বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৮:৪৮ অপরাহ্ন

নোটিশ :
✆ন্যাশনাল কল সেন্টার:৩৩৩| স্বাস্থ্য বাতায়ন:১৬২৬৩|আইইডিসিআর:১০৬৬৫|বিশেষজ্ঞ হেলথ লাইন:০৯৬১১৬৭৭৭৭৭
সংবাদ শিরোনাম
মার্কিন দূতাবাসের প্রতিনিধিদলের সঙ্গে প্রিমিয়ার ইউনিভার্সিটির মাননীয় উপাচার্য অধ্যাপক এস. এম. নছরুল কদিরের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় চট্টগ্রাম মেডিকেল কলেজে নমিতা বালা মজুমদারকে অবসরজনিত বিদায় সংবর্ধনা জিন্দা পার্কে ‘দি সিটেক্সিয়ান্স’-এর ফ্যামিলি ডে ২০২৬ অনুষ্ঠিত প্রিমিয়ার ইউনিভার্সিটিতে ফ্যাশন ডিজাইন অ্যান্ড টেকনোলজি বিভাগের ফাইনাল ড্রেস সাবমিশন অ্যান্ড প্রেজেন্টেশন কোর্সের ফাইনাল জুরি অনুষ্ঠিত শ্যাম্যা পূজা ও দীপাবলি উপলক্ষে আমুচিয়া ইউনিয়নে পূজা মন্ডপ পরিদর্শনে চেয়ারম্যান পদপ্রার্থী ইঞ্জিনিয়ার ইকবাল দক্ষিণা আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে বান্দরবান বিশ্ববিদ্যালয়কে ২-০ গোলে হারিয়ে প্রিমিয়ার ইউনিভার্সিটির জয়যাত্রা শুরু বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বোয়ালখালীতে ইঞ্জিনিয়ার ইকবালের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালী বোয়ালখালীতে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বাবা-মায়ের সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা বোয়ালখালীতে জাতীয় যুব দিবস পালিত

মসজিদ আল্লাহর ঘর, ইবাদতের জায়গা : মোছলেম উদ্দিন আহমদ এমপি

ফেইসবুকে নিউজটি শেয়ার করুন...

এস এম ইরফান নাবিল :
চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দিন আহমদ এমপি বলেছেন, মসজিদ হচ্ছে আল্লাহর ঘর, ইবাদতের জায়গা। এখানে এসে মুসল্লি­রা যাতে সুন্দর পরিবেশে নামাজ আদায় করতে পারেন এবং তাদের অন্তরে প্রশান্তি পায়, মহান আল্লাহর সান্নিধ্য লাভের সুযোগ হয়, নিজেদের ভুল-ত্রুটির মাগফিরাত কামনার সঙ্গে সঙ্গে ন্যায়, সত্য ও কল্যাণের পথে চলতে পারে সেদিকে নজর রাখতে হবে। তিনি ২৪ মার্চ বুধবার বিকেলে বোয়ালখালী উপজেলার পশ্চিম গোমদন্ডী শেখ চান্দ মোহাম্মাদ তালুকদার বাড়ী জামে মসজিদের ভিত্তি প্রস্তর স্থাপনকালে সমবেত মুসল্লী ও এলাকাবাসীর উদ্দেশ্যে উপরোক্ত মন্তব্য করেন।
এ সময় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানব বিষয়ক সম্পাদক বোরহান উদ্দিন এমরান, বোয়ালখালী উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আমিন চৌধুরী, সহ সভাপতি শফিউল আলম, রেজাউল করিম বাবুল, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শাহদাত হোসেন, পৌর আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক শেখ শহীদুল আলম, বোয়ালখালী উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান শামীম আরা বেগম, ও.সি বোয়ালখালী মোঃ আবদুল করিম, সাংবাদিক এ এস মনজুর আলম, বোয়ালখালী উপজেলা যুবলীগ সভাপতি আবদুল মন্নান রানা, সাধারণ সম্পাদক মোঃ ওসমান গনি, উপজেলা শ্রমিক লীগের সহ-সভাপতি হাজী নাছের আলী, সাবেক ছাত্র নেতা তারেকুল ইসলাম, ইকবাল হোসেন তালুকদার, সাংবাদিক সৈয়দ মোঃ নজরুল ইসলাম, পৌরসভা যুবলীগ নেতা সরোয়ার আলম, উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের, নেতা কর্মী উপস্থিত ছিলেন।
পরে নির্মানাধীন শেখ চান্দ মোহাম্মাদ তালুকদার বাড়ী জামে মসজিদের ভিত্তি প্রস্তর স্থাপন করেন মোছলেম উদ্দিন আহমদ এমপি।

ফেইসবুকে নিউজটি শেয়ার করুন...

আপনার মন্তব্য লিখুন

Please Share This Post in Your Social Media

Archive

© All rights reserved © 2021 Dainiksomor.net
Design & Developed BY N Host BD