শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৮:১০ অপরাহ্ন

নোটিশ :
✆ন্যাশনাল কল সেন্টার:৩৩৩| স্বাস্থ্য বাতায়ন:১৬২৬৩|আইইডিসিআর:১০৬৬৫|বিশেষজ্ঞ হেলথ লাইন:০৯৬১১৬৭৭৭৭৭
সংবাদ শিরোনাম
দিদারুল আলম নৌবাহিনীর অবসরপ্রাপ্ত কল্যাণ সংস্থার চট্টগ্রাম বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক নির্বাচিত বোয়ালখালীতে গাউছুল আজম মাইজভাণ্ডারী মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত চট্টগ্রাম মহানগরীতে ১৩তম গাউসুল আজম মাইজভান্ডারী মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬ অনুষ্ঠিত বোয়ালখালী গাউছুল আজম (রাঃ) পরিষদের ফাতেহা-ই-ইয়াজদাহম অনুষ্ঠিত ব্যবসায়ীদের আস্থায় এগিয়ে যেতে চায় ডায়মন্ড সিমেন্ট- চেয়ারম্যান আজিম আলী ২৫ নং রামপুর ওয়ার্ডে মরহুম ফজলুল হক সর্দারের বাড়িতে ফাতেহায়ে ইয়াজদাহম পালিত চলতি বছরে ইউপি নির্বাচন হচ্ছে না : প্রাধান্য দিতে হচ্ছে শিক্ষা ব্যবস্থা ও রমজানকে ২৫ নং রামপুর ওয়ার্ড বিএনপির উদ্যোগে সমসামিক বিষয় নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত স্থানীয় নির্বাচন দলীয় নয়, সম্পূর্ণ ব্যক্তিভিত্তিক : ডা,জাহেদ উর রহমান নতুন পাড়া যুব সমাজের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে নূরানি মিলাদ মাহফিল

মাদ্রাসা-এ-গাউসুল আযম মাইজভাণ্ডারীর উদ্যোগেজশনে জুলুছে ঈদ-এ মিলাদুন্নবী (দঃ) পালিত

ফেইসবুকে নিউজটি শেয়ার করুন...

স্টাফ রিপোর্টার:


শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী ট্রাস্ট কর্তৃক পরিচালিত মাদ্রাসা-এ-গাউসুল আযম মাইজভাণ্ডারীর উদ্যোগে অত্র মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও সভাপতি রাহবারে আলম হযরত সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভাণ্ডারী (মা.জি.আ.)’র অনুমতিক্রমে পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী(দ.) উদযাপন উপলক্ষে এক জশ্নে জুলুস, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। ১৬ সেপ্টেম্বর, রোজ সোমবার সকাল ৮ টায় মাদ্রাসা ময়দান হতে জশ্নে জুলুস আরম্ভ হয়ে মাইজভাণ্ডার দরবার শরীফের মাজারসমূহ জেয়ারত ও প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মাদ্রাসা ময়দানে এসে জমায়েত হন।
বেলা ১১টায় মাদ্রাসা ক্যাম্পাস-২ (উম্মুল আশেকীন মুনাওয়ার বেগম এতিমখানা ও হেফজখানা ভবনে) মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ আবুল কাছেম’র সভাপতিত্বে পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী(দ.) স্মারক আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়।
মাওলানা মুহাম্মদ জাহেদ উদ্দিন ও মাওলানা মুহাম্মদ কাইছার উদ্দিনের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ঢাকার শান্ত-মরিয়ম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি বাংলা বিভাগের সহকারী অধ্যাপক ড. নিজাম উদ্দিন জামী, বিশেষ অতিথির বক্তব্য রাখেন ঝতঐগ ট্রাস্ট’র শিক্ষা বিভাগ তদারকি সেলের সদস্য এবং জাফর আহমদ চৌধুরী ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ জনাব আবু মোহাম্মদ, স্বাগত বক্তব্য রাখেন মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা মুহাম্মদ মুইনুদ্দিন। আলোচনায় অংশগ্রহণ করেন মাদ্রাসার আরবি প্রভাষক মাওলানা মুহাম্মদ মুজিবুল হক, উম্মুল আশেকীন মুনাওয়ারা বেগম এতিমখানা ও হেফজখানার সুপার জনাব মুহাম্মদ আনোয়ার হোসেন, মাদ্রাসার আরবি মুদাররিস মাওলানা মুহাম্মদ নাজিম উদ্দিন, ক্বারী মুহাম্মদ ফোরকান, মাওলানা মুহাম্মদ ওয়াহিদুর রহমান।

বক্তারা বলেন, পবিত্র ঈদ-এ মিলাদুন্নবী (দঃ)-এর শিক্ষা হল মদিনা সনদের আলোকে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে মানবজাতির বাসস্থান, শিক্ষা, ধর্মীয়, সামাজিক, অর্থনৈতিক অধিকারসহ সকল মানবীয় অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে সমাজে শান্তি ও সম্প্রীতির পরিবেশ সৃষ্টি করা। কারো বিশ^াস, ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির উপর সকল প্রকার হিংসাত্মক কার্যক্রম পরিহার করে সবার মাঝে ইসলামের শান্তির বার্তা পৌছে দেওয়ার প্রতি আলোচকরা গুরুত্বারোপ করেন।

সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাইজভাণ্ডার শাহী জামে মসজিদের সাবেক খতিব মাওলানা মুহাম্মদ নুরুল ইসলাম ফোরকানী, মাওলানা মুহাম্মদ নুরুল আলম চৌধুরী, মাদ্রাসা গভার্ণিং বডির সদস্য জনাবা শাহনাজ খানম, রোসাংগিরী ১নং ওয়ার্ডের মেম্বার জনাব শেখ আশরাফ আলী বাবু, বিশিষ্ট সাংবাদিক জনাব বলাই আচার্য, জনাব মুহাম্মদ ফরুক, মাদ্রাসা-এ-গাউসুল আযম মাইজভাণ্ডারী এবং উম্মুল আশেকীন মুনাওয়ারা বেগম এতিমখানা ও হেফজখানার সকল শিক্ষকমণ্ডলী।

সকাল ৮ টায় পবিত্র কুরআন খতম এবং মিলাদ কিয়ামের মাধ্যমে পবিত্র ঈদ-এ মিলাদুন্নবী (দঃ)-এর কার্যক্রম শুরু হয়। পবিত্র ঈদ-এ মিলাদুন্নবী (দঃ) উপলক্ষে আয়োজিত হামদ, না’তে রাসূল, মাইজভাণ্ডারী কালাম, উপস্থিত বক্তৃতা এবং কুইজ প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
পরিশেষে আখেরী মুনাজাত ও তাবারুক বিতরণের মাধ্যমে অনুুষ্ঠান সমাপ্ত হয়।

ফেইসবুকে নিউজটি শেয়ার করুন...

আপনার মন্তব্য লিখুন

Please Share This Post in Your Social Media

Archive

© All rights reserved © 2021 Dainiksomor.net
Design & Developed BY N Host BD