বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৮:৩২ অপরাহ্ন

নোটিশ :
✆ন্যাশনাল কল সেন্টার:৩৩৩| স্বাস্থ্য বাতায়ন:১৬২৬৩|আইইডিসিআর:১০৬৬৫|বিশেষজ্ঞ হেলথ লাইন:০৯৬১১৬৭৭৭৭৭
সংবাদ শিরোনাম
মার্কিন দূতাবাসের প্রতিনিধিদলের সঙ্গে প্রিমিয়ার ইউনিভার্সিটির মাননীয় উপাচার্য অধ্যাপক এস. এম. নছরুল কদিরের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় চট্টগ্রাম মেডিকেল কলেজে নমিতা বালা মজুমদারকে অবসরজনিত বিদায় সংবর্ধনা জিন্দা পার্কে ‘দি সিটেক্সিয়ান্স’-এর ফ্যামিলি ডে ২০২৬ অনুষ্ঠিত প্রিমিয়ার ইউনিভার্সিটিতে ফ্যাশন ডিজাইন অ্যান্ড টেকনোলজি বিভাগের ফাইনাল ড্রেস সাবমিশন অ্যান্ড প্রেজেন্টেশন কোর্সের ফাইনাল জুরি অনুষ্ঠিত শ্যাম্যা পূজা ও দীপাবলি উপলক্ষে আমুচিয়া ইউনিয়নে পূজা মন্ডপ পরিদর্শনে চেয়ারম্যান পদপ্রার্থী ইঞ্জিনিয়ার ইকবাল দক্ষিণা আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে বান্দরবান বিশ্ববিদ্যালয়কে ২-০ গোলে হারিয়ে প্রিমিয়ার ইউনিভার্সিটির জয়যাত্রা শুরু বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বোয়ালখালীতে ইঞ্জিনিয়ার ইকবালের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালী বোয়ালখালীতে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বাবা-মায়ের সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা বোয়ালখালীতে জাতীয় যুব দিবস পালিত

বোয়ালখালীতে আগুনে দগ্ধ হয়ে একজনের মৃত্যু

ফেইসবুকে নিউজটি শেয়ার করুন...

বোয়ালখালী প্রতিনিধি:

চট্টগ্রামের বোয়ালখালীতে আগুনে দগ্ধ হয়ে ফাতেমা বেগম (৮৫) নামের এক বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু হয়েছে। রান্না ঘরের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে জানিয়েছেন বোয়ালখালী ফায়ার সার্ভিস স্টেশন।

আজ শনিবার (৩০শে জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার পূর্ব গোমদণ্ডী শাহ মোহাম্মদ চৌধুরী পাড়ার ফাতেমা বেগমের ঘরে আগুন লেগে এ ঘটনা ঘটেছে।
বোয়ালখালীর ফায়ার স্টেশনের ফাইটার আবদুল্লাহ আল মামুন বলেন, ৫টার দিকে খবর পেয়ে বোয়ালখালী ফায়ার সার্ভিসের ২টি ইউনিট আগুন নিয়ন্ত্রনে আনে।

এতে ২টি কাচা কক্ষ পুড়ে গেছে। তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা যায়নি।নিহত বৃদ্ধা ফাতেমা বেগম স্থানীয় মৃত আবুল কাশেমের স্ত্রী।
স্থানীয় পৌর কাউন্সিলর মো. ঈসমাইল হোসেন আবু বলেন, বৃদ্ধা ফাতেমা বেগম দীর্ঘদিন ধরে বার্ধক্য জনিত রোগে আক্রান্ত ছিলেন। তার ১ মেয়ে রয়েছে। তবে মেয়ের বিয়ে হয়ে যাওয়ায় ঘরে তিনি একাই থাকতেন।

ফেইসবুকে নিউজটি শেয়ার করুন...

আপনার মন্তব্য লিখুন

Please Share This Post in Your Social Media

Archive

© All rights reserved © 2021 Dainiksomor.net
Design & Developed BY N Host BD