শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০১:১৮ পূর্বাহ্ন

নোটিশ :
✆ন্যাশনাল কল সেন্টার:৩৩৩| স্বাস্থ্য বাতায়ন:১৬২৬৩|আইইডিসিআর:১০৬৬৫|বিশেষজ্ঞ হেলথ লাইন:০৯৬১১৬৭৭৭৭৭
সংবাদ শিরোনাম
গ্যাস সংকটে চট্টগ্রামে শিল্প উৎপাদনে ধস, সিএনজি স্টেশনে দীর্ঘ সারি বোয়ালখালীতে এসএসসি ফলাফলে শীর্ষস্থানে সৈয়দপুর নুর কাশেম একাডেমি বোয়ালখালীতে বিএনপি নেতৃবৃন্দের উদ্যোগে ইঞ্জিনিয়ার ওমর বিন নুরুল আবছার এর কবর জিয়ারত প্রবাসীদের অবদানে দেশ অর্থনৈতিকভাবে সমৃদ্ধ: মক্কায় ডায়মন্ড সিমেন্টের মতবিনিময় সভায় -এনামুল হক এমপি ধোরলা মুক্তি সংঘে চেয়ারম্যান প্রার্থী ইঞ্জিনিয়ার ইকবালের মতবিনিময় সভা অনুষ্ঠিত রাজনীতি আমার কাছে প্রতিহিংসার নয়, মানুষের সেবার একটি দায়িত্ব : ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন প্রধানমন্ত্রী তারেক রহমান নিয়ে পুনরায় কটুক্তি করা হলে রাজপথে ঐক্যবদ্ধভাবে আন্দোলন চলবে : ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন আপনাদের সহযোগিতা পেলে অতি বৃষ্টিতে আমুচিয়াবাসীর কষ্ট লাগবে দ্রুত ব্যবস্থা নেব :চেয়ারম্যান পদপ্রার্থী ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন বোয়ালখালীর আমুচিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী ইঞ্জিনিয়ার ইকবাল হোসেনের নিজ উদ্যোগে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ দুর্যোগকালীন সময়ে শিক্ষার্থীর পাশে দাঁড়ালেন ছাত্রদলের সিয়াম

শিক্ষার মানোন্নয়নে চন্দনাইশে মতবিনিময়

ফেইসবুকে নিউজটি শেয়ার করুন...

নিজস্ব প্রতিনিধি, চন্দনাইশ:
চন্দনাইশ উপজেলায় প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের অংশগ্রহণে মাসিক সমন্বয় ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ১৬ জুলাই বুধবার চন্দনাইশ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে উপজেলা অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়। চন্দনাইশ উপজেলা নির্বাহী অফিসার মো. রাজিব হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার এস এম আবদুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার চৌধুরী আবদুল্লাহ আল মামুন। স্বাগত বক্তব্য রাখেন চন্দনাইশ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. কবির হোসেন। সভা পরিচালনা করেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মুহাম্মদ ইলিয়াছ।
বক্তারা বলেন- শিক্ষার গুণগত মানোন্নয়ন ও শিশুদের শেখার পরিবেশ উন্নয়নে শিক্ষকদের আন্তরিকতা ও সমন্বিত উদ্যোগে সর্বাগ্রে প্রয়োজন। এ সভায় প্রাথমিক শিক্ষার মান উন্নয়ন ও সবার জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করণে শিক্ষকদের করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
প্রধান শিক্ষক মোহাম্মদ হাবিবুল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন উপজেলার প্রাথমিক বিদ্যালয় সমুহের প্রধান শিক্ষক এবং উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের কর্মকর্তা-কর্মচারীরা।

ফেইসবুকে নিউজটি শেয়ার করুন...

আপনার মন্তব্য লিখুন

Please Share This Post in Your Social Media

Archive

© All rights reserved © 2021 Dainiksomor.net
Design & Developed BY N Host BD