রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন

নোটিশ :
✆ন্যাশনাল কল সেন্টার:৩৩৩| স্বাস্থ্য বাতায়ন:১৬২৬৩|আইইডিসিআর:১০৬৬৫|বিশেষজ্ঞ হেলথ লাইন:০৯৬১১৬৭৭৭৭৭
সংবাদ শিরোনাম
গ্যাস সংকটে চট্টগ্রামে শিল্প উৎপাদনে ধস, সিএনজি স্টেশনে দীর্ঘ সারি বোয়ালখালীতে এসএসসি ফলাফলে শীর্ষস্থানে সৈয়দপুর নুর কাশেম একাডেমি বোয়ালখালীতে বিএনপি নেতৃবৃন্দের উদ্যোগে ইঞ্জিনিয়ার ওমর বিন নুরুল আবছার এর কবর জিয়ারত প্রবাসীদের অবদানে দেশ অর্থনৈতিকভাবে সমৃদ্ধ: মক্কায় ডায়মন্ড সিমেন্টের মতবিনিময় সভায় -এনামুল হক এমপি ধোরলা মুক্তি সংঘে চেয়ারম্যান প্রার্থী ইঞ্জিনিয়ার ইকবালের মতবিনিময় সভা অনুষ্ঠিত রাজনীতি আমার কাছে প্রতিহিংসার নয়, মানুষের সেবার একটি দায়িত্ব : ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন প্রধানমন্ত্রী তারেক রহমান নিয়ে পুনরায় কটুক্তি করা হলে রাজপথে ঐক্যবদ্ধভাবে আন্দোলন চলবে : ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন আপনাদের সহযোগিতা পেলে অতি বৃষ্টিতে আমুচিয়াবাসীর কষ্ট লাগবে দ্রুত ব্যবস্থা নেব :চেয়ারম্যান পদপ্রার্থী ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন বোয়ালখালীর আমুচিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী ইঞ্জিনিয়ার ইকবাল হোসেনের নিজ উদ্যোগে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ দুর্যোগকালীন সময়ে শিক্ষার্থীর পাশে দাঁড়ালেন ছাত্রদলের সিয়াম

রোহিঙ্গাদের ভাসানচরে স্থানান্তরের সিদ্ধান্তকে স্বাগত জানাল ওমান

তায়েবসালিম আবদুল্লাহ আল আলাই ও ড. এ কে আব্দুল মোমেন

ফেইসবুকে নিউজটি শেয়ার করুন...

ঢাকা প্রতিনিধি :
কক্সবাজারের রোহিঙ্গা শিবির থেকে ভাসানচরে স্থানান্তরের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ওমানের চার্জ দ্য অ্যাফেয়ার্স তায়েবসালিম আবদুল্লাহ আল আলাই।
শনিবার পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে বিদায়ী সাক্ষাতে এ একথা জানান তিনি।
একইসঙ্গে তিনি বাংলাদেশ-ওমানের মধ্যে কূটনীতিক ও অফিসিয়াল পাসপোটের্র জন্য পারস্পরিক ভিসা ছাড়ের বিষয়ে খসড়া চুক্তির প্রক্রিয়াটির অগ্রগতি ও সিডিএ সিয়াল পাসপোটের্র জন্য পারস্পরিক ভিসা ছাড়ের বিষয়ে একটি খসড়া চুক্তি সই হবে বলেও প্রত্যাশা করেন।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ঢাকায় নিযুক্ত ওমানের চার্জ দ্য অ্যাফেয়ার্স তায়েবসালিম আবদুল্লাহ আল আলাই পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের বাসভবনে বিদায়ী সাক্ষাত করেন। সাক্ষাতকালে তারা দু’জন দু’দেশের দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।
এ সময় তায়েবসালিম আবদুল্লাহ আল আলাই ১১ লাখ নির্যাতিত রোহিঙ্গাকে আশ্রয় দেওয়ার জন্য বাংলাদেশ সরকারের প্রশংসা করেন। একইসঙ্গে কক্সবাজার থেকে রোহিঙ্গাদের ভাসানচরে স্থানান্তরের সিদ্ধান্তকে স্বাগত জানান।
বিদায়ী সাক্ষাতে ড. মোমেন বাংলাদেশের প্রায় সাত লাখ কর্মীকে ওমানে কাজের সুযোগ দেওয়ায় দেশটির সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। একইসঙ্গে রোহিঙ্গা ইস্যুতে জাতিসংঘে ওমানের সমর্থন দেওয়ায় ধন্যবাদ জানান তিনি।

ফেইসবুকে নিউজটি শেয়ার করুন...

আপনার মন্তব্য লিখুন

Please Share This Post in Your Social Media

Archive

© All rights reserved © 2021 Dainiksomor.net
Design & Developed BY N Host BD