শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন

নোটিশ :
✆ন্যাশনাল কল সেন্টার:৩৩৩| স্বাস্থ্য বাতায়ন:১৬২৬৩|আইইডিসিআর:১০৬৬৫|বিশেষজ্ঞ হেলথ লাইন:০৯৬১১৬৭৭৭৭৭
সংবাদ শিরোনাম
গ্যাস সংকটে চট্টগ্রামে শিল্প উৎপাদনে ধস, সিএনজি স্টেশনে দীর্ঘ সারি বোয়ালখালীতে এসএসসি ফলাফলে শীর্ষস্থানে সৈয়দপুর নুর কাশেম একাডেমি বোয়ালখালীতে বিএনপি নেতৃবৃন্দের উদ্যোগে ইঞ্জিনিয়ার ওমর বিন নুরুল আবছার এর কবর জিয়ারত প্রবাসীদের অবদানে দেশ অর্থনৈতিকভাবে সমৃদ্ধ: মক্কায় ডায়মন্ড সিমেন্টের মতবিনিময় সভায় -এনামুল হক এমপি ধোরলা মুক্তি সংঘে চেয়ারম্যান প্রার্থী ইঞ্জিনিয়ার ইকবালের মতবিনিময় সভা অনুষ্ঠিত রাজনীতি আমার কাছে প্রতিহিংসার নয়, মানুষের সেবার একটি দায়িত্ব : ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন প্রধানমন্ত্রী তারেক রহমান নিয়ে পুনরায় কটুক্তি করা হলে রাজপথে ঐক্যবদ্ধভাবে আন্দোলন চলবে : ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন আপনাদের সহযোগিতা পেলে অতি বৃষ্টিতে আমুচিয়াবাসীর কষ্ট লাগবে দ্রুত ব্যবস্থা নেব :চেয়ারম্যান পদপ্রার্থী ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন বোয়ালখালীর আমুচিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী ইঞ্জিনিয়ার ইকবাল হোসেনের নিজ উদ্যোগে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ দুর্যোগকালীন সময়ে শিক্ষার্থীর পাশে দাঁড়ালেন ছাত্রদলের সিয়াম

মুক্তকেশী সরকারি প্রা:বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত

ফেইসবুকে নিউজটি শেয়ার করুন...

তৌহিদুল হাসান টিপু:

মুক্তকেশী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক জনাব বিউটি চৌধুরী’র “বিদায় সংবর্ধনা” অনুষ্ঠান সারোয়াতলী পিসি সেন উচ্চ বিদ্যালয়ের সম্মানিত সিনিয়র শিক্ষক বাবু তিলক পারিয়াল এর সভাপতিত্বে দক্ষিণ সারোয়াতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক বাবু শংকর চক্রবর্তীর সঞ্চালনায় উক্ত বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বার বার নির্বাচিত ইউপি সদস্য জনাব মোহাম্মদ জসীম উদ্দিন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির বোয়ালখালী উপজেলা শাখার সভাপতি জনাব মুহাম্মদ তৌহিদুল হাছান, সাধারণ সম্পাদক জনাব মুহাম্মদ শওকত হোসেন, প্রধান শিক্ষক জনাব আঞ্জুমান আরা বেগম, প্রধান শিক্ষক সৈয়দা রিফাত ফাতেমা, প্রধান শিক্ষক মুহাম্মদ সিরাজ কবির, সহকারি শিক্ষক বাবু সুনয়ন সেনগুপ্ত, মো: নুরুল কবির সহ আরো অনেকে। বক্তাগণ জনাব বিউটি চৌধুরীর ৩৮ বছরের শিক্ষকতা জীবনের বিভিন্ন দিক আলোকপাত করেন। তিনি যতদিন বেঁচে থাকবেন ততদিন শিক্ষক সমাজের আলোকবর্তিকা হিসেবে বেঁচে থাকবেন। মুক্তকেশী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠালগ্ন থেকে তিনি অদ্যাবধি নিজেকে নিবেদিত রেখেছেন। এলাকাবাসী স্বতঃস্ফূর্ত ভাবে জনাব বিউটি চৌধুরীকে নিয়ে গর্ববোধ করেন।

ফেইসবুকে নিউজটি শেয়ার করুন...

আপনার মন্তব্য লিখুন

Please Share This Post in Your Social Media

Archive

© All rights reserved © 2021 Dainiksomor.net
Design & Developed BY N Host BD