সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৭ অপরাহ্ন

নোটিশ :
✆ন্যাশনাল কল সেন্টার:৩৩৩| স্বাস্থ্য বাতায়ন:১৬২৬৩|আইইডিসিআর:১০৬৬৫|বিশেষজ্ঞ হেলথ লাইন:০৯৬১১৬৭৭৭৭৭
সংবাদ শিরোনাম
২৫ নং রামপুর ওয়ার্ডে মরহুম ফজলুল হক সর্দারের বাড়িতে ফাতেহায়ে ইয়াজদাহম পালিত চলতি বছরে ইউপি নির্বাচন হচ্ছে না : প্রাধান্য দিতে হচ্ছে শিক্ষা ব্যবস্থা ও রমজানকে ২৫ নং রামপুর ওয়ার্ড বিএনপির উদ্যোগে সমসামিক বিষয় নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত স্থানীয় নির্বাচন দলীয় নয়, সম্পূর্ণ ব্যক্তিভিত্তিক : ডা,জাহেদ উর রহমান নতুন পাড়া যুব সমাজের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে নূরানি মিলাদ মাহফিল ২৫ নং রামপুর ওয়ার্ড বিএনপি’র প্রতিষ্ঠাতা অসুস্থ হোসেন আহম্মদ ভোলাকে দেখতে গেলেন বিএনপি’র নেতৃবৃন্দ সড়ক দুর্ঘটনায় আহত বিএনপি নেতাকে দেখতে গেলেন ২৫ নং রামপুর ওয়ার্ডের নেতৃবৃন্দরা বোয়ালখালীর আল-ফালাহ মসজিদ মাঠে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত ঝর্ণাপাড়া নবী চৌধুরীর রোড মহল্লা উন্নয়ন কমিটির গৌরবময় এক বছর :বৈষম্যহীন সমাজ গঠনে আগামীর পথ চলা ঝর্ণাপাড়া মহল্লার অভ্যন্তরীণ রাস্তায় শৃঙ্খলা ফিরিয়ে আনতে মহল্লা কমিটির উদ্যোগ

বোয়ালখালী আনোয়ারা চন্দনাইশের ২৪ ইউপিতে ভোট ৫ জানুয়ারি

ফেইসবুকে নিউজটি শেয়ার করুন...

এস এম ইরফান নাবিল :
পঞ্চম ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। ঘোষিত তফসিল অনুযায়ী, চট্টগ্রামের বোয়ালখালী, আনোয়ারা, চন্দনাইশের ২৪টি ইউপিতে আগামী ৫ জানুয়ারি ভোট হবে।
চট্টগ্রামের যেসব ইউপিতে ভোট হবে বোয়ালখালীর শাকপুরা, সারোয়াতলী, পোপাদিয়া,চরণদ্বীপ, শ্রীপুর-খরণদ্বীপ, আমুচিয়া, করলডেঙ্গা, আনোয়ারার বৈরাগ, বারশত, রায়পুর, বটতলী, বরুমচড়া, বারখাইন, আনোয়ারা, চাতরী, পরৈকোড়া, হাইলধর, চন্দনাইশের কাঞ্চনাবাদ, জোয়ারা, বরকল, বরমা, বৈলতলী, হাশিমপুর, ধোপাছড়ি, সাতবাড়িয়ায়।
এছাড়া পার্বত্য জেলা খাগড়াছড়ি ও বান্দরবানের ৮টি ইউপিতে ভোট হবে। সেসব ইউপিগুলো হলো—খাগড়াছড়ির খাগড়াছড়ি, কমলছড়ি, গোলাবাড়ি, পেরাছড়া, ভাইবোনছড়া, বান্দরবানের কুহালং, সুয়ালক, টংকাবতী।
ঘোষিত তফসিল অনুযায়ী এসব ইউপিতে, সাধারণ সদস্য ও সংরক্ষিত নারী সদস্য পদে ৭ ডিসেম্বর মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে ৯ ডিসেম্বর। আপিল ১০ থেকে ১২ ডিসেম্বর। আপিল নিষ্পত্তি ১৩ ও ১৪ ডিসেম্বর। মনোনয়নপত্র প্রত্যাহার ১৫ ডিসম্বর, প্রতীক বরাদ্দ ১৭ ডিসেম্বর ও ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ৫ জানুয়ারি।

ফেইসবুকে নিউজটি শেয়ার করুন...

আপনার মন্তব্য লিখুন

Please Share This Post in Your Social Media

Archive

© All rights reserved © 2021 Dainiksomor.net
Design & Developed BY N Host BD