শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১০:১৬ পূর্বাহ্ন
বোয়ালখালী প্রতিনিধি :
৮০-৯০ দশকে বোয়ালখালী বি এন পি- যুবদল ও ছাত্রদলের বিভিন্ন পদে দায়িত্ব পালনকারী নেতৃবৃন্দের উদ্যোগে এক চা চক্র অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকেলে উপজেলা প্রেসক্লাবের হল রুমে অনুষ্ঠিত এ চা চক্রে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা বি এন পি নেতা-সারোয়াতলী ইউনিয়ন বি এন পি’র সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা ছাত্রদলের প্রতিষ্ঠাকালীন নেতা মোঃ ইউনুছ চৌধুরী, উপজেলা বি এন পি’র সাবেক শিক্ষা ও ত্রাণ বিষয়ক সম্পাদক – সাবেক কাউন্সিলর মাহমুদুল হক মেম্বার,সাবেক উপজেলা বি এন পি’ নেতা আনোয়ার হোসেন চৌধুরী,সিরাজুল ইসলাম ডিগ্রী কলেজ ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ ইউচুপ নবী, উপজেলা বি এন পি’র সাবেক দপ্তর সম্পাদক ও সিরাজুল ইসলাম ডিগ্রী কলেজ ছাত্রদলের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, কারা নির্যাতিত নেতা মনজুর আলম মাস্টার,উপজেলা যুবদলের সাবেক সভাপতি সিরাজুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক ও আমুচিয়া ইউনিয়ন যুবদলের সভাপতি সাংবাদিক এম এ মন্নান,পূর্ব গোমদণ্ডী ও সিরাজুল ইসলাম ডিগ্রী কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি প্রবাসী আবুল কালাম,সাবেক ছাত্রদল নেতা সাংবাদিক সিরাজুল ইসলাম,বোয়ালখালী শহীদ জিয়া স্মৃতি সংসদ’র অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য আবদুল মালেক,ওয়ার্ড বি এন পি’র সাবেক যুগ্ম আহবায়ক মোঃ হোসেন সহ বি এন পি- যুবদল ও ছাত্রদলের সাবেক ও বর্তমান আরো অনেক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভার শুরুতে সাবেক সাংসদ মরহুম সিরাজুল ইসলাম, সাবেক উপজেলা চেয়ারম্যান মরহুম শামসুল আলম চৌধুরী,দক্ষিণ জেলা ও বোয়ালখালী বি এনপি’র সাবেক সভাপতি আহমদ খলিল খান,সাধারণ সম্পাদক আবদুস সাত্তার চৌধুরী,দক্ষিণ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও বোয়ালখালী বি এনপি’র সাবেক সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান আবু বক্কর ছিদ্দিকী,থানা বি এন পি’র সাবেক সভাপতি মোজাম্মেল হক, প্রবীণ বি এন পি নেতা সৈয়দ জালাল উদ্দিন, আকতার কামাল চৌধুরী, মোঃ হাসান প্রকাশ মিয়া সোনা,চেয়ারম্যান জামাল উদ্দিন ,রফিকুল ইসলাম, নুরুল ইসলাম চেয়ারম্যান, আহমদ নবী,আবদুর রাজ্জাক,মোরশেদ আলম (মীর পাড়া) মীর আবদুর রশীদ,ডাঃ আবদুল মান্নান, আবদুল হালিম,আবু জাফর মাস্টার,আবু তালেব, বদিউল আলম,আবদুল আজিজ (আমুচিয়া) সদ্য প্রয়াত আবদুল হালিম,ফ্যাসিবাদী স্বৈরশাসক শেখ হাসিনার আমলে গুম হওয়া উপজেলা বি এন পি’র সাবেক সভাপতি নজরুল ইসলাম প্রকাশ বাচা চেয়ারম্যান সহ নাম না জানা আরো অনেকের বর্নাঢ্য রাজনৈতিক জীবন নিয়ে বিস্তারিত আলোচনা ও বোয়ালখালী উপজেলা বি এন পি প্রতিষ্ঠায় তাঁদের অবদানকে স্মরণ এবং প্রয়াত সকল নেতা-কর্মিদের জন্য দোয়া সহ আগামী ২২ জানুয়ারী বুধবার বিকেল ৩ টায় বোয়ালখালী আহমদ হোসেন বালিকা বিদ্যালয় হল রুমে পুণর্মিলনী অনুষ্ঠানের সিদ্ধান্ত গৃহীত হয়।
আপনার মন্তব্য লিখুন