রবিবার, ২৮ জুন ২০২৬, ০৭:৫১ পূর্বাহ্ন
এস এম ইরফান নাবিল : চট্টগ্রামের বিভিন্ন মসজিদ ও ঈদগাহ পবিত্র ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হয়েছে। নামাজ শেষে উৎসবমুখর পরিবেশে মুসল্লিরা ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।
সােমবার (৩১ মার্চ) সকাল ৮টায় চট্টগ্রামে প্রথম ও প্রধান জামাত অনুষ্ঠিত হয় জমিয়াতুল ফালাহ্ জাতীয় মসজিদ ময়দানে। পরে সাড়ে ৮টায় ঈদের দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হয়।
নামাজে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা, রাজনীতিক, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
এদিকে বােয়ালখালী উপজেলার পূর্ব সৈয়দ নগর আকবরিয়া জামে মসজিদে পবিত্র ঈদুল ফিতরের নামাজ সকাল ৮টায় অনুষ্ঠিত হয়। নামাজ শেষে উৎসবমুখর পরিবেশে মুসল্লিরা ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।
সভাপতি আব্দুস সামাদ,মতােয়াল্লী বাবুল চৌধুরী, সাধারণ সম্পাদক শাহ আলম মেম্বার, অর্থ সম্পাদক মাে: জাহাঙ্গীর, বর্তমান মেম্বার মো: এসকান্দর,তৌহিদুল হাসান টিপু শহীদুল আলম,আবু আলম,জাবেদুল ইসলাম,গোলাম মোস্তফা ও এলাকার গন্যমান্যবর্গ, সাংবাদিক ও কােমলমতি শিশুরা নামাজে অংশ গ্রহন করেন । ২৬ রমজান তারাবী নামাজের মাধ্যমে খতমে কােরান শেষ হয়, সুরেলা কন্ঠে কােরান তেলাওয়াত করেন এলাকার সন্তান হাফেজ মাে আরমান ও হাফেজ মাে: নয়ন। পবিত্র ঈদুল ফিতরের নামাজে ইমামতি করেন মাওলানা মোহাম্মদ মোরশেদুর রহমান আল কাদেরী।এছাড়া সহযোগীতায় ছিলেন মেহেদী হাসান মাসুম,মো কামাল,মো:মন্নান,সাবেক ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক এবং উপজেলা যুবদলের সদস্য রোমান,রানাসহ আরো অনেকে। নামাজ শেষে খুতবায় দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করেন।
জমিয়াতুল ফালাহ্ মসজিদের ময়দানে প্রথম ঈদ জামাতে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের দায়িত্ব থাকা উপদেষ্টা ফারুক-ই-আজম বীরপ্রতীক, বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান মীর মােহাম্মদ নাসির উদ্দিন, চট্টগ্রাম সিটি করপােরেশনের মেয়র ডা. শাহাদাত হােসেন, সাবেক মেয়র মাহমুদুল ইসলাম চৌধুরী, নগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ, নগর জামায়াতের আমির শাহজাহান চৌধুরী, ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির ভাইস চেয়ারম্যান সাঈদ আল নােমান, নগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর, দক্ষিণ জেলার সাবেক আহ্বায়ক আবু সুফিয়ান, জাতীয় পার্টির নেতা সােলায়মান আলম শেঠ, নগর জামায়াতের নায়েবে আমীর মুহাম্মদ নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শামসুজ্জামান হেলালী, সদস্য ফখর জাহান সিরাজী, খুলশী থানার আমীর মুহাম্মদ আলমগীর ভুইঁয়াসহ আরও অনেকে সামনের কাতারে নামাজ আদায় করেন।
ঈদ শুভেচ্ছা বিনিময়কালে মেয়র ডা. শাহাদাত হােসেন বলেন, গত ১৬টি বছরের আনন্দ থেকে এবারের ঈদের আনন্দ ভিন্ন। কারণ গত ঈদগুলাতে একটা দল সমাজের একটা বিশাল অংশকে বিভিন্ন হামলা, নির্যাতন, মিথ্যা মামলা দিয় ঈদ পর্যন্ত করতে দেয়নি। তাদের পরিবারে ঈদের কােনাে আনন্দ ছিল না। তারা এবার নির্বিঘ্নে এবং নিশ্চিন্তে সবাই মিলে ঈদ উদযাপন করছে।
এদিক বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী নগরীর উত্তর কাট্টলীতে নিজ বাড়ির মসজিদে ঈদের নামাজ আদায় করেন।
নগর জামায়াতের নেতাদের মধ্যে চকবাজার প্যারেড মাঠে ঈদুল ফিতরের নামাজ আদায় করেন নায়েবে আমীর আ জ ম ওবায়দুল্লাহ ও অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মােরশেদুল ইসলাম চৌধুরী। চট্টগ্রাম স্টেডিয়ামের মাঠে ঈদুল ফিতরের নামাজ আদায় করেন নগর জামায়াতের সেক্রেটারি মুহাম্মদ নুরুল আমিন ও অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মােহাম্মদ উল্লাহ, সদস্য জাকের হােসাইন।
এদিকে ঈদের দিন ভাের থেকেই চট্টগ্রামে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। সব ভেদাভেদ ভুলে মুসল্লিরা একে অপরের সঙ্গে কােলাকুলি ও শুভেচ্ছা বিনিময় করেন। শিশুদের কােলাহলে মুখরিত হয়ে উঠে নগরের অলিগলি।
আপনার মন্তব্য লিখুন