বলেন, সংক্রমণ কমানোর জন্য আমরা আরও কিছু পদক্ষেপ গ্রহণ করছি। বিভিন্ন সামাজিক রাজনৈতিক এবং ধর্মীয় অনুষ্ঠানে অনেক মানুষ সংক্রমিত হচ্ছে। সেই কারণে সরকার সিদ্ধান্ত নিয়েছে কোনো অনুষ্ঠানে একশোর বেশি লোক অংশগ্রহণ করতে পারবে না। অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের প্রত্যেকের টিকার সনদ এবং করোনা নেগেটিভ সার্টিফিকেট থাকতে হব। যেকোনো ধরনের যানবাহনেও একই নিয়ম প্রযোজ্য হবে।স্বাস্থ্যমন্ত্রী বলেন, স্টেডিয়ামে খেলা দেখতে যেতে হলেও টিকা কার্ড এবং করোনা টেস্ট রিপোর্ট থাকতে হবে। এটা বইমেলার ক্ষেত্রেও প্রযোজ্য। বইমেলা কিভাবে পরিচালিত হবে তারও একটি নির্দেশনা রয়েছে। অর্ধেক জনবল দিয়ে অফিস আদালত পরিচালনা করা হবে, সেই সিদ্ধান্ত হয়েছে। এটার নির্দেশনাও শিগগিরই দেওয়া হবে। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন- স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এবিএম খুরশিদ আলমসহ স্বাস্থ্য অধিদপ্তরের অনান্য কর্মকর্তারা।

ফেইসবুকে নিউজটি শেয়ার করুন...

আপনার মন্তব্য লিখুন

Please Share This Post in Your Social Media

Archive

© All rights reserved © 2021 Dainiksomor.net
Design & Developed BY N Host BD