রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৬:৩০ পূর্বাহ্ন

নোটিশ :
✆ন্যাশনাল কল সেন্টার:৩৩৩| স্বাস্থ্য বাতায়ন:১৬২৬৩|আইইডিসিআর:১০৬৬৫|বিশেষজ্ঞ হেলথ লাইন:০৯৬১১৬৭৭৭৭৭
সংবাদ শিরোনাম
স্মার্ট চট্টগ্রাম গড়তে প্রিমিয়ার ইউনিভার্সিটির সিএসই বিভাগের ‘কমিউনিটি এনগেজমেন্ট প্রোগ্রাম’ উদ্বোধন চট্টগ্রামের সবচেয়ে দৃষ্টিনন্দন ও নিরাপদ ফুটওভার ব্রিজ এটি: – প্রতিমন্ত্রী মীর হেলাল সফল মেয়র ডা: শাহদাতের ২ বছর পুর্তি নয়াবাজার বিশ্বরোড মোড়ে ফুটওভার ব্রিজের দাবিতে মানব বন্ধন অনুষ্ঠিত সব ধর্ম ও জাতিগোষ্ঠীর মানুষকে নিয়ে বাংলাদেশ গড়তে চায় বিএনপি: বিজন কান্তি সরকার সমাজ সেবক আমিনুল হক সওদাগর আর নেই মার্কিন দূতাবাসের প্রতিনিধিদলের সঙ্গে প্রিমিয়ার ইউনিভার্সিটির মাননীয় উপাচার্য অধ্যাপক এস. এম. নছরুল কদিরের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় চট্টগ্রাম মেডিকেল কলেজে নমিতা বালা মজুমদারকে অবসরজনিত বিদায় সংবর্ধনা জিন্দা পার্কে ‘দি সিটেক্সিয়ান্স’-এর ফ্যামিলি ডে ২০২৬ অনুষ্ঠিত প্রিমিয়ার ইউনিভার্সিটিতে ফ্যাশন ডিজাইন অ্যান্ড টেকনোলজি বিভাগের ফাইনাল ড্রেস সাবমিশন অ্যান্ড প্রেজেন্টেশন কোর্সের ফাইনাল জুরি অনুষ্ঠিত

শনিবার নগরীতে জিয়া ভেটার্ণ ফুটবল টুর্নামেন্ট ২০২৫ এর উদ্বোধন

ফেইসবুকে নিউজটি শেয়ার করুন...

স্টাফ রিপোর্টার :

আগামীকাল শনিবার ২৭ ডিসেম্বর থেকে চট্টগ্রামে শুরু হচ্ছে জিয়া ভেটার্ণ ফুটবল টুর্নামেন্ট ২০২৫। চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে দুপুর ২.৩০ টায় তরুণ প্রজন্মকে খেলাধুলায় উদ্বুদ্ধ করে মাদক থেকে দুরে রেখে ঐক্য, শৃংখলা ও ইতিবাচক সমাজ গঠনে ভুমিকা রাখার প্রত্যাশায় বাংলাদেশ জাতীয়তাবাদী ক্রীড়া দলের আয়োজনে এবং আর এন বি শিপিং লিমিটেড ও সাবিহা এন্টারপ্রাইজ এর সার্বিক সহযোগিতায় অনুষ্ঠিত টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম সিটি করপোরেশন এর মেয়র ডাঃ শাহাদাত হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও যুগ্ম সম্পাদক, বাংলাদেশ জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক এসোসিয়েশন ইসরাফিল খসরু এবং সাবেক জাতীয় ফুটবলার, বাংলাদেশ জাতীয়তাবাদী ক্রীড়া দলের সদস্য সচিব মোঃ জাহেদ পারভেজ চৌধুরী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন সদস্য, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, চট্টগ্রাম মহানগর, ক্রীড়া দল, জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক এসোসিয়েশন এবং জিয়া ভেটার্ণ ফুটবল টুর্নামেন্ট কমিটির আহবায়ক মসিউল আলম স্বপন।
মোট ১৩ দলের অংশগ্রহনে অনুষ্টিত টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে দুপুর ২.৩০ টায় সিপিএল লিজেন্ড – চিটাগাং মাস্টার্স ক্লাবের মোকাবেলা করবে।

ফেইসবুকে নিউজটি শেয়ার করুন...

আপনার মন্তব্য লিখুন

Please Share This Post in Your Social Media

Archive

© All rights reserved © 2021 Dainiksomor.net
Design & Developed BY N Host BD