সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫০ অপরাহ্ন

নোটিশ :
✆ন্যাশনাল কল সেন্টার:৩৩৩| স্বাস্থ্য বাতায়ন:১৬২৬৩|আইইডিসিআর:১০৬৬৫|বিশেষজ্ঞ হেলথ লাইন:০৯৬১১৬৭৭৭৭৭
সংবাদ শিরোনাম
২৫ নং রামপুর ওয়ার্ডে মরহুম ফজলুল হক সর্দারের বাড়িতে ফাতেহায়ে ইয়াজদাহম পালিত চলতি বছরে ইউপি নির্বাচন হচ্ছে না : প্রাধান্য দিতে হচ্ছে শিক্ষা ব্যবস্থা ও রমজানকে ২৫ নং রামপুর ওয়ার্ড বিএনপির উদ্যোগে সমসামিক বিষয় নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত স্থানীয় নির্বাচন দলীয় নয়, সম্পূর্ণ ব্যক্তিভিত্তিক : ডা,জাহেদ উর রহমান নতুন পাড়া যুব সমাজের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে নূরানি মিলাদ মাহফিল ২৫ নং রামপুর ওয়ার্ড বিএনপি’র প্রতিষ্ঠাতা অসুস্থ হোসেন আহম্মদ ভোলাকে দেখতে গেলেন বিএনপি’র নেতৃবৃন্দ সড়ক দুর্ঘটনায় আহত বিএনপি নেতাকে দেখতে গেলেন ২৫ নং রামপুর ওয়ার্ডের নেতৃবৃন্দরা বোয়ালখালীর আল-ফালাহ মসজিদ মাঠে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত ঝর্ণাপাড়া নবী চৌধুরীর রোড মহল্লা উন্নয়ন কমিটির গৌরবময় এক বছর :বৈষম্যহীন সমাজ গঠনে আগামীর পথ চলা ঝর্ণাপাড়া মহল্লার অভ্যন্তরীণ রাস্তায় শৃঙ্খলা ফিরিয়ে আনতে মহল্লা কমিটির উদ্যোগ

লোহাগাড়ায় ভাবির ছুরিকাঘাতে দেবর খুন : নাছিমা ও স্বামী ইফসুফ আটক

ফেইসবুকে নিউজটি শেয়ার করুন...

কামরুল ইসলাম:
দক্ষিণ চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় বড়হাতিয়া ইউনিয়নের কুমিরাঘোনা জঙ্গলী পীর পাড়া এলাকায় পারিবারিক কলহকে কেন্দ্র করে ভাবির ছুরিকাঘাতে দেবর খুন হয়েছে বলে সংবাদ পাওয়া গেছে। নিহতের নাম ইউনুচ(৪০)। সে ওই এলাকার আলী আহমদের পুত্র। ২৩ জুন সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ ঘটনাটি ঘটেছে। বিষয়টি বড়হাতিয়া ইউপির চেয়ারম্যান এমডি জুনাইদ চৌধুরী নিশ্চিত করেছেন। এ ঘটনার পর পরই ঘাতক ভাবী নাছিমা আকতার(২৩) ও তার স্বামী ইউসুফকে গ্রেফতার করেছে লোহাগাড়া থানা পুলিশ। স্থানীয় ও পারিবারিক সুত্রে জানা যায়,উপজেলার বড়হাতিয়া জঙ্গলী পীর পাড়ার মোঃ ইউসুফ(৪৫) এর সংসারে ২ স্ত্রী। প্রথম স্ত্রী শহরে বাসায় থাকেন এবং দ্বিতীয় স্ত্রী নাছিমা আকতার(২৪) বড়হাতিয়ায় নিজ গ্রামে স্বামীর বাড়ীতে বসবাস করত। বিগত ৩ বছর পুর্বে ইউসুফ দ্বিতীয় স্ত্রী হিসেবে নাছিমা কে বিবাহ করে। পারিবারিক কলহের জের ধরে ঘটনার দিন বুধবার দুপুরে নাছিমা আকতার ও তার দেবর ইউনুছের সাথে ঝগড়াঝাঁটি সৃষ্টি হয়। ইউনুছ তিন সন্তানের জনক। দীর্ঘদিন সৌদি আরবে থাকতো। পরে নাছিমা আকতার তার স্বামীকে বিষয়টি অবহিত করলে ইউসুফ তার ছোট ভাই ইউনুছকে বিবাদী করে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। বিষয়টি তদন্ত করতে চুনতি পুলিশ ফাঁড়িকে দায়িত্ব দেওয়া হয়। চুনতি পুলিশের ফাঁড়ির এসআই শিশির বিন্দু ধরের নেতৃত্বে একটি টিম বিষয়টি তদন্ত করতে ঘটনাস্থল পরিদর্শন করেন।

ফেইসবুকে নিউজটি শেয়ার করুন...

আপনার মন্তব্য লিখুন

Please Share This Post in Your Social Media

Archive

© All rights reserved © 2021 Dainiksomor.net
Design & Developed BY N Host BD